Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৯১

    ৯১

    তক্ষশীলায় আচার্য কৃষ্ণমান রাজকুমারদের প্রতি রাজা বা সম্রাটের সম্পর্ক ও দায়িত্ব সম্পর্কে পাঠদান করছিলেন। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তপুত্র বিন্দুসার মনোযোগ দিয়ে তা শুনছেন। আচার্য কৃষ্ণমান বললেন, আচার্য ভারদ্বাজ বলেছেন, জন্মলগ্ন থেকেই রাজাকে রাজকুমারদের প্রতি দৃষ্টি রাখতে হবে। কাঁকড়া যেমন জন্মদাতাকে ভক্ষণ করে থাকে, তেমনি রাজকুমাররাও রাজাকে সাবাড় করে দিতে পারে। তাই পিতৃস্নেহ উন্মেষের আগেই রাজা তাদের হত্যা করবেন।

    আচার্য বিমলাক্ষ বলেছেন, বিনা অপরাধে নিষ্পাপ কুমারদের হত্যা করাটা নিষ্ঠুরতার শামিল। তাই তাদের হত্যা না করে অন্তঃপুরে অবরুদ্ধ করে রাখাই শ্রেয়। আচার্য পরাশরের অনুসারীরা মনে করেন, রাজকুমারদের রাজ-অন্তঃপুরে রাখা মোটেই ঠিক নয়, তা হবে বিষধর সর্পের সঙ্গে রাজার বসবাস। রাজার প্রতি রাজপুত্রের এতে ক্ষুব্ধ হওয়ারই কথা। এতে হিতে বিপরীত হতে পারে। তাই রাজপুত্রদের অবরুদ্ধ না রেখে বসবাসের জন্য দূরবর্তী কোনো সীমান্ত রক্ষকের কাছে প্রেরণ করা মঙ্গলকর।

    আচার্য পিশুন এ মতের বিরোধিতা করে বলেন, এ পন্থা অবলম্বন করা হলে তা হবে মেষভয়তুল্য। সমতটের রাজপুত্র বিক্রম সেন বললেন, মেষভয়টা কী, আচার্য?

    মেষের লড়াই দেখেছে রাজকুমার, দুটি মেষ পরস্পরকে আক্রমণের জন্য প্রথমে দূরে সরে যায়। অতঃপর প্রবল বিক্রমে ছুটে এসে একে অন্যকে আঘাত করে। দূরবর্তী অবস্থানের জন্য রাজকুমারও তা-ই করবে। সীমান্ত রক্ষকের সঙ্গে সখ্য স্থাপন করে প্রবল বিক্রমে রাজার বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হবে। তাই দূরবর্তী সীমান্ত নয়, বরং রাজ্যের অভ্যন্তরে সীমান্তরাজের তত্ত্বাবধানেই রাজকুমারদের রাখা শ্রেয়।

    আচার্য কৌণপদন্ত (ভীম) বলেন, এমত অবলম্বন করা হবে গোশাবককে প্রদর্শন করে দুগ্ধদোহনতুল্য। সামন্তরাজ রাজপুত্রকে অবলম্বন করে রাজার কাছ থেকে পুনঃপুন অর্থ-সম্পদ দোহন করতে থাকবে। তার চেয়ে বরং রাজকুমারদের মাতৃস্থানীয় আত্মীয়ের কাছে রাখা ভালো।

    আচার্য বাতব্যাধি বলেন, আচার্য কৌণপদন্তের মত ঠিক নয়। তার অর্থ দাঁড়াবে এই, মাতৃস্থানীয় আত্মীয়রা তখন দেবতার প্রতিকৃতি প্রদর্শনপূর্বক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অদিতি এবং সর্পচিহ্ন দেখিয়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত কৌশিকদের ন্যায় রাজকুমারদের প্রদর্শন করে অর্থ সংগ্রহে মনোনিবেশ করবে। এ কারণে অন্য কোথাও না রেখে কুমারগণকে স্বাভাবিক জীবনের কামভোগ ও বিলাসিতাপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত করে তুললে এরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে না।

    আচার্য কৌটিল্য এ ধরনের মতবাদের বিরুদ্ধে প্রবল আপত্তি উত্থাপন করেন। তিনি বলেন, বিলাসিতাপূর্ণ জীবনযাপন রাজকুমারদের জন্য মৃত্যুতুল্য। ঘুণ পোকায় ভক্ষিত কাষ্ঠ যেমন ক্ষয়প্রাপ্ত হয়ে সামান্য আঘাতেই ভেঙে পড়ে, তেমনি ভোগ-বিলাসে নিমজ্জন রাজকুমারদের দুর্বল করে দিতে পারে। যুদ্ধে এর জন্য সহজেই এরা পরাভূত ও পরাস্ত হয়ে পড়বে। আচার্য কৌটিল্য পরামর্শ দেন। রাজকুমারদের রাজ্য পরিচালনার জন্য উপযুক্তরূপে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। শুরুটা করতে হবে রাজমহিষী ঋতুবতী হওয়ার পর ইন্দ্র ও বৃহস্পতি দেবতাদ্বয়ের সমীপে যজ্ঞ প্রদানের মাধ্যমে। যজ্ঞে সুসন্তান কামনা করতে হবে। মহিষী গর্ভবতী হলে কৌমার কামনা করতে হবে। মহিষী গর্ভবতী হলে কৌমারভৃত্য এবং শিশু চিকিৎসক নিয়োগের মাধ্যমে তার পরিচর্যা করাতে হবে। সন্তান জন্মলাভের পর পুরোহিতের মাধ্যমে নানা পূজা-উপচার এবং সৎকর্ম ও সংস্কার কার্য সম্পন্ন করে শিশুর মঙ্গল চাইতে হবে। অতঃপর শিক্ষা গ্রহণের উপযুক্ত হলে সন্তানকে শিক্ষা গ্রহণের জন্য অভিজ্ঞ শিক্ষকসমৃদ্ধ শিক্ষালয়ে পাঠাতে হবে। চারিত্রিক নিষ্কলুষতা এবং সব বিদ্যায় পারদর্শিতা একজন রাজকুমারকে যোগ্য উত্তরাধিকার করে তোলে। তার মধ্যে পিতৃহত্যা করে রাজ্যলাভের লোভ জাগ্রত হবে না। শিক্ষা তাদের চরিত্র গঠনে সাহায্য করবে।

    আম্ভি আচার্যগণ অবশ্য চারিত্রিক নিষ্কলুষতার প্রতি গুরুত্ব আরোপ করে সত্রীশ্রেণির গুপ্তচরদের রাজপুত্রদের পেছনে লাগিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।

    আচার্য কৃষ্ণমানের বক্তব্য শ্রবণ করে বিন্দুসার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাতৃহীন এ সম্রাটতনয় প্রায় শৈশব থেকেই তক্ষশীলায় গুরুগৃহে আছে। পিতার কাছ থেকে দূরে অবস্থান করে বিদ্যালাভে ব্রতী বলে রাজকর্ম পরিজ্ঞান নয়। তবে যখন রাজপ্রাসাদে আসে, আচার্য চাণক্য পূর্ব অভ্যাসবশত এই সম্রাটপুত্রকে কিয়ৎ শিক্ষা প্রদানে সচেষ্ট হন। যে রাজকুমার ধর্ম ও অস্ত্রশাস্ত্রে প্রজ্ঞা লাভ করেন এবং তদনুযায়ী কাজ করেন, তিনিই বুদ্ধিমান। আর যিনি এসব প্রজ্ঞার অধিকারী হয়েও তদনুযায়ী আচরণ করেন না, তিনি আহার্যবুদ্ধি পুত্র। যে পুত্র ধর্ম ও অস্ত্রশাস্ত্রের প্রতি অনীহ ও বিদ্বেষপ্রবণ, প্রমোদলীলায় আসক্ত, সে দুর্বুদ্ধিপুত্র। দুর্বুদ্ধিপুত্ৰ সিংহাসন লাভের উপযুক্ত নন।

    শুরু থেকেই বিন্দুসার সুপুত্র বা বুদ্ধিমান রাজকুমার হতে চেয়েছে। অন্য রাজকুমারদের থেকে নিজেকে শ্রেষ্ঠত্বের স্থানে আলাদা করে রেখেছে। কারণ, সে জানে, মহান মৌর্য সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। তাই বলে দূরেও কাউকে সরিয়ে রাখে নি। সবাই তো রাজপুত্র কিংবা অভিজাত কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় সন্তান। মেলামেশায় বাধা নেই। তাদের ভালোটা সে গ্রহণ করেছে। পিতার উপদেশও সে রকমই ছিল। রাজপুত্রদের সঙ্গে মিশবে। কারণ, এরাই তো রাজা হবে। ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতে তুমি সম্রাট হলে তা কাজে লাগবে। তবে নিজেকে বিকিয়ে দেবে না। মনে রাখতে হবে, তুমি সম্রাটপুত্র, রাজপুত্র নও।

    বিন্দুসার মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলেও পিতৃস্নেহ পেয়েছেন অকাতরে। আর হেলেন? গ্রিক এই রমণী খুবই বুদ্ধিমতী। বিন্দুসারকে এমনভাবে টেনেছেন যে বিন্দুসার বুঝতেই পারেন নি এটি তার সত্মা। কায়দা করে শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি গ্রিক ভাষাটাও শিখিয়ে দিয়েছেন। এই হেলেনের কারণে গ্রিকদের প্রতি বিন্দুসারের মস্তবড় এক শ্রদ্ধার ভাব তৈরি হয়েছে। বাবা বিন্দুসারের বন্ধু হতে পারেন নি, কিন্তু হেলেন পেরেছেন। দুই আচার্য—চাণক্য ও ভদ্ৰবাহু বিন্দুসারকে গড়তে সম্রাটের পরামর্শক হিসেবে কাজ করেছেন। তাঁরাও জানেন, সম্রাটের দুর্বল জায়গা হচ্ছে এটিই, পুত্রবাৎসল্য। তবে চাণক্যকে সতর্ক করে দিয়েছেন আচার্য ভদ্ৰবাহু। বলেছেন, আচার্য, এটি বড় স্পর্শকাতর জায়গা। আপনি এ সম্রাটতনয়কে বাঁচিয়েছেন, তার চেয়েও বড় কথা এ কারণেই সম্রাটতনয় মাতৃহীন হয়েছেন। চাণক্য মাথা নেড়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি ব্যাপারটা মাথায় রাখছেন। কারণ, রাজতন্ত্রে শত্রুর অভাব নেই। সুবন্ধু তো আছেনই। কাজেই মহামন্ত্রীর জন্য এটা এক কঠিন পরীক্ষাও। অবশ্য আচার্য ভদ্রবাহু বলেন, আপনি এ পরীক্ষায় পাস করে যাবেন, আচার্য।

    বিন্দুসারকে ভাবনার মধ্যে দেখে আচার্য কৃষ্ণমান বললেন, বিন্দুসারের কি কিছু জিজ্ঞাস্য আছে?

    বিন্দুসার সংবিৎ বলল, আচার্য, রাজপুত্রদের সম্পর্কে আচার্যরা এত কথা বলেছেন যে আমি ভেবে পাই না এরা এভাবে রাজপুত্রদের দেখছেন কেন? আচার্য কৌটিল্যই যথাযথ পরামর্শ দিয়েছেন, অন্য কেউ নন।

    বিন্দুসার, তুমি ঠিক বলেছ। তাদের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছেন আচার্যরা। উচ্চাভিলাষী কিংবা বখে যাওয়া রাজকুমাররা পিতার জন্য হুমকি হয়ে ওঠে। এসব পাঠ নানা প্রকরণে তোমাদের কাছে তুলে ধরা হবে।

    পরক্ষণেই বিন্দুসারের মনে হলো, দীর্ঘ সময় বাড়ি যাওয়া হয় না, বাড়িতে একবার যাওয়া দরকার।

    তক্ষশীলা তাদের দ্বিতীয় রাজধানী। স্থানীয় মহামাত্য রাজপুত্রের খোঁজখবর রাখেন, সুবিধা- অসুবিধা দেখেন। বিন্দুসার তাকে পাটালিপুত্রে যাওয়ার আয়োজন করতে বললেন।

    রাজপুত্রের শিক্ষা ও গতিবিধি নিয়ন্ত্রণের ভার মহামন্ত্রী চাণক্যের ওপর। মহামন্ত্রী চাণক্য জানেন, ভদ্রবাহু চন্দ্রগুপ্তের আধ্যাত্মিক গুরু হলেও রাজকুমার তাঁকেই গুরু মান্য করে। আজীবিক ধর্মের অনুশাসন, যা এখন চাণক্য মান্য করেন, তার ভালো লাগে, আধ্যাত্মিকতার চাইতে পার্থিব জ্ঞান ও রণনৈপুণ্যের দিকে রাজপুত্রের আগ্রহ বেশি। তাই মহামাত্য বললেন, মহামন্ত্রীর কাছে লোক পাঠাই, রাজকুমার?

    পাঠিয়ে দিন। তাঁর জানা দরকার, আমি পাটালিপুত্রে যাচ্ছি।

    হেলেনের মন খারাপ। দিদাইমেইয়ারা সবাই আজ চলে যাচ্ছেন। নিকোমেডেসকে বললেন, তোরা থেকে যা।

    অনেক দিন তো থাকলাম। বুড়ো নিশ্চয়ই খেপে আছে।

    বুড়ো মানে মিসরের ফারাও টলেমি। এতগুলো যুদ্ধ গেছে, পরাজয় গেছে, নৌসেনা অফিসার নিকোমেডেসকে সাথে পান নি নেই।

    ফাওলিন বলল, বাবাও নিশ্চয়ই খেপে আছে। সেনাপতিদের মেজাজের কোনো ঠিকঠিকানা নেই।

    অভিমানের সুর কণ্ঠে চেপে হেলেন বললেন, তাহলে যাও।

    চন্দ্রগুপ্ত মৃদু হেসে মজা করে বললেন, অনেক উড়েছে, পাখিদের তো এখন শাখায় বসার সময় হয়েছে। বাসাও বাঁধতে হবে।

    ফাওলিন বলল, আমরা তো আপনার নগরীর স্তম্ভে থাকা সোনার পক্ষী নই, মহামান্য সম্রাট, নিতান্তই মাটির পাখি, যাদের খড়কুটোর বাসা লাগে।

    মিসরের রাজপ্রাসাদে কি সে বাসা আছে?

    তা নেই, রাজপ্রাসাদে আমরা যাবও না, নীল নদের ধারে কোনো বটের শাখা বেছে নেব।

    তাই ভালো। লোকশ্রুতি, ‘বটবৃক্ষের ছায়া যেমন রে, আমার বন্ধের মায়া তেমন রে’।

    পাটালিপুত্রে বটবৃক্ষ নেই?

    কেন? এখানে বাসা বানাবে?

    না, মাঝেমধ্যে দুজন ছদ্মবেশে বটবৃক্ষের নিচে গিয়ে বসবেন।

    হেলেন বললেন, সম্রাট, ওরা গ্রিক মেয়ে। ওদের সঙ্গে কথায় পারবেন না।

    তাই তো দেখছি। আর তুমিও মনে করিয়ে দিলে যে তুমি একজন গ্রিক।

    সম্রাটের কথায় সবাই হেসে উঠলেন।

    দিদাইমেইয়া চন্দ্রগুপ্ত ও হেলেনের মাথায় হাত বুলিয়ে দিলেন। গৃহগত এমনি পরিবেশে চন্দ্রগুপ্তের মনে হলো মায়ের স্নেহ তিনি পান নি, মায়েদের স্নেহ বুঝি এমনই হয়। বহু কষ্টে এক দীর্ঘ নিঃশ্বাস গোপন করলেন। আর সম্রাজ্ঞী হেলেন পেছনে ফিরে বিদায় অশ্রু গোপন করলেন। লাউডিস বোনের পাশে দাঁড়ালেন। তাদের গ্রিসেও সে প্রবাদ আছে, নদীর সঙ্গে নদীর দেখা হয়, কিন্তু বোনের সঙ্গে বোনের দেখা হয় না। অনেক কষ্টে আবেগকে নিয়ন্ত্রণ করছেন তিনি। লাউডিসের কন্যা হারমিজ বেশ আনন্দে আছে। আনন্দের কারণ, বাবার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তার। হেলেন এগিয়ে এসে কাছে টেনে নিলেন তাকে। বললেন, আমার কথা ভুলে যাবে?

    না, একেবারেই না। বাবার সঙ্গে দেখা হলেই ফিরে আসব আবার। ওই সংগীতগুরুর কাছে সংগীত শিখতে হবে না?

    এবার আর হেলেন অশ্রু গোপন করতে পারলেন না। হারমিজকে জড়িয়ে ধরলেন। দিদাইমেইয়া কৃত্রিম হেসে হেলেনের মাথায় বারবার হাত বোলাতে থাকলেন এবং বললেন, ভালো থাকিস, তুই ভালো থাকিস।

    প্রাসাদ থেকে বাইরে পা বাড়ালেন এঁরা। প্রাসাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আচার্য ভদ্রবাহু ও মহামন্ত্রী চাণক্য। হারমিজ দৌড়ে এসে ভদ্রবাহুকে বলল, তোমার কথা খুব মনে পড়বে, দাদু।

    চাণক্য বললেন, আমার কথা মনে পড়বে না?

    হারমিজ মাথা নেড়ে বলল, পড়বে।

    দিদাইমেইয়া বললেন, খুব ভালো হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে। বিদায় নিতে পারলাম। আপনাদের সঙ্গে দিনগুলো খুব ভালো কেটেছে।

    ভারতীয় কায়দায় হাত জোড় করে নমস্কার জানাল নিকোমেডেস ও ফাওলিন। তাদের নমস্কারের জবাবে হাত তুলতে গিয়ে কণ্ঠরোধ হয়ে এল আচার্য ভদ্রবাহুর। আচার্য চাণক্য বলতে পারলেন, ভালো থেকো। সবার সঙ্গে খুব ভালো সময় কেটেছে।

    এরই মধ্যে নিজেকে সামলে নিয়ে আচার্য ভদ্রবাহু বললেন, গ্রিস আর ভারতের সম্পর্কের সেতুবন্ধনটি যেন অটুট থাকে, এই প্রার্থনা করছি। আবার আসতে হবে সবাইকে।

    সম্রাট-সম্রাজ্ঞী থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তিন শিল্পী। ভবদানবের কিছু দেওয়ার নেই ভালোবাসা ছাড়া। নিখিল হারমিজকে একটা বাঁশি দিতে চায়। আর চিত্রশিল্পী নিয়ে এসেছে এঁদের নিয়ে আঁকা কিছু জলছবি। তাদের দেখে দিদাইমেইয়া শকট থেকে নেমে এলেন। অন্যরাও তাঁকে অনুসরণ করল। নিখিল বাঁশি এবং চিত্রশিল্পী চিত্রগুলো তাঁদের হাতে তুলে দিল। দূর থেকে সম্রাট- সম্রাজ্ঞী তা দেখে পরস্পরের প্রতি চাওয়াচাওয়ি করলেন। তাঁদের চেহারায় একধরনের প্রীতিবোধ ফুটে উঠেছে।

    চতুরাশ্বযান তৈরি। রাজকীয় শকট। আচ্ছাদিত সুবিধা আর আরামের কমতি নেই। ঘোড়াগুলো প্রস্তুত। প্রস্তুত রাজকীয় নিরাপত্তা বাহিনীর লোকজন। ঘোড়ায় আরোহণ করে আছে এরাও। সামনে-পেছনে। দিদাইমেইয়ারা শকটে উঠে বসলেন। পাশে এসে চন্দ্রগুপ্ত ও হেলেন বিদায় জানালেন। হাত নেড়ে তার জবাব দিল হারমিজ। অন্যরা সবাই চুপচাপ। কথা যেন কোথায় হারিয়ে গেছে। সম্রাটের ইশারায় কোচোয়ান ঘোড়াদের মৃদু আঘাত করতেই ছুটে চলল এরা। সেলুসিয়া কম দূরে নয়। মাঝখানে ঝিলামের বিনোদন প্রাসাদে যাত্রাবিরতি। প্রাসাদটি একসময় তাঁরা নির্মাণ করেছিলেন। এখান মৌর্যদের অধিকারে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }