Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৩৫

    ৩৫

    সিন্ধু উপত্যকা। ভূস্বর্গ বললেও কম বলা হয়। অনেক দীর্ঘ। হিমালয় থেকে মহেঞ্জোদারো হয়ে আরব সাগর। একদিকে হিন্দুকুশ পর্বত, অপরদিকে থর মরুভূমি। মাঝখানে উঁচু উঁচু পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। পাথরের পাহাড়। আঁকাবাঁকা নদীর দৃষ্টিনন্দন ঢাল যেন। নদীর স্বচ্ছ নীল জলে তার ছায়া। জলে নানা আকারের ছোট-বড় পাথরখণ্ড, নুড়ি পাথর। জলের স্রোত আছড়ে পড়ছে সাদা, নীল ও কালো পাথরের ওপর। দূর পাহাড়ের ওপর সাদা বরফ যেন সাদা মেঘের মতো উড়ছে। নদীর দীর্ঘ পথের দৃশ্য সবগুলো এক রকম নয়, এক এক জায়গায় এক এক রকম দৃশ্য।

    গ্রীষ্মে কোথাও ঘাসবৃক্ষহীন খড়খড়ে পাহাড়ের পাদদেশ দিয়ে বইছে শান্ত নীল জলরাশি, আবার বসন্তে দেখা যাচ্ছে আকাশে সাদা মেঘ, দূর পাহাড়ে সাদা বরফ, নদীতীরে লালচে ঘাস, নুড়িপাথর আর নীল জলের মাখামাখি। হিমালয় গগনস্পর্শী বৌদ্ধস্তূপকে বুকে নিয়ে যেন ঘুমোচ্ছে। আবদ্ধ স্তূপের পাদদেশে সবুজ বৃক্ষের ছায়া তটভূমি, দূরের পাহাড় ও আকাশকে যেন একই ধ্যানে আবদ্ধ করে রেখেছে। শুকনো নদীর স্রোত কি বিকাশমান সময়?

    কোথাও কোথাও নদীর বহতাকে দুকূলের ঘাসজঙ্গলে নিবিড় শিশিরকণার রৌদ্রকিরণে মুক্তোর মতো ঝলমল করতে থাকা অলংকার পরিহিত নৃত্যপরায়ণ নারীর মতো মনে হয়। দূরের কুয়াশায় মুখ ঢেকে রাখা লজ্জাবতী যেন। কোথাও হয়তো গ্রীষ্মের করোজ্জ্বল বিকেল নীলাকাশ, বরফঢাকা পাহাড়ের ছাদ আর লাল ঘাসের উপকূল আঁকড়ে ধরে নীল জলের নৌকোয় চড়ে সন্ধ্যার দিকে যাত্রা শুরু করেছে। সবুজ গাছগাছালির কোল ঘেঁষে বসন্তের নদী বয়ে যাওয়ার দৃশ্যে কোনো কৃত্রিমতা নেই। কোথাও মনে হবে নদীর ধারার মতো দুধারের পাহাড়ও যেন গতি পেয়ে চলতে শুরু করেছে। কোথাও স্থবির হয়ে আছে আকাশের মেঘের গতি, নদীর শাশ্বত স্রোত, পাহাড়ের বেড়ি পরা স্থূল স্থূল পা।

    কোথাও পাহাড়ের গায়ে আঘাত পেয়ে সাদা হয়ে গেছে নীল জলের ধারা, পাহাড়ের মৃত্তিকাগুলো কি মাইসেনীয় যুগের? পাথর এখানে কষ্টে নীল অথবা লাল হয়ে আছে, স্বাভাবিক নেই। কষ্টটা কিসের? অনাদিকালের?

    কোথাও স্বচ্ছ জলে ভাসছে বালির বসন, ধরে টানছে মেঘেরা, এখনই উড়াল দিয়ে পালাতে যাবে পাহাড়সমেত। এক জায়গায় মনে হবে ইতিহাস শেষ হয়ে গেছে কমিউনিস্ট ভাবধারার মতো। নদীরও গতিপথ রুদ্ধ। তবু তার দুই বুকের মাঝে বহমান এক ধারা, নদী কি নারীর মতো পাহাড় বহন করে চলে?

    বর্ষায় নদীর রূপ ভয়ংকর-ভয়াল। দুই পাহাড়ের পাথর ভাঙছে সে। তীব্র শব্দ করা গর্জন। দুকূলে প্লাবন। অথচ পাহাড়গুলোয় সবুজের সমারোহ, সবুজ মালা পরে যেন পাহাড়ি মেয়ে হেলেদুলে চলে গেছে পাগলিনীর মতো।

    সিন্ধু উপত্যকার এই দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশে খ্রিষ্টজন্মের প্রায় তিন হাজার বছর আগে গড়ে ওঠে নগরসভ্যতা। একে বলা হয় সিন্ধু (উপত্যকা) সভ্যতা। একসময় মনে করা হতো, আর্যদের আগমনের পর ভারতীয় সভ্যতার শুরু। কিন্তু মহেঞ্জোদারো ও হরপ্পা নগরের আবিষ্কারের পর সিন্ধু সভ্যতা প্রমাণ করে দিয়েছে, আর্যরা নয়, অনার্যরাই প্রাচীন ভারতীয় সভ্যতার জনক, ধারক ও বাহক। ভাবতে অবাক লাগে, পাঁচ হাজার বছর আগেও উচ্চ সভ্য মানুষেরা এই জনপদে বসবাস করেছে। বিশাল এলাকা (১ লাখ ৩০ হাজার কিমি) জুড়ে ছিল তাদের বসবাস। চীন, ব্যাবিলন, মেসোপটেমিয়া কিংবা মিসরীয় সভ্যতার সমসাময়িক এই সভ্যতার ধারক ও বাহকেরা প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যের কারণেই এতদঞ্চলে বসবাস ও গৌরবময় এই সভ্যতার সূচনা করেছিলেন। হাজার হাজার বছর পরও এই জনপদ এবং নান্দনিক ভূমি তার আকর্ষণ হারায় নি। নানা জাতি এখানে স্থায়ীভাবে থাকতে চেয়েছে।

    এভাবে গ্রিক সম্রাট আলেকজান্ডার এসেছেন। গ্রিকরা পছন্দ করেছে প্রাকৃতিক সৌন্দর্য এবং তক্ষশীলার শিক্ষাপদ্ধতি। সেলুকাস এ উপত্যকার উল্লেখযোগ্য অঞ্চল নিজের দখলে নিয়ে শাসন করতে শুরু করেন। সময়টা খ্রিষ্টপূর্ব চতুর্থ শতক।

    সেলুসিড সম্রাটের আগে এই উপত্যকার এত সৌন্দর্য বোধহয় অন্য কারও চোখে পড়ে নি। এখানে সেনাশিবির স্থাপন করে তিনি ঘুরে বেড়ালেন নদীর তট ধরে। সত্তরের ওপর বয়স হয়েছে তাঁর। কোথাও এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন নি। প্রতিদিনই ঘোড়া নিয়ে বের হয়ে পড়েন। ভারতীয় প্রকৃতির মধ্যে নিজের শান্তি খুঁজে বেড়ান। আপামার কথা মনে পড়ে তাঁর। এক অদ্ভুত ব্যক্তিত্বের নারী ছিলেন তিনি। যুদ্ধে জয় করে নিয়ে আসা এক বন্দী রাজকুমারী। অন্যের কাছে যা ভোগ্যপণ্য। সম্রাট তাঁর গুণে মুগ্ধ হয়ে তাঁকে পুত্রের জন্মের এক বছর পর বিয়ে করেন। আপামা অকালে মারা গেলেন। সে কষ্ট ভুলতে পারেন নি তিনি। সিন্ধুর এই প্রকৃতি তাঁকে মুগ্ধতার পাশাপাশি শূন্যতার কাছাকাছি নিয়ে যায়। তাঁর মনে হতে থাকে, এখানে আপামা কোথাও হারিয়ে আছেন, একদিন হয়তো তাঁর সাক্ষাৎ মিলবে। এই মনোরম প্রকৃতি তাঁর কাছে এক নারী, অতিপ্রিয় নারী। যে নারী অনুভূতিতে অনুরণন তোলে, চিন্তা ও চেতনাস্রোতে ভেতর থেকে ঢেউ জাগায়।

    অদ্ভুত ব্যাপার হচ্ছে, গ্রিকদের বাধা পেয়ে এখানেই এক রক্তক্ষয়ী যুদ্ধ অনুষ্ঠিত হবে। মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে মৌর্য ও গ্রিক সেলুসিড বাহিনী। রক্তাক্ত দৃশ্যটা কেমন হতে পারে, সেলুকাস কল্পনার চোখে তা দেখলেন প্রাকৃতিক পটভূমিকায়। বসন্তের শুকনো নদী। জল প্রবাহ ক্ষীণ। দুই তটে লাল ঘাসের গালিচা। একটু ওপরে উঠে বিরান ভূমি। তার ওপর পাথরের পাহাড়। পাহাড়চূড়ায় সাদা বরফ। তার পশ্চাতে কুয়াশার চাদর। সর্বোপরে নীলাকাশ, সেখানে সাদা মেঘের আনাগোনা। বিকেলের সোনালি আলো যেন শিল্পের তুলিতে রাঙিয়ে তুলেছে অস্তরাগকে। সবকিছুর মধ্যেই একটা দুঃখ দুঃখ ভাব। সেলুকাসের মনের ভেতর সে দুঃখভাবটা সংক্রমিত হলো। বীরযোদ্ধা সম্রাট সেলুকাস বহু কষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলেন, পাছে তাঁর অনুচর দেহরক্ষীরা তা শুনে ফেলে। পূর্বাঞ্চলের জেনারেল হিসেবে আলেকজান্ডারের সময়ও এ জায়গায় এসেছিলেন। তখন এ রকমটি মনে হয় নি। তখন জয়ের নেশায় মত্ত ছিলেন। ছিলেন আলেকজান্ডারের কমান্ডে। এখন স্বাধীন সম্রাট। শীতের পাখিরা এই বসন্তেও স্বদেশে ফিরে যায় নি। নদীর জলে সাঁতার কাটছে। কোনো কোনোটি বেশ ক্ষুদ্র। বেতের একটি শাখা নুয়ে আছে সেখান থেকে একটি হাঁস জলের ওপর পা ফেলে ফেলে পাখা মেলে উড়ে এল আরেকটির কাছে। সন্ধ্যারাগের বিদায়সুরে তার হৃদয়নিংড়ানো ভালোবাসার গান সেলুকাসের হৃদয়ও স্পর্শ করল। তিনি এর মধ্যে একটি অর্থ খুঁজে পেলেন। হাহাকার করা সে অর্থ।

    কেন যেন তাঁর মনে হলো কর্নেলিয়া মেয়েটা তাঁর পাশে থাকলে ভালো হতো। এসব দৃশ্য হয়তো সে-ও দেখেছে। ঝিলামের ঝিলিমিলি জলের কত গল্প যে সে করেছে, তার কোনো হিসাব নেই। এ রকম গল্প বলে নি। সিন্ধু নদের গল্পও বলেছে, এই ছোটখাটো বিষয়গুলো তাঁর দৃষ্টি এড়িয়ে গেছে। কিন্তু সে কি জানে বিশ্বরহস্যের কত কী লুকিয়ে আছে এসব ক্ষুদ্র প্রাণীর তুচ্ছ হেলাফেলা আচরণের মধ্যে?

    পরদিন সকালবেলায় সেলুকাস রুটিন কার্যক্রমের আওতায় নিজের সৈন্যদের প্যারেড পরিদর্শন করছিলেন। তাঁর সৈন্যবাহিনীর চৌকস প্যারেড তাঁকে মুগ্ধ করে। পোশাকের সঙ্গে নব নব উদ্ভাবিত অস্ত্র হাতে তাদের অপরাজেয় মনে হয়। বিশেষ করে সারিসা হাতে একজন সৈনিকের যে সংহার মূর্তি, তা সেলুকাসকে যুদ্ধ জয়ে আরও আস্থাশীল করে তোলে। নিজের এক জেনারেলকে উদ্দেশ করে বলেন, যুদ্ধজয়ে শারীরিক শক্তির প্রয়োজন আছে, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন রণকৌশল এবং নতুন অস্ত্রের সাফল্যজনক উদ্ভাবন ও ব্যবহার। নতুন রণকৌশল এবং নব নব অস্ত্রের ব্যবহারই শত্রুকে বেশি বিভ্রান্ত করে দেয়। এবারের সেলুসিড আর্মি মৌর্যদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে এক নতুন চমক এনে দেবে।

    জেনারেল ফিলেকাস বললেন, মহামান্য সম্রাট, এই উদ্ভাবনের কৃতিত্ব সম্পূর্ণ আপনার। নিশ্চয় যুদ্ধের ইতিহাসে এটা এক নতুন অধ্যায়ের সৃষ্টি করবে।

    আমাদের যুদ্ধটা হবে ভারতের মাটিতে। এখানকার প্রকৃতি ও মানুষ আমাদের বৈরী, যদিও এত সুন্দর প্রকৃতি আমি কোথাও দেখি নি। এখানকার পাহাড়, নদী আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। আমাদের পদাতিক ও অশ্বারোহী বাহিনীর জন্য তা বাধা হবে না, কিন্তু যানবাহনের জন্য মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যুদ্ধের সরঞ্জাম, আহার্য, প্রভৃতির পরিবহন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে আছে।

    জেনারেল বললেন, একই সমস্যা ওদেরও মোকাবিলা করতে হবে। আমরা এ কাজে সৈনিকদের ব্যবহার করব। এ ছাড়া ঘোড়া, খচ্চর, গাধা তো আছেই। পাহাড়ের আড়ালে থাকবে আমাদের অ্যামবুশ পার্টি। ওরা আক্রমণ করবে বলে উঁচুনিচু জায়গা পার হতে হবে। পাহাড়ের ওপরে থাকা আমাদের তিরন্দাজদের হাতেই এদের অর্ধেক শেষ হয়ে যাবে। সরাসরি আঘাতে শেষ হবে বাকিরা। ২৫-৩০ ফুট দূর থেকে আমাদের এই অস্ত্র আঘাত হানতে সক্ষম। এ ছাড়া দোরির ব্যবহার তাদের কচুকাটা করবে। গ্রিকদের বিজয়ের প্রতীক এই দোরি। ট্রয়ের যুদ্ধেও ব্যবহৃত হয়েছে।

    একজন সৈনিকের সামনে দাঁড়ালেন সেলুকাস। তার পোশাক ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। নিজেও অবশ্য সামরিক পোশাক পরিধান করেছেন। জেনারেলকে উদ্দেশ করে বললেন, সামরিক পোশাকটা তার হাতের অস্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে এবং তা দেখতে এত ভয়ংকর মনে হবে যে শত্রুসৈন্য আক্রমণের উৎসাহ হারিয়ে ফেলবে। সেলুকাস নিজে অস্ত্রের মতো পোশাকেও একটা নতুন সেলুসিড মাত্রা যুক্ত করেছেন। সেলুসিড আর্মিকে তা স্বাতন্ত্ৰ দিয়েছে। যুদ্ধক্ষেত্রে সেলুসিড আর্মির ভয়ংকর রূপটাই দেখতে চান তিনি।

    সেলুসিড আর্মির প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি। তবে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি দেবতাদের অলৌকিক অস্ত্রের ধারণা তাঁকে মাঝেমধ্যে শঙ্কার মধ্যে ফেলে দেয়। এখনো সে শঙ্কামুক্ত নন তিনি। জেনারেলকে কথাটি বললেনও। জেনারেল বললেন, পৌরাণিক অস্ত্রের কথা বলছেন, সম্রাট? এ ধারণা পাল্টানোর সময় এসেছে। কারণ, ট্রয়ের যুদ্ধের পর দেবতারা প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেবেন বলে মনে হয় না।

    আমি আমাদের দেবতাদের কথা ভাবছি না।

    ভারতীয় দেবদেবী লঙ্কা ও কুরুক্ষেত্রের যুদ্ধের পর সতর্ক হয়ে যাওয়ার কথা

    তাদের নিজেদের দ্বন্দ্বই তাদের যুদ্ধে অবতীর্ণ করবে। কারণ, তাদের ন্যায়বোধ নিরপেক্ষ নয়, ভক্তদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট।

    মৌর্যরা এখন আর পৌরাণিক ধর্মে বিশ্বাস করে না।

    তা করে না, কিন্তু অস্ত্রের নামগুলো পৌরাণিক দেবতাদের নামেই রেখে দিয়েছে। দেবতারা তাদের পুরোনো ভক্তদেরই সাহায্য করবেন।

    তাহলে আমাদের দেবতারাও এগিয়ে আসবেন। কথাটা জেনারেল ফিলেকাস বিশ্বাস থেকে নয়, সেলুকাসকে আশ্বস্ত করার জন্য বললেন।

    সেলুকাস এই জেনারেলের ধর্মবিশ্বাস সম্পর্কে অবহিত আছেন। তিনি বললেন, ফিলেকাস, সম্রাটকে সবদিকে লক্ষ রাখতে হয়, সবাইকে সন্তুষ্ট করতে হয়। তোমার ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }