Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৬২

    ৬২

    মোহরাঙ্কিত ডান হাতের অঙ্গুরি দিয়ে সন্ধিচুক্তিতে প্রথম সিলমোহর এঁকে দিলেন সম্রাট সেলুকাস। তা করে ডান বাহুতে কপাল স্থাপন করে আবেগ সংবরণ করলেন। কোনো আবেগ ছাড়াই সম্রাট চন্দ্রগুপ্ত তাঁর অঙ্গুরি স্থাপন করে সন্ধিচুক্তি মোহরাঙ্কিত করলেন এবং অঙ্গুরি ডান হাতের মধ্যমায় পরে নিলেন। সুবন্ধুকে উদ্দেশ করে বললেন, সান্ধিবিগ্রহিক নেই, তুমি এ কাজ করবে এবং আমাদেরটি সংরক্ষণ করবে, অপরটি এখনই মহামান্য সম্রাটকে দিয়ে দেবে।

    সুবন্ধু তা-ই করলেন। সম্রাট সেলুকাসের পক্ষ থেকে চুক্তির কপি গ্রহণ করলেন জেনারেল কিউকেকাস। গ্রহণকালে অর্থপূর্ণভাবে কর্নেলিয়ার দিকে তাকালেন, যেন তিনি কর্নেলিয়ার বিয়ের দলিল গ্রহণ করছেন।

    একজন মৌর্য সেনাপতি মহামন্ত্রী চাণক্যের কানের কাছে এসে বললেন, মধ্যাহ্নভোজ প্রস্তুত, আচার্য।

    তুমি যাও। সেনাপতি চলে গেল। তবু মনে হয় রাগে আচার্য তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলেন। হয়তো বিড়বিড়ও করেছেন। কিন্তু তা অস্ফুটে। আজকে মহামন্ত্রীর বেশ কিছু বিষয়ই পছন্দ হয় নি। খারাপ লাগার একটি দুষ্টচক্র আছে। কোনো একটি কারণে মন খারাপ হলে অন্য বিষয়গুলো তার সঙ্গে যুক্ত হতে থাকে এবং একসময় বিমর্ষ রূপ ধারণ করে। তাঁর এখন সে অবস্থা। তিনি সামাল দেওয়ার চেষ্টা করছেন বটে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে সুবন্ধু, তার ভূমিকাটা ভালো লাগছে না। অবশ্য সন্ধিপত্রের সঙ্গে সুবন্ধুকে তিনিই যুক্ত করেছেন। এর সঙ্গে একে একে যুক্ত হচ্ছে গ্রিকদের ছাড় দেওয়া বিষয়গুলো। ক্রমে সহ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু।

    আচার্য ভদ্রবাহু তা লক্ষ করেছেন। পরিস্থিতিটাও তিনি ভালোই বুঝতে পারেন। তাই মহামন্ত্রী চাণক্যকে সম্পৃক্ত করার লক্ষ্যে বললেন, আচার্য, সন্ধিচুক্তি স্বাক্ষরের পর তা বাস্তবায়ন এক কঠিন কাজ। আমার মনে হয় এ কঠিন কাজে আপনার হস্তক্ষেপ অপরিহার্য। আমার বিবেচনায় তিন লক্ষের কাছাকাছি গ্রিক সৈন্যের প্রত্যাবর্তন চাট্টিখানি কথা নয়।

    সম্রাট চন্দ্রগুপ্ত এ কথার সমর্থনে বললেন, ঠিক বলেছেন, আচার্য, মহামন্ত্রীই এখন সব চুক্তি বাস্তবায়নের জন্য উপযুক্ত পাত্র।

    মহামন্ত্রী চাণক্য মনে মনে ভাবলেন, এতক্ষণ এসব তো মনে হয় নি, মুখে হেসে দিয়ে বললেন, দ্বিপ্রহরের আহার্য গ্রহণের পর এ নিয়ে পরামর্শ হবে। আচার্য ভদ্রবাহুর পরামর্শ, প্রিন্সেসের পরামর্শ মতে এবং আপনাদের নির্দেশনা অনুসরণ করে আমরা সব কর্ম সম্পাদন করব।

    কর্নেলিয়া ও চন্দ্রগুপ্তের মধ্যে প্রায়ই চোখাচোখি হচ্ছে। তাদের চোখের দৃষ্টি যেন কিছু বলছে। চন্দ্রগুপ্ত চোখ নামালেন, কিন্তু মুহূর্তের জন্য। কারণ, বেশিক্ষণ চোখ নামিয়ে রাখা সম্ভব নয় তাঁর পক্ষে, এখন নিয়ন্ত্রণের বাইরে তিনি। এত দিন মনে হয়েছিল অনেক দূরের সুন্দরী হেলেনকে তিনি অন্তরের মধ্যেই দেখবেন। এ মুহূর্তের আগে পর্যন্ত সেভাবেই দেখেছেন। এখন সেভাবে অনুভূতি আর কল্পনায় নয়, হেলেন যে বাস্তবে তাঁর বড় বেশি কাছে এসে গেছে, যেন তিনি স্পর্শ পাচ্ছেন, সুখানুভূতিময় সে স্পর্শ।

    হেলেন তাঁকে অভিভূত করেছেন। হেলেন যেন কী বলতে চাইছেন। কী বলবেন তিনি? এখন ভালোবাসার সেতুবন্ধন ছাড়া তাঁদের মধ্যে বাসনার কোনো প্রাচীর নেই। যুদ্ধের বৈরিতা নেই। কিন্তু হেলেন হঠাৎই আবিষ্কার করেন, চন্দ্রগুপ্ত কাছে থেকেও যেন দূরে। এত পথ পাড়ি দেওয়ার পরও যেন পথ ফুরোচ্ছে না।

    চন্দ্ৰগুপ্ত এতটা নিমগ্ন যে ভদ্ৰবাহু বলছিলেন আমরা কি মধ্যাহ্নভোজে যাব, তা শুনতে পেলেন না। তখন মহামন্ত্রীকে জোরে বলতে হলো, মহামান্য সম্রাট, মধ্যাহ্নভোজ প্রস্তুত, আমরা কি যেতে পারি?

    চন্দ্রগুপ্ত হাসি দিয়ে বললেন, নিশ্চয়ই আচার্য, অতিথিদের সঙ্গে নিয়ে চলুন।

    বন্দীরাও এখন রাজকীয় অতিথি। তা বলার অপেক্ষা রইল না।

    মধ্যাহ্নভোজের বিশাল আয়োজন। যুদ্ধক্ষেত্রে এত বড় রাজকীয় ভোজের আয়োজন দেখে সেলুকাস অবাক হলেন। চন্দ্রগুপ্ত বললেন, ভারতীয়রা অতিথিপরায়ণ, তাই এই আয়োজন। ফিলেকাসের কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হচ্ছে। কারণ, তাদের যুদ্ধবন্দী অবস্থায় কারাগারে থাকার কথা। সেখানে মিলত বন্দীদের জন্য নির্ধারিত সাধারণ আহার্য। আচার্য ভদ্রবাহু এবার প্রটোকল ভেঙে নিকোমেডেসের পাশে বসলেন। বললেন, সব ঠিক আছে তো?

    নিকোমেডেস প্রীত বোধ করল এবং বলল, আচার্য, আপনার উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা মনে করছি আমাদের প্রতি কোনো অন্যায় হবে না।

    এমনিতেও হবে না। কারণ, সবকিছু আপনাদের অনুকূলে আছে, বলে হাসলেন তিনি।

    আপনার সঙ্গে আমি দীর্ঘকাল কথা বলতে চাই, যদি আপনি সম্মত হন।

    কেন নয়, সে সুযোগ তো তৈরি হয়েছে।

    চাণক্য দূর থেকে মজা করে বললেন, আমরা মনে হয় আচার্যকে হারিয়ে ফেলছি, তিনি পক্ষ ত্যাগ করেছেন।

    আচার্য ভদ্রবাহু বললেন, অবস্থাটা এ রকমই। সম্রাট সেলুকাস তো এই রাজদরবারে থাকবেন না, এখন থেকে প্রিন্সেসকে তাঁর পক্ষে দেখভাল করার দায়িত্ব আমার। ঠিক বলি নি, মহামান্য সম্রাট?

    শেষের কথাটা সেলুকাসকে উদ্দেশ করে। তিনি মুগ্ধ হাসি হেসে বললেন, আপনার কথায় আমি খুব ভরসা পাচ্ছি, আচার্য।

    খাবার টেবিলের দুপাশে মুখোমুখি বসেছেন দুই সম্রাট। গ্রিক সম্রাটের দুপাশে দুজন রাজপরিবারের সদস্য। ডান দিকে কর্নেলিয়া, তাঁর পাশে কিউকেকাস, বাম দিকে নিকোমেডেলস, তার পাশে আচার্য ভদ্রবাহু ও ফিলেকাস। মৌর্য সম্রাটের ডান দিকে মহামন্ত্রী চাণক্য, তাঁর পাশে সুবন্ধু এবং বাম দিকে প্রধান সেনাপতি। প্রটোকল মেনে বসলে চন্দ্রগুপ্তের পাশে বসার কথা ছিল আচার্য ভদ্রবাহুর। তবে আজকের এই মধ্যাহ্নভোজ সভায় দুই সম্রাটের কেউ কিংবা আচার্যদ্বয় নন, গুরুত্বপূর্ণ হচ্ছেন কর্নেলিয়া। প্রায় সবার চোখ বা মনোদৃষ্টি তাঁর দিকে।

    কর্নেলিয়া মনে মনে ভাবছেন, সম্রাট চন্দ্রগুপ্তের বাম পাশের আসনটিতে সম্রাজ্ঞী হয়ে তাঁর বসবার কথা, কবে বসবেন তিনি। সেখানে বসে আছে যে মানুষটি, তাঁকে খুব বেমানান লাগছে।

    সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবার সবাইকে আহার্য গ্রহণে আহ্বান জানালেন। আহ্বান জানিয়ে তিনি হেলেনের দিকে তাকালেন। অর্থাৎ বাড়তি একটা অনুরোধ তাঁকে। চোখ ফেরাতেই মনে হলো হেলেন সম্পর্কে যা কিছু শুনেছেন, তার চেয়ে বেশি তাঁর মনের কোণে হেলেনের যে নারীমূর্তি অবস্থান করছে, তার সৌন্দর্য প্রতিমা, সর্বাংশে এক ও অনন্য।

    সম্রাট সেলুকাস ভেবেছিলেন আহার্য গ্রহণের জন্য আহ্বানের আগে সম্রাট চন্দ্রগুপ্ত কিছু বলবেন এবং তাঁকেও কিছু বলতে হবে। মনে মনে ভেবে রেখেছিলেন কী বলবেন। তবে তা খুব ভালো বক্তব্য হতো না। যা-ই হোক, বাঁচা গেল।

    কিন্তু মহামন্ত্রী চাণক্য হঠাৎ করেই চুক্তিতে উল্লিখিত পাঁচশত হাতি সম্পর্কে কথা তুলে বললেন, মহামান্য সম্রাট সেলুকাস, আপনাকে যে পাঁচশত হস্তী প্রদান করা হবে, সেগুলো দিয়ে কী করা হবে, তা জানতে পারলে কিছু পরামর্শ দেওয়ার ছিল

    মহামন্ত্রীর কথায় সবাই তাঁর দিকে তাকালেন। সম্রাট চন্দ্রগুপ্ত খুব বিরক্ত হলেন। খাওয়ার সময় খোশগল্প করতে হয়। আর মহামন্ত্রী কিনা সিরিয়াস সব বিষয়ের অবতারণা করেন। প্রথমেই তাঁকে থামালেন না। সম্রাট সেলুকাস উটের গ্রীবার মাংসে কামড় দিয়েছিলেন। হাড় থেকে মাংস আলাদা না করেই পাত্রে রেখে বললেন, হস্তী তো যুদ্ধবিগ্রহেই ব্যবহার করার কথা। তার বাইরেও ব্যবহৃত হলে বলুন আপনার পরামর্শ কী?

    তাহলে শুনুন, কার্যকলাপ অনুযায়ী হাতিরা চার ভাগে বিভাজনযোগ্য। প্রশিক্ষণ নিয়ন্ত্রিত হাতিদের বলা হয় দম্য। যুদ্ধের জন্য উপযুক্ত বিবেচ্য হাতি হচ্ছে সান্নাহ্য। মানুষ আর ভারবহনকারীরা হচ্ছে উপবাহ্য এবং হন্তারক বা হিংস্র স্বভাবের হাতিরা হচ্ছে ব্যাল।

    এসব নাম মুখস্থ রাখতে সময় লাগবে। আপনি বরং যুদ্ধবিগ্রহে ব্যবহারযোগ্য হাতির কথাই বলুন, মহামন্ত্ৰী।

    যুদ্ধের জন্য সান্নাহ্য প্রকৃতির হাতিদের সাত বিষয়ে প্রশিক্ষণ দিতে হয়। যেমন, বলে আচার্য এদিক-সেদিক তাকালেন, পরে বললেন, দেহ ঝুঁকিয়ে প্রাচীরভাঙা বা প্রতিবন্ধকতা উপড়ে ফেলা, খানাখন্দ অতিক্রম, ঋজু-বৃত্তাকার-গোমূত্রিকা চলাচল।

    এই তো বিপদে ফেললেন, বললেন সেলুকাস। সবাই এ কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠলেন। হাসতে গিয়ে জেনারেল কিউকেকাসের নাকে-মুখে উঠে গেল। আচার্য ভদ্রবাহু বললেন, জলপান করুন, জেনারেল।

    চাণক্য বললেন, বধাবধ প্রশিক্ষণ সম্পর্কে শুনবার আগেই জেনারেল সমস্যায় পড়ে গেলেন?

    ফিলেকাস বললেন, আপনি বলুন, মহামন্ত্রী, সব ঠিক হয়ে যাবে। লাউডিস বোধ হয় নাম নিয়েছেন।

    লাউডিস কে, প্রশ্ন করলেন মহামন্ত্রী। হেলেন বললেন, আমার বোন। বলুন আপনি, আমরা শুনছি।

    হাতি শুঁড়, দাঁত, পা বা শরীর দিয়ে আঘাত করে কীভাবে শত্রুসৈন্য বা পশু হত্যা করতে হয়, তার কৌশল জানা। তারপর আছে হস্তীর সঙ্গে হস্তীর যুদ্ধ, প্রাচীর, প্রাসাদ, তোরণ ও অন্যান্য স্থাপনা ধ্বংস এবং সাংগ্রামিক যুদ্ধ প্রশিক্ষণ।

    চন্দ্রগুপ্ত বললেন, আচার্য, আহার্য গ্রহণে ব্যত্যয় ঘটছে, আপনাকে এ-সংক্রান্ত বিষয়ে পরিপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার ভার দেওয়া হবে। আমাদের আহার্য গ্রহণ করতে দিন।

    প্রশিক্ষক আছে এর জন্য। আমি শুধু ব্যাপারটা সম্পর্কে ধারণা দিতে চাচ্ছিলাম।

    সেলুকাস বললেন, ধন্যবাদ আপনাকে।

    এরা দুজনই সিরিয়াস প্রকৃতির মানুষ। কিন্তু গুরুজন বলে কেউই মজা করছে না তাদের কথায়। শুধু ভদ্রবাহু চাণক্যের সঙ্গে মজা করতে ছাড়েন না। নতুন সম্পর্কের কারণে সেলুকাসও এখন তাঁর কৌতুকসীমায় এসে গেছেন। তাই বললেন, আচার্য, এখন প্রশিক্ষণের প্রয়োজন ছিল গ্রিকদের কীভাবে ভারতীয় আহার্য গ্রহণ করতে হবে, এ বিষয়ে। আপনার খাবার টেবিলে হাতিদের নিয়ে এলেন। ভাগ্যিস বাস্তবের প্রশিক্ষণ নয়, না হলে হাতি এ ভোজটাকেই পণ্ড করে দিত।

    চাণক্যও কম যান না। বললেন, তাহলে ওদের লক্ষ্য হতেন আপনি। হাতিদের ঘাসপাতা তো আপনি সাবাড় করছেন, আমরা নই।

    এ কথা শুনে প্রায় সবাই উচ্চ স্বরে হেসে দিলেন। হাসলেন না হেলেন ও নিকোমেডেস। চন্দ্রগুপ্ত তা লক্ষ করলেন। বললেন, আমার আধ্যাত্মিক গুরু এমন এক মজাদার মানুষ, তাঁকে নিয়ে মজা করাটাও তিনি পছন্দ করেন।

    তা শুনে হেলেন বিনয়ের ভাব নিয়ে চন্দ্রগুপ্তের দিকে তাকালেন। তার অর্থ, তাঁর সামনে ভদ্রবাহুকে নিয়ে কেউ মজা করুক, তা তিনি চান না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }