Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৯০

    ৯০

    অনুষ্ঠান শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল মহামন্ত্রী চাণক্যের এক গুপ্তচর। অনুষ্ঠান শেষ হতেই কানের কাছে এসে বলল, জরুরি কথা ছিল, আচার্য।

    আচার্য নিরিবিলি জায়গায় চলে এলেন। খুবই অনুচ্চ স্বরে গুপ্তচর যা জানাল, তার প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছিল আচার্যের মুখমণ্ডলজুড়ে। চক্ষু বিস্ফারিত হচ্ছিল বারবার। ক্রমে তিনি উত্তেজিত হয়ে পড়ছিলেন। সব শুনে বললেন, তুমি যাও, তাদের গতিবিধির ওপর চোখ রাখো।

    অনুষ্ঠান থেকে ফিরেই তিনি তাঁর দ্বিতীয় গোয়েন্দাকে সংবাদ পাঠালেন। সে এসে জানাল, সংবাদটা সঠিক। ক্ষুব্ধ এক সেনাপতি যুদ্ধ প্রস্তুতির কথা তাঁকেও বলেছেন।

    সে সেনাপতির সাথে রাজার খারাপ সম্পর্কের কারণ কী?

    যুদ্ধজয়ের পরও অভিনন্দিত না হয়ে অপমানিত হয়েছেন, উচ্চপদ ও ক্ষমতাবলয় থেকে ছিটকে পড়েছেন। রাজার কাছে ন্যায়বিচার চাইতে গিয়ে তৎকর্তৃক নিগৃহীত হয়েছেন।

    তাহলে ঠিক আছে। তার সংবাদ সত্য হবে। তবু যাচাইয়ের সুযোগ ছিল কি?

    ছিল আচার্য। রাজপরিবারের বিদ্বেষপ্রবণ এবং রাজার ওপর অসন্তুষ্ট এক সদস্য, দাসীপুত্র বলে ঘৃণ্য, আমি তাঁকে চিনি। তিনি প্রস্তুতি নিচ্ছেন রাজাকে উৎখাতের। রাজধানী ত্যাগ করলেই তা দখল করে নেওয়ার ইচ্ছা তাঁর।

    সম্রাটের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেওয়া কি সম্ভব?

    সম্ভব, আচার্য।

    তুমি জরুরিভাবে তাকে নিয়ে এসো।

    এখানেই নিয়ে আসব?

    না, তুমি তাকে বিশ্রাম কুটিরে নিয়ে এসো। পোশাকটা যেন পরে আসে কুটিরবাসী মানুষের।

    মহামন্ত্রী চাণক্য বেশ চিন্তায় পড়ে গেলেন। কাউকে বলবেন বা পরামর্শ করবেন, এমন অবস্থা নেই। সবেমাত্র বসন্ত উৎসব শেষ হয়েছে। তার রেশ আরও কয়েক দিন থাকবে। বিশেষ করে সম্রাট-সম্রাজ্ঞী বসন্তকালটাকে শেষাবধি পুরোমাত্রায় উপভোগ করতে চাইবেন। যুদ্ধে লিপ্ত হওয়ার মতো একটি অপ্রিয় খেলায় সম্রাট এ মুহূর্তে প্রস্তুত বলে মনে হয় না। তবু কারও সঙ্গে তাঁর পরামর্শ করা দরকার। তিনি ভেবে পরে সিদ্ধান্তে এলেন, এ ব্যাপারে কেবল আচার্য ভদ্রবাহুর সঙ্গেই আলোচনা হতে পারে।

    দক্ষিণাত্যের রাজ্যগুলোর মধ্যে সভ্যতার আলো নেই। পরস্পর যেমন হানাহানিতে লিপ্ত, তেমনি নিজের রাজ্যের ভেতরেও নানা দ্বন্দ্ব-সংঘাত। উচ্চাভিলাষী অমাত্য, সেনাপতি, মন্ত্রী- সবার মধ্যেই ক্ষমতার লোভ। দক্ষিণে সম্পদের অজস্র সমাহার। কলিঙ্গ দেশের ইন্দ্রবান অঞ্চলে পাওয়া যায় দামি হীরা এন্দ্রবাণক। মুলাটি পুষ্পকবর্ণ তার। মনোলোভা। মণিমস্তক পর্বতে আছে মণিমস্তক এবং কটঙ্গীতে উৎপন্ন হয় শ্রীকটনক। এ ছাড়া কৌট ও মালেয়ক মণি সহজলভ্য মালয় সাগর ও রোহণ পার্বত্য এলাকায়। তাম্রবণিক মুক্তা সেখানে নদী মোহনায় এবং পাণ্ড্যকবাটক পাণ্ড্যদেশের মলয় কোটি পর্বতে পাওয়া যায়। সিংহল দ্বীপের ময়ূরগ্রামের কূলা নদীতে যে মণি পাওয়া যায়, তার বাজার দক্ষিণাত্যেই। সাপের ফণায় যে মণি-মাণিক্য থাকে, তা-ও এখানেই মেলে। ভারতবিখ্যাত মাহিষক বস্ত্র কুন্তল দেশের রাজধানী মহিশুরে উৎপন্ন হয়। সমুদ্রজাত সম্পদের শেষ এখানে। দাক্ষিণাত্যে আক্রমণ করে প্রচুর সম্পদ আহরণ করা যায়। গ্রিকদের বিরুদ্ধে জয়লাভ করেও যা পাওয়া যায় নি, সৈন্যরা দাক্ষিণাত্য আক্রমণ করে সহজেই তার শতগুণ বেশি সম্পদ লাভ করবে। সৈন্যরা সম্পদ লাভ করার অর্থ হচ্ছে দেশীয় বাজারে যাবে এ অর্থ। কেনাকাটায় রাজস্ব হিসেবে সম্পদের বড় একটা অংশ যাবে রাজকোষে। সম্রাটকে তা বোঝানো যাবে। আরেকটা ব্যাপার, সীমান্তে শত্রু রেখে যেমন নিরাপদবোধ করা যায় না, তেমনি শত্রুরাজ্য জয়ে নিরাপত্তার পাশাপাশি গৌরব লাভ করা যায়।

    শত্রু সেনাপতি সামনে এসে দাঁড়াতেই চাণক্য রুক্ষ কণ্ঠে বলে উঠলেন, তুমি তোমার নিজের রাজার পক্ষ ত্যাগ করছ, আমাদের বিরুদ্ধাচরণ করবে না, তার প্রমাণ কী? জানো তো আমাদের বিচারে তার শাস্তি হলো মৃত্যু।

    মৃত্যুর চেয়ে ভয়ংকর আর অপমানকর জীবন বয়ে চলেছি, আচার্য। যে রাজ্যে ন্যায়বিচার নেই, জোর-জুলুম, অত্যাচার-উৎপীড়ন নিত্যসঙ্গী, সে রাজ্যের রাজার অনুগত থেকে পাপকার্যে প্রবৃত্ত হতে চাই না। আমরা শুনেছি, মৌর্য সাম্রাজ্যে ন্যায়বিচার আছে। সম্রাট প্রজাপীড়ন করেন না, তাঁর অমাত্য-সেনাপতিরা কাজের উপযুক্ত স্বীকৃতি ও সম্মানী পান। একজন অমাত্য ও সেনাপতির এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।

    আমরা তোমার রাজ্য দখল করে নিলে তোমার কী লাভ হবে?

    প্রজাগণ রাজার পীড়ন থেকে রক্ষা পাবে। আমি ন্যায়বিচার পাব, তার চেয়ে বেশি কিছু চাই না।

    রাজার সৈন্যসামন্ত কত?

    আচার্য, তা এক রহস্য।

    কী রকম?

    আমি নিজেও জানব না আমার অধীনে কত সৈন্য আছে। প্রধান সেনাপতি রাজার আদেশে প্রায় প্রতিদিন সেনা পরিবর্তন ও হ্রাস-বৃদ্ধি ঘটান। রাজ্যের সমর্থবান যুবক-প্রৌঢ় কেউ বাদ নেই…সবাইকে সৈন্য হিসেবে কাজ করতে হয়।

    আমাদের তাতে তো কোনো সমস্যা নেই?

    কেন থাকবে না, আচার্য?

    ওদের ক্ষমতায় ঘাটতি আছে?

    তা নেই। তাদের দক্ষ করে তোলা হয়েছে আর এরা যুদ্ধ করতেই উৎসাহী। কারণ, আর্থিকভাবে রাজার কাছ থেকে কিছুই পায় না এরা। শত্রুসম্পত্তি লুটপাট করে যা পায়, তা দিয়েই জীবিকা নির্বাহ করে।

    কেন? তোমাদের স্থায়ী সেনাবাহিনী নেই? এরা বেতন পায় না?

    আছে। ওরা সংখ্যায় খুব কম। এরা রাজার নিরাপত্তায়ই ব্যস্ত থাকে।

    পুরো সেনাবাহিনী?

    রাজার অনেক শত্রু। অনিয়মিত সৈন্য তাঁর ধারেকাছে যেতে পারে না। রাজা কোনো দিকে বের হবেন বলে ঢাক পেটালে দিনের পর দিন মানুষ ঘর হতে বের হয় না। আবার ঢাক পেটালেই শুধু বের হতে পারে।

    খুব অত্যাচারী তোমাদের রাজা।

    অতিষ্ঠ জনগণ, আচার্য।

    রাজার দুর্বল দিক কী কী?

    চারিত্রিক না শক্তিগত?

    দুটোই বলো।

    তিনি শিকার, জুয়া, মদ্যপান ও নারী সম্ভোগে আসক্ত। আর যদি শক্তির কথা বলেন, অজস্র সৈন্য রয়েছে তার। তবে বোঝার উপায় নেই। কারণ, সৈন্যরা সাধারণ মানুষের বেশে থাকে।

    তোমাকে সৈন্যশক্তির কথা বলি নি। সক্ষমতা বা বল সম্পর্কে বলো।

    সেনাপতি চাণক্যের কথা বুঝতে পারলেন না। হাঁ করে তাকিয়ে রইলেন।

    চাণক্য বললেন, তোমার বিদ্যার জোর দেখছি কম। আরে বোকা, তিন শক্তির কথা বলছি আমি। জানো তুমি তিন শক্তি কী?

    সেনাপতি এবারও হাবার মতো তাকিয়ে রইলেন। তক্ষশীলায় রাজপুত্রদের পাঠদানের মতো চাণক্য বললেন, মন্ত্রশক্তি, প্রভুশক্তি আর উৎসাহশক্তি। জ্ঞানের মাধ্যমে যোগ ও ক্ষেম সাধনের সামর্থ্যকে বলে মন্ত্রশক্তি। কোষ ও দণ্ডের মাধ্যমে যোগ ও ক্ষেম সাধনের সামর্থ্যকে বলা হয় প্রভুশক্তি। আর বিক্রমের মাধ্যমে যোগ ও ক্ষেম সাধনের সামর্থ্যকে বলা হয় উৎসাহশক্তি। জেনে রাখো, সিদ্ধিও তিন রকম—মন্ত্রসিদ্ধি, প্রভুসিদ্ধি ও উৎসাহসিদ্ধি (অর্থশাস্ত্র)।

    আমি বুঝতে পেরেছি, আচার্য।

    কী বুঝতে পেরেছ?

    মন্ত্র সামর্থ্যে মন্ত্রসিদ্ধি, প্রভুসামর্থ্যে প্রভুসিদ্ধি, আর…

    বুঝতে পেরেছি, আর বলার দরকার নেই। এখন বলো, তোমাদের রাজার শক্তি কিসে?

    আচার্য, রাজা যদি তার অমাত্যদের সঙ্গে অশোভন আচরণ করেন, শারীরিকভাবে নিপীড়ন করেন কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেন, তাহলে তার সব শক্তি নিষ্ফল বা ঝুঁকির মধ্যে পড়ে। মন্ত্র কিংবা কোনো প্রভু তাকে রক্ষা করতে পারে না।

    ঠিক বলেছ, তোমাকে যতটা বোকা ভেবেছিলাম, তুমি ততটা নও। তোমাকে সম্রাটের সামনে উপস্থিত করা হবে, তুমি সেখানে বুদ্ধিমানের মতো কথা বলবে, না হয় মৃত্যুই তোমার অনিবার্য নিয়তি। আরেকটা কথা, রাজপুত্র সম্পর্কে কিছু বললে না।

    আচার্য, দক্ষিণের রাজপুত্ররা রাজবিদ্বেষী নয়, এরা রাজানুগত্য দেখিয়ে নিজেরা ক্ষমতা ভোগ করে। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের রাজপুত্র বরাবরই মৌর্য সাম্রাজ্যের প্রতি বিদ্বেষী। তাকে সমুচিত শাস্তি দেওয়া দরকার।

    সম্রাটকে এ কথাও বলবে।

    .

    এদিকে এন্টিওকাস কিছুটা আস্থার সংকটে পড়ে গেছেন। স্ত্রীর কথায় এন্টিগোনাস এবং তার পুত্র দিমিত্রিয়াসের সঙ্গে আঁতাত করতে গিয়ে পিতার শ্যেনদৃষ্টিতে আছেন বলে মনে করছেন। স্ত্রীর ওপরও খেপে উঠেছেন। স্ত্রী বললেন, এ নিয়ে ভেবে লাভ নেই। আমি যা করেছি, ঠিক করেছি। সেলুসিড বাহিনী ইন্ডিয়ার মতো দিমিত্রিয়াসের কাছে হেরে গেলে পরিণাম কী দাঁড়াত। পিতার রাজনৈতিক উত্তরাধিকারী তুমিই। কাজেই তোমাকে পায়ে ঠেলবে না।

    তুমি ভুলে যেয়ো না, আমার এক ভাই রয়ে গেছে।

    তাকে তুমি কৌশলে শেষ করে দাও। অবশ্য আমি মনে করি, তার রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। ব্যবসা করেই জীবন কাটিয়ে দিতে চায়।

    তা আর সম্ভব নয়, এখন পাপের বোঝা বাড়ানো ঠিক হবে না। জয়লাভ করে সেলুসিডরা তুঙ্গে আছে।

    সুযোগ অবশ্যই আসবে, ভুল ওরাও করবে। শুনেছি সিরিয়ার আরেক রাজকুমারীকে হস্তগত করেছে তোমার বাবা।

    ঠিক শুনেছ। সে দিমিত্রিয়াসের কন্যা। মজার ব্যাপার হলো, তার নামও স্ট্রেটোনিস।

    আমার নামে নাম?

    তাই তো শুনলাম।

    বুড়ো ওই মেয়েটার কী করবে? সে তো…

    হয়েছে, এবার থামো।

    স্ট্রেটোনিস স্বামীকে কিছু না বলে স্বগত উক্তি করল, দুধের স্বাদ ঘোলে মেটাবে।

    তা শুনে এন্টিওকাস মনে মনে বললেন, তাহলে কি সে এখনো মনে রেখেছে, তা না হলে মেয়েটাকে সহ্য করতে পারছে না কেন?

    .

    মেগাস্থিনিস সেলুসিয়ায় পৌঁছে প্রথমে সম্রাট সেলুকাসকে এন্টিগোনাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য অভিনন্দন জানালেন। সেলুকাস অভিনন্দনের জবাবে দূতকে বললেন, আমি শুনেছি তুমি সেখানে পপুলার হয়ে উঠেছ। চন্দ্রগুপ্ত তোমাকে খুব পছন্দ করছে।

    ইন্ডিয়া এক অদ্ভুত জায়গা, সম্রাট।

    অদ্ভুত কী দেখলে, সে কথা আগে বলো।

    নুলো পর্বতে উল্টো পায়ের মানুষেরা বাস করে। এদের প্রতি পায়ে আটটি করে আঙুল। কুকুরের মতো মাথা। পশু চামড়া পরিধান করে। ঘেউ ঘেউ করে কথা বলে। হাত লম্বা লম্বা নখরযুক্ত।

    বলো কী!

    বড়ই অদ্ভুত।

    আর কী কী দেখলে?

    লোমশ মানব। গাছে বাস করে। লাফিয়ে লাফিয়ে ডাল থেকে ডালে গমন করে। ফলমূল খায়। অন্য কিছু খায় না, এমনকি জলও পান করে না। বস্ত্র পরে না।

    মানুষ এরা?

    দেখতে সে রকমই। আর একশ্রেণির মানুষ আছে, এরা দার্শনিক। এরা দুভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে সারমনাই। এরা নগরের বাইরে বাস করে। গাছের বাকল পরিধান করে। কোনো পাত্রে জল পান করে না, দুহাতে কোষ করে জলপান করে। সারা জীবন অবিবাহিত থাকে। অপর ভাগটিকে বলে ব্রাচমনাই। এরা খুব স্বাধীন জীবন যাপন করে। সারা জীবন উলঙ্গ থাকে। বলে যে দেহটা হচ্ছে আত্মার দেয়াল, দেয়াল ঢাকবার প্রয়োজন কী? মাছ-মাংস খায় না, ফল খায়, তবে গাছ থেকে পেড়ে নয়, গাছের নিচে থেকে কুড়িয়ে। বিয়ে করে না। বড়ই সংযমী এরা।

    তুমি কি ভদ্রবাহুদের কথা বলছ?

    ঠিক ধরেছেন, সম্রাট। এদের নারীরাও সংযমী, উলঙ্গ থাকে, তবে বুদ্ধিমতী। একজনকে আমি চিনি। গ্রিক জানে। নাম শর্মিলা।

    গ্রিক জানে! অবাক হন সম্রাট।

    খুবই ভালো গ্রিক জানে। আমাকে সহযোগিতা করে।

    ভদ্রবাহুর সঙ্গে তোমার সম্পর্ক কেমন?

    প্রথমে ভালো লাগত না। একজন দার্শনিক উলঙ্গ অবস্থায় সম্রাটের দরবারে বিচরণ করেন, বড় বিশ্রী মনে হতো। এখন স্বাভাবিক মনে হয়। বিবস্ত্র থাকার কারণগুলো বেশ যৌক্তিক। শর্মিলা আমাকে বলেছে, বস্ত্রের কাজটা করবে মন। লজ্জা থাকে মনে, এ ছাড়া সবাই এভাবে চললে সমস্যা কোথায়? শর্মিলা বলে, সবকিছুই মানসিক অবস্থার ওপর নির্ভর করে।

    তাহলেও ব্যাপারটা আমার ভালো লাগে নি, বললেন সম্রাট।

    শর্মিলার সঙ্গে আপনার আলাপ হলে এ মনোভাবের পরিবর্তন হতো, সম্রাট।

    আর কী দেখলে?

    কৌকাসোসে উপজাতিরা থাকে। এরা প্রকাশ্যে সংগম করে এবং আত্মীয়ের মাংস খায়।

    এরা কি বানর প্রজাতির মানুষ?

    এ কথার জবাব না দিয়ে মেগাস্থিনিস বললেন, শর্মিলা বলেছিল, তুমি সেখানে যাবে না, ওরা তোমার মাংসও খাবে।

    সম্রাট দেখলেন, মেগাস্থিনিস বারবারই শর্মিলার কথা বলছেন। মনে মনে বললেন, বেচারা। রীতি মোতাবেক মেগাস্থিনিস সম্রাটের কাছে একটি অফিশিয়াল রিপোর্ট দাখিল করলেন। পরে একটি ছোট প্যাকেট সম্রাটের হাতে দিয়ে বললেন, সম্রাট, চন্দ্রগুপ্ত এটি আপনার জন্য পাঠিয়েছেন।

    সম্রাট স্মিতহাস্যসহকারে এটি গ্রহণ করলেন। তাঁর মনে উদয় হলো নতুন রাজকুমারীর হাস্যোজ্জ্বল মুখচ্ছবি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    অর্ধেক জীবন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বিশেষ দ্রষ্টব্য – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    কৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }