Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ১৭

    ১৭

    চাণক্যের নির্দেশে নকলনবিশ শক্তদাসকে হত্যা করা গেল না। সিদ্ধার্থক জানতে পেরে তাকে মৃত্যু থেকে বাঁচাল। সিদ্ধার্থকও এক গোয়েন্দা। চন্দন দাসের চর। রাক্ষসপত্নীর আশীর্বাদপুষ্ট।

    সম্রাটের ইচ্ছেমতো চাণক্য মুদ্রাসিলটি রাক্ষসের কাছে পাঠানোর ব্যবস্থা করলেন। তিনি তাঁর গোয়েন্দাকে মুদ্রাসিলটি রাক্ষসের কাছে পৌঁছে দিতে বললেন। সে শক্তদাস ও সিদ্ধার্থককে নিয়ে রাক্ষসের সঙ্গে দেখা করতে যায়। চাণক্যের পরামর্শমতো গোয়েন্দার ইচ্ছাতে সিদ্ধার্থক রাক্ষসকে বলে, মুদ্রাসিলটি চন্দন দাসের বাড়িতে পাওয়া গেছে।

    চন্দন দাস ফেরত দেয় নি কেন? তার উদ্দেশ্য কী? খুব খেপে যান রাক্ষস। তবে রাক্ষস সিদ্ধার্থককে প্রচুর গয়না উপহার দেন। এগুলো তিনি পেয়েছিলেন মলয়কেতুর কাছ থেকে। সিদ্ধার্থকের এ রকম রাজকীয় গয়নার প্রয়োজন নেই। সে এগুলো বিক্রয় করবে। চাণক্যের গোয়েন্দা চটজলদি গয়নাগুলো কিনে নেয়। না হয় চন্দন দাস গয়নাগুলো কিনে নিত।

    মলয়কেতুদের মৈত্রী বন্ধন শিথিল হলেও এখনো ছিন্ন হয় নি। যুদ্ধে জয়লাভ করতে হলে তাতে ফাটল ধরাতেই হবে। চাণক্য এ নিয়ে নানা পরিকল্পনা করে ব্যর্থ হলেন। সময় ক্ষেপণের জন্য এদিকে সম্রাট দিনে দিনে বিরক্ত হয়ে উঠছেন। আর কত অপেক্ষা করতে হবে। চাণক্য এবার গয়না নিয়ে একটি পরিকল্পনা তৈরি করলেন। সিদ্ধার্থকের কাছ থেকে কেনা গয়নাগুলো দিয়ে মলয়কেতুর কাছে তাঁর এক গুপ্তচর পাঠান। তার গায়ে মলয়কেতুর দেওয়া অলংকার।

    পোশাক ও গয়না দেখে মলয়কেতু নিশ্চিত হন যে এ রাক্ষসের লোক। কিন্তু কথাবার্তায় কেমন যেন অসংলগ্ন। মলয়কেতুর দুই কারণে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। রাক্ষসের ওপর ক্ষুব্ধও হলেন তিনি। তাঁর বাবার দেওয়া অলংকার রাক্ষস সাধারণ একজন দূতকে প্ৰদান করেছেন, এটি পর্বতেশ্বরকে ইচ্ছা করেই অমর্যাদা করা। তিনি দূতকে আটকে তার শরীর তল্লাশি করতে বললেন। শরীর তল্লাশি করে রাক্ষসের মুদ্রাসিলযুক্ত একটি পত্র পাওয়া গেল। পত্রটি সম্রাট চন্দ্রগুপ্তকে লেখা। এই পত্রে রাক্ষস লিখেছেন,

    মহামান্য সম্রাট,

    আপনার বিচক্ষণতা আপনাকে জগতের সর্বশ্রেষ্ঠ সম্রাটের বিজয়মুকুট পরিয়েছে। আপনার তুলনা শুধু আপনিই। আপনার রাজসভায় পাঠানো আমার সংগীতজ্ঞ যথাযোগ্য সম্মান পেয়ে প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আপনার মহামন্ত্রী একজন আত্ম-অহংকারী ব্যক্তি, তিনি গুণী ও সম্মানী মানুষের সম্মান দিতে জানেন না। আপনার সঙ্গেও নাকি তর্ক করেন, কী সাংঘাতিক। তার আস্পর্ধা দেখে আমার মাথা নত হয়ে আসে। একজন মহামন্ত্রী হিসেবে আমি লজ্জিত। আপনি তাকে সমুচিত শাস্তিই দিয়েছেন। সম্রাটের সঙ্গে বেয়াদবি! তাকে মহামন্ত্রীর পদে মানায় না। আপনি তাকে পদচ্যুত করে উচিত কাজই করেছেন।

    মহামান্য সম্রাট, আমি জানি, এখন আপনার একজন নম্র, ভদ্র, অনুগত ও বিশ্বাসী মহামন্ত্রী প্রয়োজন। আমি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে নন্দরাজের এতকাল মহামন্ত্রীর কাজ করেছি। আমার যোগ্যতা সম্পর্কে আপনি নিশ্চয়ই অবহিত আছেন। আমার এখন একটাই ইচ্ছা, মহামন্ত্রী হিসেবে সম্রাটের সেবা করা। আমি বাকি জীবন আপনার সেবা করে কাটাতে চাই।

    আমি আমাদের মিত্রদের সঙ্গে গোপনে সভা করেছি। এরা মলয়কেতুর আচরণে ক্ষুব্ধ এবং এঁরা জানেন যে আপনার বিরুদ্ধে যুদ্ধজয় মলয়কেতুর মতো কাপুরুষ রাজের পক্ষে সম্ভব নয়। তাই এঁরা আপনাকে অধিকৃত ভূমি ও সম্পদ ফেরতদানসহ আপনার বশ্যতা স্বীকারে রাজি আছেন। আমাকে মহামন্ত্রী হিসেবে নিয়োগদানের সঙ্গে সঙ্গে অধীনতামূলক মিত্রতার এই চুক্তি স্বাক্ষরিত হবে।

    আপনারই
    দাসানুদাস
    রাক্ষস।

    এ পত্র পেয়ে মলয়কেতু বিশ্বাসই করতে পারছেন না। তা কীভাবে সম্ভব? এত বড় বিশ্বাসঘাতকতা!

    চাণক্য নিজে এ পত্র লিখেছেন। সম্রাটের নির্দেশে মুদ্রাসিলটি রাক্ষসকে ফেরত দেওয়ার আগে চাণক্য কয়েকটি কাপড়ে সিল মেরে রাখেন এবং সময়মতো এটি কাজে লাগান। রাক্ষসের পাঠানো সংগীতজ্ঞ যে একজন গুপ্তচর, চাণক্য তা বুঝেছিলেন। সম্রাটের সঙ্গে তাই তর্ক-বিতর্ক এবং পদচ্যুতির নাটক মঞ্চস্থ করেন। রাক্ষসের গুপ্তচর তাকেই সত্য ভেবে রাক্ষসকে ভুল তথ্য প্রদান করে। গুপ্তচরকে চিনতে পেরেও চাণক্য তাকে বন্দী বা হত্যা না করে দাবার গুটি হিসেবে ব্যবহার করেন।

    এদিকে পত্রপাঠের পর রাগে ও ক্রোধে মাথা গরম করে মলয়কেতু রাক্ষসকে ডেকে পাঠান। রাক্ষস মলয়কেতুকে খুশি করার জন্য তার পিতার পুরস্কার হিসেবে দেওয়া শিরস্ত্রাণ পরে উপস্থিত হন। তা দেখে মলয়কেতু তাকে আরও ভুল বুঝলেন। পিতার অলংকার পরিহিত অবস্থায় দেখে আনুগত্যের পরিবর্তে ভাবলেন, রাক্ষস ও মিত্ররা বিশ্বাসঘাতকতার পরিকল্পনা চূড়ান্ত করেছে।

    তিনি মিত্রদেরও ডাকলেন। কেউ কেউ উপস্থিত হলে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করলেন, দুজন অনুপস্থিত ছিলেন। এঁরা মৈত্রী চুক্তি বাতিল করে তাঁকে ত্যাগ করলেন। রাক্ষস পালিয়ে যেতে সক্ষম হলেন। মলয়কেতু অপরিপক্ব বয়সে রাজা হয়ে চাণক্যের জালে পা দিয়ে কোনো যাচাই ছাড়াই মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন এবং এক ভয়াবহ পরিণাম ডেকে আনলেন।

    চাণক্য এখানে রাক্ষসের মৃত্যুটা চান নি। তিনি চেয়েছিলেন তাদের জোট ভাঙতে। রাক্ষসকে তিনি নিজে হত্যা করতে সংকল্পবদ্ধ। তাই তাঁর গোয়েন্দাই রাক্ষসকে পালাতে সাহায্য করে। যে লোকটি রাক্ষসের জীবন বাঁচাতে সাহায্য করেছে, রাক্ষস এ জন্য তার কাছে কৃতজ্ঞ। চাণক্য এই গুপ্তচরকে দায়িত্ব দিয়েছিলেন চন্দনদাসকে হত্যা করার জন্য। গুপ্তচর রাক্ষসকে আত্মপরিচয় দিয়ে বলল, আমি চাণক্যের পক্ষ ত্যাগ করেছি এবং আপনাকে পালাতে সাহায্য করেছি, এ কথাটি গোপন রাখতে হবে। মৌর্যদের যেসব গোপন তথ্য জানি, সেগুলো আপনি সব সময় পাবেন, মহামন্ত্রী। আপনাকে জানানো উচিত হবে বলে মনে করি যে চন্দন দাস গোপনে আপনার সব তথ্য মন্ত্ৰী চাণক্যকে পাচার করছে। আপনার পরিবারের অবস্থান চামুন্ডায় এ তথ্য সে আমাকেই দিয়েছে। আমি অবশ্য চাণক্যকে এ তথ্য দিই নাই।

    রাক্ষস বিশ্বাস করলেন। কারণ, তাঁর পরিবারের অবস্থানের কথা শুধু চন্দন দাসই জানে। গুপ্তচর জায়গাটার নামও সঠিক বলেছে। তিনি স্ত্রীর অনুরোধ উপেক্ষা করে চন্দন দাসের শিরশ্ছেদ করলেন। এদিকে ক্ষুব্ধ মলয়কেতু মিত্রদের হত্যা করেই ক্ষান্ত হলেন না, জীবসিদ্ধির পরামর্শে পাটালিপুত্র আক্রমণ করে বসলেন। চাণক্যের কৌশলে এ যুদ্ধ ছিল খুবই প্রত্যাশিত। দুর্বল মলয়কেতু মিত্রহীন অবস্থায় সহজেই পরাজিত হলেন। মলয়কেতুর পরাজয়ে রাক্ষস এবং তার দুই মিত্র খুবই হাসলেন। রাক্ষস জানতেন না তার জন্য কী পরিণতি অপেক্ষা করছে।

    গুপ্তচরের তথ্য পেয়ে চাণক্য লোক পাঠিয়ে রাক্ষসকে ধরে নিয়ে এলেন। রাক্ষস কাপুরুষ নন। চাণক্যকে বললেন, যুদ্ধক্ষেত্রে যাকে পরাজিত কিংবা বন্দী করতে আপনি ব্যর্থ হয়েছেন, বীরোচিত নয়, এমন ঘৃণ্য পথ অবলম্বন করে তাকে বন্দী করলেন। মহামন্ত্রী, ধিক আপনাকে।

    চাণক্য বললেন, আপনি তো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন কাপুরুষের মতো।

    সেটি ছিল কৌশল।

    এটিও কৌশল, মন্ত্রী। যুদ্ধে সবই গ্রাহ্য।

    যেদিন নন্দরাজ চাণক্যকে অপমান করে আসন ছেড়ে যেতে বলেছিলেন, সেদিন রাক্ষস রাজার পেছনে দাঁড়িয়ে তাতে সায় দিয়েছিলেন। চাণক্য আজও সে কথা মনে রেখেছেন। সম্রাটকে উদ্দেশ করে বললেন, আপনি অনুমতি দিলে রাক্ষসের শিরশ্ছেদ আমি স্বহস্তে করতে চাই, মহামান্য সম্রাট। রাক্ষসই এ যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। মহামান্য সম্রাটের ক্ষোভ সেখানে। তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন।

    বধ্যভূমিতে শিরশ্ছেদ করা হবে রাক্ষসকে। মঞ্চ সাজানো হয়েছে। পাশে ছিদ্রযুক্ত একটি ওয়াচিং টাওয়ার নির্মাণ করা হয়েছে। সম্রাট তাতে দাঁড়িয়ে হত্যাদৃশ্য দেখবেন। যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সঙ্গে রয়েছে সম্রাটকে হত্যা-ষড়যন্ত্রের অভিযোগ।

    এ ধরনের অপরাধের বিচারকার্যে অপরাধীকে তার অপরাধ স্বীকার করানোর চেষ্টা করা হয়। রাক্ষসকে জিজ্ঞেস করা হয় নন্দরাজের মৃত্যুর পরও যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, লোকজন হত্যার জন্য তিনি দোষী কি না, সম্রাটকে হত্যার নানা ষড়যন্ত্রে তাঁর ভূমিকা কী, এসব। রাক্ষস বলেছেন, মাতৃভূমি রক্ষার জন্য তিনি যুদ্ধে লড়েছেন, সম্রাটকে হত্যার চেষ্টা যুদ্ধের কৌশল এবং মৃত্যুদণ্ডের জন্য তাঁর কোনো ভয় নেই, অনুশোচনা করার মতো কোনো কাজ তিনি করেন নি। যা করেছেন, তাঁর অবস্থান থেকে ঠিক কাজই করেছেন।

    সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে অপরাধ স্বীকার করলে, সম্রাট দণ্ডপ্রাপ্তকে ক্ষমা করে দিয়েছেন, এ রকম দৃষ্টান্তও আছে। এ রকমভাবে ক্ষমা চেয়ে বাঁচতে চান নি। নৈতিকভাবে পরাজয় তিনি চান না। মহাদণ্ড নায়কের কাছে তিনি তা পরিষ্কার জানিয়ে দেন।

    ন্যায়বিচারের শেষ একটি ধাপ আছে। সম্রাট অর্থশাস্ত্র থেকে তা রপ্ত করেছেন। সেখানে বলা আছে, ‘এটা ক্ষমতা, একক ক্ষমতা, যখন রাজা নিরপেক্ষভাবে অপরাধের মাত্রা অনুসারে রাজপুত্র ও রাজশত্রু উভয়ের জন্য সমানভাবে প্রয়োগ করেন।’ কিন্তু মহামন্ত্রী চাণক্য তা মানতে রাজি নন। তিনি মনে করেন, শাস্ত্র মেনে শাসন চলে না, ‘ন্যায়’ শব্দটি অর্থশাস্ত্রে এক রকম, প্রশাসনে অন্য রকম। সম্রাট চন্দ্রগুপ্তের সঙ্গে এখানে তাঁর ন্যায়-অন্যায়বোধ নিয়ে তর্ক হয়। আজীবিক দর্শনের রেশ টেনে চাণক্য বলেন, যা কিছু পূর্বনির্ধারিত, তা পরিবর্তনের নিয়তি মানুষ হতে পারে না। যুদ্ধাপরাধীর নিয়তি হচ্ছে মৃত্যুদণ্ড, এ নিয়ে ন্যায়-অন্যায়ের প্রশ্ন অবান্তর। রাজহত্যা ষড়যন্ত্রে তো কথাই নেই।

    গলায় চামড়ার বেল্ট লাগিয়ে দুদিক থেকে রশি টেনে ধরে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে রাক্ষসকে। পেছনে তার দুহাত বাঁধা। রাক্ষসের মুখে কোনো ভীতির চিহ্ন নেই। হাসি লেগে আছে।

    বধ্যভূমিতে কাঠের একটি কাঠামো তৈরি করা হয়েছে, যেখানে মস্তক আটকে গর্দানে তরবারির আঘাত করে শিরশ্ছেদ করা হবে।

    চারদিকে প্রচুর দর্শনার্থী ভিড় করেছে। আজকে মন্ত্রী স্বয়ং শিরশ্ছেদ করবেন, তাই উৎসাহী দর্শকের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। রাক্ষসকে নিয়ে আসতে দেখে তাদের চিৎকার-চেঁচামেচি যেন উল্লাসের রূপ নিয়েছে। রাক্ষসকে তারই মধ্যে কাষ্ঠকাঠামোয় নিয়ে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হলো। অতঃপর শির নত করে কাঠের কাঠামোয় আটকে দেওয়া হলো। চাণক্য তরবারি নিয়ে প্রস্তুত। সম্রাট এসে উপস্থিত হয়েছেন। এখনই এক আঘাতে রাক্ষসের মস্তক বিছিন্ন করে দেওয়া হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    অর্ধেক জীবন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বিশেষ দ্রষ্টব্য – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    কৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }