Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৪৩

    ৪৩

    সেলুকাস তাঁর সেনাবাহিনীর জেনারেলদের নিয়ে বসেছেন। জ্যোৎস্নার প্রখর আলোয় চলছে দীর্ঘ সভা। চারদিকে সেলুসিড সৈন্যরা প্রহরারত। পাহাড়ের ওপর এ সভায় যুদ্ধের নীতি নির্ধারণের সলাপরামর্শ চলছে। পরাজয়ের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরাজয়ের ব্যাপারে সেলুকাস বেশ ক্ষুব্ধ। কমান্ড, সৈন্য, আক্রমণকৌশল, এমনকি যুদ্ধাস্ত্রেও পরিবর্তন এনেছেন। কৌশলটা গেরিলাযুদ্ধের। নদী ও পাহাড়ি অবস্থানের কারণে এখন তাঁর বাহিনী সুবিধজনক অবস্থানে আছে। নেমে মৌর্য বাহিনীর ওপর গুপ্ত আক্রমণ করে আবার ফিরে আসে।

    সভা চলাকালে কর্নেলিয়া ও নিকোমেডেস উপস্থিত হলেন। সেলুকাস বিস্মিত হয়ে বললেন, কর্নেলিয়া তুমি? কোনো সংবাদ না দিয়ে একেবারে যুদ্ধক্ষেত্রে?

    আমি কি যুদ্ধ করতে পারি না, বাবা?

    যুদ্ধের তো নিয়ম আছে। যাক, এসেছ, ভালোই করেছ। আমার একজন কথা বলার মানুষ প্রয়োজন। নিকোমেডেসকে দেখে ভালো লাগছে। তুমি চাইলে নিয়মিত বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারো। চাচা টলেমির কী অবস্থা?

    বাবা, তুমি কী করে জানো টলেমির বাহিনীতে নিকো কাজ করে?

    সম্রাটকে সব খবর রাখতে হয়, বলে হাসলেন।

    তুমি সভা শেষ করো, আমরা বাইরের কক্ষে বসি।

    চাইলে তোমরা এখানেই বসতে পারো।

    কর্নেলিয়া নিকোমেডেসের দিকে অর্থপূর্ণভাবে তাকিয়ে বললেন, আমরা বাইরে গিয়েই বসি, বাবা।

    বাইরে আসার সময় নিকোমেডেস বলল, কর্নি, তুই কি সম্ভাব্য সাক্ষাতের কথা আঙ্কেলকে জানাবি?

    তোর কী মনে হয়?

    মোটেও জানাবি না। অভিযানটা তাঁর অগোচরেই চালাতে হবে।

    আমিও তা-ই ভেবেছি।

    এরা বাইরে আসার পর সেলুকাস জেনারেল ফিলেকাসকে বললেন, কী বলছিলে বলো। ফিলেকাস বললেন, মহামান্য সম্রাট, নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। কতগুলো ভারতীয় উদ্বাস্তু পাহাড়-জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের গতিবিধির ওপর দৃষ্টি রাখছে বলে মনে হচ্ছে।

    জিজ্ঞাসাবাদ করো নি?

    করেছি। বলছে, এদেরকে এদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়েছে, এরা যাবে কোথায়, পাহাড়ে-জঙ্গলে জীবিকার সন্ধান করছে।

    আমাদের ক্যাম্পের কাছে আসতে দিয়ো না।

    তা প্রতিহত করছে আমাদের সৈনিকেরা। তাদের কি হত্যা করব?

    নিরীহ-নিরস্ত্র লোকদের সীমানা ঠিক করে দাও। আর বন্য মানুষদের কী অবস্থা?

    এদের উৎপাত কমেছে। কিন্তু বোঝা মুশকিল কারা কী উদ্দেশ্যে আনাগোনা করছে।

    এদের অর্থ-সম্পদ দিয়ে হাত করা যায় না? আমার মনে হয় এরা আমাদের তথ্য সরবরাহ করতে পারে। মৌর্যদের অবস্থানটা আমাদের ভালো করে জানা দরকার।

    সে ব্যবস্থা করব, মহামান্য সম্রাট।

    আমার মনে হয় অবস্থানগত কারণে আমরা যেমন সুবিধাজনক অবস্থায় আছি, তেমনি পরিকল্পনামতোই এগোচ্ছি, কী বলো তোমরা? বলে অপারপর জেনারেলদের দিকে তাকালেন সেলুকাস।

    জেনারেলরা একমত পোষণ করলেন। একজন জেনারেল বললেন, হাজার বছর যুদ্ধ করেও মৌর্যরা আমাদের পরাস্ত করতে পারবে না, এত মজবুত আমাদের অবস্থান।

    আরেকজন জেনারেল বললেন, ভারতীয় তিরন্দাজ সৈন্যরা দূর থেকে নাশকতা সৃষ্টি করতে পারে।

    তা ঠিক বলেছ। এদের শক্তি হাতি আর তির-ধনুক। আমাদের অস্ত্রগুলো দূরপাল্লার নয়। হাতি আর তিরন্দাজদের মোকাবিলা করার পন্থা উদ্ভাবন করতে হবে। পাহাড়-জঙ্গলে অভিযানটা এরা এই দুই শক্তির ওপর নির্ভর করে চালাবে।

    আরেকজন জেনারেল বললেন, আপনি এদের দেব-অস্ত্রের কথা বলেছিলেন।

    স্পিরিচুয়াল অস্ত্র তাদের থাকতে পারে। দেবতা অ্যাপোলো নিশ্চয়ই এ ব্যাপারে আমাদের সাহায্য করবেন। আমাদেরও আত্মবলে বলীয়ান হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শত্রুদের মোকাবিলা করতে হবে। জয় আমাদের হবেই। গ্রিকরা পরাজিত হতে পারে না। প্রাথমিক জয়ে এরা নিশ্চয়ই বিজয়োল্লাস আর উৎসবে মেতে উঠেছে।

    জেনারেল ফিলেকাস বললেন, ক্ষমা করবেন, সম্রাট। আমাদের গুপ্তচরেরা জানিয়েছে, মৌর্যরা কোনো বিজয় উৎসব করে নি।

    বলো কী? তার কারণ জানতে পেরেছ?

    না, তা পারি নি

    এ সংবাদটাও নিতে হবে। তার অর্থ, এমন কোনো কারণ আছে, যা বিজয় উৎসবকে ম্লান করে দিতে পারে। জরুরিভাবে গোয়েন্দাদের পাঠাও।

    .

    নির্জলা চাণক্যের নির্দেশে উদ্বাস্তুদের সঙ্গে সিন্ধু উপত্যকার পাহাড়ি ভূমিতে ঢুকে গেছে তার কয়েকজন গোয়েন্দা সঙ্গী নিয়ে। প্রথমে তাকে অর্থশাস্ত্রের অনুকরণে বনবিহারী বা নিঃসঙ্গ কাপালিকের বেশ ধরতে পরামর্শ দেওয়া হয়েছিল। নির্জলা অবস্থা পর্যালোচনা করে নৃত্যশিল্পীর বেশ ধরেছে। অর্থশাস্ত্রে এই বেশের সমর্থন আছে। নির্জলা বুদ্ধিমতী, সাহসী ও অ্যাডভেঞ্চারপ্রিয়, তা আমরা আগেই দেখেছি।

    প্রথমে সে উদ্বাস্তুদের মাধ্যমে সেলুসিড আর্মির প্রহরীদের সঙ্গে ভাব জমিয়েছে। তারপর এদের দুর্বলতার সুযোগে সেনাক্যাম্পে পৌঁছে গেছে। সেখানে আসর গুলজার করে তুলেছে। একসময় সম্রাটের চোখে পড়েছে। সম্রাট ভারতীয় সংগীত ও নৃত্যকলা পছন্দ করেন। আলেকজান্ডারের স্নেহভাজন সেনানায়ক হিসেবে সম্রাটের সঙ্গে ভারতীয় নৃত্যকলা উপভোগ করেছেন। নির্জলার নৃত্য দেখে তাঁর আলেকজান্ডারের কথা মনে হলো। সে সময়কার গৌরবময় উপভোগের দিনগুলো যেন ফিরে এল। নির্জলা শ্বাপদসংকুল মানব অরণ্যে নিরাপত্তা ও প্রশ্রয় পেল স্বয়ং সম্রাটের কাছ থেকে। সবটাই দূরে থেকে সুন্দরমতো সাজিয়ে তুললেন মহামন্ত্রী চাণক্য নিজে।

    সম্রাট চন্দ্রগুপ্ত এত কিছুর খবর রাখেন না। তিনি অবশ্য ভদ্রবাহুর সাহচর্যে যুদ্ধের ভয়াবহতার ছায়াপাত ও নিজের বিমর্ষভাব থেকে ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। যুদ্ধের সেনাছাউনিতে স্বাভাবিক কাজকর্ম চলছে এখন।

    এরই মধ্যে চন্দ্রগুপ্ত সংবাদ পাঠালেন মহামন্ত্রী চাণক্যের কাছে। তাঁকে আসতে হবে। চাণক্য সুবন্ধুকে সঙ্গে নিয়ে সম্রাটের দরবারে এলেন। সম্রাটকে দেখে চাণক্য অবাক হলেন। সম্রাটের মধ্যে বিমর্ষভাব নেই। চেহারায় দারুণ রকম ঔজ্জ্বল্য ফুটে উঠেছে। সম্রাট তাঁর প্রিয় পোশাক পরিধান করেছেন। হীরা-মুক্তা আর মূল্যবান সব পাথর বসানো এ পোশাক। পুলক, ভগ্রা, ইন্দনীলা, সষ্যক, চক্রেতান, লোহিতাক্ষ, মরকত, প্রবাল, সৌগন্ধিকা, স্ফটিক, হামছাগর্ভ, অঙ্গদ, চন্দ্রকান্ত মণি প্রভৃতি রত্ন বসিয়ে পোশাকটিকে মহামূল্যবান করে তোলা হয়েছে। স্বর্ণের ওপর বসানোর পুণ্ড্রবর্ধনের হিরে এবং দামি পাথর বসানো রাজ-অলংকার পরিধান করেছেন পোশাকের সঙ্গে সংগতি রেখে। গলায় আঠারো, নয় ও তিন লহরের মুক্তার মালা, বাহুতে বাহুবন্ধনী (বাহুবাজু), কোমরে কোমরবন্ধ, গলায় গলাবন্ধ, হাতে ব্রেসলেট, আঙলে অঙ্গুরীয় এবং চুলে মানানসই ভূষণে অদ্ভুত লাগছে তাঁকে। তাঁর মুখমণ্ডলের আকর্ষণ এবং রাজকীয়তা বাড়িয়ে দিয়েছে রত্নখচিত কানপাশা ও অলংকারসদৃশ শিরস্ত্রাণ। কস্তুরিযুক্ত সুগন্ধির মোহময় স্নিগ্ধ গন্ধ আসছে সম্রাটের শরীর থেকে। গন্ধটা মিশ্র। মনে হয় কুন্দকলি থেকে নেওয়া নির্যাস।

    বড় দীনহীন পোশাকে এসেছেন চাণক্য। সুবন্ধুও তাই। ভেবেছিলেন সম্রাট বিষাদগ্রস্ত, বিমর্ষাবস্থায় দিন কাটাচ্ছেন, সাজসজ্জা করে তাঁর সামনে যাওয়া অশোভন হবে। এখন নিজেকে বড় দীনহীন মনে হচ্ছে। তবু চাণক্য সম্রাটকে অভিবাদন জানালেন পোশাক ও বিজয়লাভের জন্য। তিনি আশা করেছিলেন, সম্রাট বিজয়োৎসবের ঘোষণা দেবেন। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে বললেন, আচার্য, আমি গান্ধারা রাজপ্রাসাদে যাচ্ছি। সম্রাজ্ঞীর এখন আমার সাহচর্য প্রয়োজন। আমার মনে হয় যুদ্ধ আরও প্রলম্বিত হবে। আপনি গোয়েন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে যুদ্ধজয়ের পরিকল্পনা করুন। আমি ফিরে এসে অভিযান শুরু করব।

    মহামান্য সম্রাটের যা ইচ্ছা। পাহাড়-জঙ্গলে গ্রিকদের অবস্থানগুলোয় আমাদের গোয়েন্দারা কাজ করছে। শিগগিরই সংবাদ পাওয়া যাবে।

    আদিবাসী কৌকাসেস ও উদ্বাস্তুদের দিকে খেয়াল রাখবেন। শত্রুদের মুখে এদের ফেলে আমি স্বস্তি পাচ্ছি না। এরা নিয়মিত যোদ্ধা নয়। সাধারণ প্রজা। আরেকটি কথা, আক্রমণ প্রতিহত করা অনিবার্য হয়ে পড়লে আক্রমণ মোকাবিলা করতে হবে। খেয়াল রাখতে হবে, গ্রিক সম্রাট কিংবা তাঁর পরিবারের যেন কোনো ক্ষতি না হয়। তাঁদের বন্দী করে সম্মান প্রদর্শন করবেন এবং রাজকীয় মর্যাদায় রাখবেন।

    চাণক্য বললেন, সম্রাটের ইচ্ছার কোনো ব্যত্যয় হবে না।

    সম্রাটের গমনের জন্য চতুরাশ্বযানসহ নিরাপত্তা বাহিনী সঙ্গে থাকলেও তিনি রাজকীয় হস্তীতে আরোহণ করে গান্ধারা রাজপ্রাসাদে যাবেন। সেভাবেই ঐশ্বর্যময় সাজসজ্জায় সাজানো হয়েছে রাজকীয় হস্তীকে।

    সম্রাটকে বিদায় জানাতে সেনাপ্রধানসহ উচ্চপর্যায়ের সভাষদ ও কর্মকর্তারাও এসেছেন। তার আগেই গান্ধারা প্রাসাদে একটি অগ্রবর্তী দল পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের কাজ শুধু সংবাদ পৌঁছানো নয়, সম্রাটের গতিপথের নিরাপত্তা সম্পর্কে খোঁজখবর নেওয়া। সম্রাট ও রাজা-বাদশাদের যাতায়াত খুব একটা নিরাপদ নয়। তাই যাতায়াতে এরা নানা কৌশল অবলম্বন করেন। অন্য সময় হলে চাণক্য সুসজ্জিত হাতিতে সম্রাটের পোশাকে কাউকে সাজিয়ে বসাতেন। আর সম্রাটকে বসাতেন সাধারণ বেশে একটি ঘোড়া অথবা সহযাত্রী হস্তীতে। এ রকমটি আগেও করেছেন। আজ রাজপোশাকে সম্রাটকে দেখে তিনি এত মুগ্ধ যে তাঁর মনে হলো সম্রাটকে যদি মৃত্যুবরণ করতেও হয়, তবু তিনি এই পোশাকেই মরুন। মৃত্যুও তাহলে এত সুন্দর হয়।

    সম্রাটের দেহরক্ষী বলে খ্যাত সুন্দরী রমণীকুল পরিবেষ্টিত হয়ে চন্দ্রগুপ্ত নেমে এলেন সমতল ভূমির বিস্তীর্ণ চত্বরে। অপেক্ষমাণ রাজন্যবর্গ সম্রাটকে অভিবাদন জানালেন। সম্রাট তাঁদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানানো অভিবাদনের জবাব দিতে দিতে অগ্রসর হয়ে হস্তীপৃষ্ঠে আরোহণ করলেন। অতি দ্রুত দেহরক্ষী রমণীরা ঝটপট হস্তী ও অশ্বপৃষ্ঠে চড়ে সম্রাটের অনুগামী হলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    অর্ধেক জীবন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বিশেষ দ্রষ্টব্য – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    কৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }