Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৯৪

    ৯৪

    বিন্দুসার ভোরে ঘুম থেকে উঠে নগ্নপদে হাঁটছেন। তক্ষশীলা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা এটি। তাঁর সঙ্গে সুবন্ধু। বিন্দুসার আসার পর থেকে সুবন্ধু তাঁর সঙ্গে লেগে আছেন। কোনো মুহূর্তের জন্য সঙ্গছাড়া হন নি।

    রাজকীয় বাগানের ঘাসে কুয়াশা পড়ে আছে। বিন্দুসার কুয়াশাসিক্ত ঘাসে হেঁটে আনন্দ পাচ্ছেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তাঁর কানে রাগসংগীতের সুর ভেসে এল। তিনি উৎকর্ণ হয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করলেন, শব্দটা কোন দিক থেকে আসছে।

    তার মধ্যেই সুবন্ধু বললেন, যুবরাজ, সম্রাজ্ঞী উচ্চাঙ্গসংগীতের চর্চা করছেন। এটি তাঁর প্রতিদিনের কাজ। ভারতীয় উচ্চাঙ্গসংগীত।

    কোথায় চর্চা করছেন তিনি?

    আপনি যাবেন, যুবরাজ?

    না, এখনই যাব না, সংগীতের চর্চায় বিঘ্ন ঘটতে পারে। কিন্তু কোথা থেকে সুরেলা শব্দ আসছে?

    প্রাসাদের পাশে সম্রাজ্ঞীর জন্য একটি সংগীতচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। সম্রাজ্ঞী চান না প্রাসাদে সংগীতচর্চায় কারও সমস্যার সৃষ্টি হোক।

    যারা বাগানে আসে?

    খুব কম লোকই এখন এ বাগানে আসে।

    কেন কেন?

    কী বলব যুবরাজ, বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাকে কতকাল আর না বলে থাকা যাবে। তাই আগে বলে ফেলাই ভালো।

    বিন্দুসার কৌতূহলী হয়ে বললেন, কী গোপন করতে চাইছিলেন?

    বলছি যুবরাজ, আচার্য ভদ্রবাহুর ভ্রাতা বরাহ মিহির।

    নাম শুনেছি।

    দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। কেউ কেউ বলেন, তিনি আত্মহত্যা করেছেন।

    তা-ও শুনেছি।

    তাঁর প্রেতাত্মা এ বাগানে ঘোরাফেরা করে।

    কী বলছেন আপনি? এ রকম একটা অদ্ভুত কথা বিশ্বাস করতে হবে?

    আপনার মতো সম্রাজ্ঞীও তা বিশ্বাস করেন না।

    তিনি কী বলেন?

    তিনি বলেন, প্রেতাত্মা বলতে কিছু নেই। এটি দুর্বল মনের লোকদের ভ্রষ্ট কল্পনা।

    তিনি ঠিকই বলেছেন।

    তিনি ঠিক বলেন নি, যুবরাজ। স্বয়ং মহামন্ত্রী চাণক্য কয়েকবার দেখেছেন।

    আমি তো জানতাম আচার্য একজন সংস্কারপন্থী সুস্থ চিন্তার মানুষ। কোনো কুসংস্কার তাঁকে স্পর্শ করতে পারে না।

    কুসংস্কার নয়, যুবরাজ, আমিও…

    দেখেছেন, এই তো?

    না।

    তাহলে?

    এ বাগানে সম্রাজ্ঞীর আত্মীয়স্বজনরা বেড়াতে এসেছিলেন। এঁরা কুয়াশার কুণ্ডলীতে গোলকধাঁধায় পড়ে যান। সৌভাগ্যক্রমে আমি এসে তাঁদের উদ্ধার করি।

    এবার বিন্দুসার হাসলেন। বললেন, ও কিছু না। বাগানে কোনো নির্দিষ্ট জায়গায় কুয়াশাকুণ্ডলীর সৃষ্টি হতেই পারে। আপনি তো ব্রাহ্মণ।

    জি যুবরাজ।

    তাহলে আপনার সংস্কারপন্থী হওয়ার কথা। আমাদের সমাজে অক্ষরজ্ঞানসম্পন্ন ব্যক্তি বলতে আপনারা দুয়েকজন। আপনাদের মধ্যে কুসংস্কার বাসা বাঁধলে বিপদ।

    কী জানি যুবরাজ, তবু আপনার সাবধানে থাকা দরকার।

    আপনি রামায়ণ পড়েছেন?

    পড়েছি।

    তাহলে তো জানার কথা সে প্রবাদটি যে সারা রাত রামায়ণ পড়ে আপনার মতো কেউ প্ৰশ্ন করল, সীতা কার বাপ?

    বলে খুব হাসলেন। পরে বললেন, চলুন আমরা এখন সংগীতচর্চা কেন্দ্রে যাই। প্রথমে আঙিনায় গিয়ে চুপচাপ বসে থাকব। সম্রাজ্ঞীর সংগীতচর্চা শেষ হলেই ভেতরে যাব। আচ্ছা, বাঁশির শব্দ আসছে না? আর একটা কী যন্ত্র যেন বাজানো হচ্ছে।

    আপনি ঠিক ধরেছেন। সেখানে একজন সংগীতগুরু আছেন। তিনি রাবণহাথা বাজাচ্ছেন।

    রাবণহাথা?

    বাদ্যযন্ত্র। রাবণ নাকি এটা বাজিয়ে গান করতেন?

    হতে পারে।

    হতে পারে কি, যুবরাজ? সে তো লঙ্কার রাবণ, যে সীতাকে অপহরণ করেছিল। তার পক্ষে কি সৌন্দর্য আর সুরের চর্চা করা সম্ভব?

    সুবন্ধু, আপনি একজন সুশিক্ষিত ব্রাহ্মণ। শিক্ষিত নয়, এমন মানুষের মতো কথা বলছেন কেন?

    আপনিও দেখছি সম্রাজ্ঞীর মতো কথা বলছেন।

    বাঁশিটা বাজাচ্ছে কে? মনে হয় একটি নয়, দুটি বাঁশি।

    একটি নিখিল বাজায়। আরেকটি চীনা এক প্রবাসী। নিজের দেশ ছেড়ে এসেছে রাজার ভয়ে।

    নিখিলটা কে?

    সম্রাট-সম্রাজ্ঞী তক্ষশীলা থেকে এনেছেন।

    বাজায় ভালো।

    কিন্তু আমরা উৎকণ্ঠায় থাকি। বিশেষ করে সম্রাজ্ঞী।

    কেন?

    পাগলাটে তো, কখন কী করে বসে, কে জানে।

    অনেকক্ষণ হলো। আর কত বসে থাকা যায়? আজকে সম্রাজ্ঞীর সংগীতচর্চায় বিঘ্ন ঘটাবই। পরে ক্ষমা চেয়ে নেব। চলুন।

    অন্য কেউ হলে সম্রাজ্ঞী রেগে যেতেন। কিন্তু বিন্দুসারকে দেখে সংগীতচর্চা ফেলে ছুটে এলেন। বললেন, বিন্দুসার, আমাকে সংবাদ পাঠাতে পারতে। আমি যে কী খুশি হয়েছি বোঝাতে পারব না।

    মা, আমি ক্ষমাপ্রার্থী।

    চমকে উঠলেন হেলেন। মা ডাকটি তাঁর অন্তর বিদ্ধ করেছে। নিজেকে সামলে নিয়ে বললেন, ক্ষমা প্রার্থনা কেন?

    বিঘ্ন সৃষ্ট করলাম বলে।

    সে কথা? বসো, কথা বলি। আমার বাবা সেলুকাস প্রথম বিয়ে করেন আপামাকে। আমি দ্বিতীয় মায়ের সন্তান, কখনোই আপামাকে মায়ের মর্যাদা দিয়ে কথা বলি নি। তিনি এত ভালো একজন মহিলা, যার তুলনা হয় না। গ্রিক রীতিতে বাবার অন্য স্ত্রীদের মা বলতে হয় না। আমরা নাম ধরে ডাকি। ভারতবর্ষ অদ্ভুত এক দেশ, এখানে শুধু বাবার অন্য স্ত্রী কেন, বয়োজ্যেষ্ঠ সবাই মর্যাদা পায়। আমি একটু আবেগাপ্লুত হয়ে পড়েছি, বিন্দুসার। আমাকে ক্ষমা করো।

    বিন্দুসার উঠে কাছে এলেন। হেলেনকে জড়িয়ে ধরে বললেন, ভারতীয় রীতির বাইরেও আসার পর থেকে আপনাকে যা দেখছি এবং আপনার ব্যাপারে যা শুনেছি, তা থেকে আমার বারবারই মনে হয়েছে, আপনি যে দেশের যে জাতের মানুষই হোন না কেন, আপনি আমার মায়ের আসনে বসবার উপযুক্ত। কষ্ট হয় ভাবলে যে কেন আমি এত দিন আপনার থেকে এত দূরে ছিলাম।

    বিন্দুসারকে পাশে বসিয়ে হেলেনের মনে হলো তিনি এখন বয়সী একজন মা, যার বড় একটা পুত্র সন্তান আছে। এত দিন সম্রাজ্ঞী হিসেবে সবই ছিল তাঁর, শুধু সন্তান ছিল না। এখন তা-ও পাওয়া গেছেন। তিনি এ আবেগঘন প্রসঙ্গটা আপাতত পরিবর্তনের জন্য বললেন, আমি জানি না, বিন্দু, তোমার সংগীতের প্রতি আগ্রহ আছে কি না।

    মা, আমাদের তক্ষশীলায় চৌষট্টি কলা শিখতে হয়েছে, উচ্চাঙ্গসংগীতও বাদ যায় নি। কারণ, সংগীতও তো একটি কলা।

    রাবণহাথা হাতে গুরু বললেন, যুবরাজ, শুধু কলা বলছেন কেন, সবচেয়ে বড় শিল্প।

    হেলেন বললেন, তিনি একজন সংগীতগুরু। তুমি দেখতেই পাচ্ছ, রাবণহাথা খুব ভালো বাজান। চীনা শিল্পীকে দেখে কী মনে হচ্ছে তোমার? হাড়ের বাঁশি বাজান। আর নিখিল …

    আমি শুনেছি মা, তার সম্পর্কে।

    সুবন্ধু বলেছে নিশ্চয়ই? মাঝেমধ্যে আমরা তাকে নিয়ে বড় সমস্যায় পড়ে যাই, সে অবশ্য নিজেই আমাদের উদ্ধার করে।

    এদের প্রত্যেকেই যুবরাজকে প্রণাম জানান।

    যুবরাজ বললেন, আমিও আপনাদের সঙ্গে যোগ দিতে চাই। আমার শিক্ষাটা কেমন হয়েছে, একবার পরীক্ষা নেবেন না, মা?

    পরীক্ষা নেব কী, তুমি চৌষট্টি কলা শিখেই পাস দিয়ে এসেছ। বরং আমি তোমার কাছ থেকে মাঝেমধ্যে এটা-সেটা শিখে নেব।

    চীনা হাড়ের বাঁশিওয়ালা বললেন, এ আনন্দে একটু বাঁশি বাজাই? বলে ছোট ছোট চোখে হাসি হাসি ভাব নিয়ে মিটমিট করে তাকালেন যুবরাজের দিকে। তাঁর এক ফালি দাড়িতে গিয়ে থামছে সে হাসির রেখা। যুবরাজ বললেন, কেন নয়?

    চীনা শিল্পী তাঁর হাড়ের বারো ছিদ্রের বাঁশিতে ফুঁ দিলেন। আলোছায়ার সুরে স্তব্ধ প্রত্যুষের পাটালিপুত্র। নিখিল অস্থির হয়ে উঠেছে। এ রকম একটি সুরের সঙ্গে সে নিজেকে তার বাঁশিতে মেলাতে পারছে না। রাবণহাথার সংগীতগুরু দুয়েকবার টুংটাং করে থেমে গেছেন। বাঁশি বাজানোর মধ্যেই চীনা শিল্পী মিটিমিটি করে হাসছেন, বন্ধুদের ব্যর্থতায়। বাঁশি কোথায় নিয়ে যাচ্ছে, কে জানে। তার সুরে প্রকৃতিতে যেন জীবন-মৃত্যুর খেলা। সুরটা লৌকিক, কিন্তু খেলাটা চলছে যেন স্বর্গ আর মর্তে।

    একসময় বাঁশি থামল। তখনো সবাই চুপ হয়ে আছেন। রেশ কাটছে না। অবশেষে হেলেনের হাতে হাততালি বেজে উঠল। যুবরাজ, সুবন্ধু এবং অন্যরাও এতে যোগ দিলেন। যুবরাজ বললেন, অসাধারণ ও অলৌকিক। চীনা বাঁশিওয়ালাকে উদ্দেশ করে বললেন, স্বর্গের সঙ্গে মর্তের একটা যোগসূত্র তৈরি করে দিয়েছেন আপনি। এ সংগীত সম্পর্কে কিছু বলুন।

    শিল্পী স্মিত হাসলেন। পরে বললেন, চীনে আমরা একে প্রাকৃতিক সংগীত বলি। তার মূলে আছে ‘ইয়াইন ও ইয়াং’ তত্ত্ব। ‘অন্ধকার ও আলো’ বিশ্বলৌকিক এক সম্পূর্ণরূপ। চীনা তত্ত্ববিদেরা মহাবিশ্বভাবনায় যে তত্ত্বকথা বলেছেন, ধ্রুপদি সংগীতের সুরেও তা যুক্ত হয়েছে অখণ্ডভাবে। একটা যুগলভাবনা এখানে আছে, দুজন শিল্পী হলে আলো-আঁধারি ভাবটা আরও স্পষ্ট হয়। কনফুসিয়াস তত্ত্বটায় নতুন মাত্রা দিয়েছেন। আমি অবশ্য আগেরটাই বাজিয়েছি।

    যুবরাজ বললেন, কনফুসিয়াসেরটা একটু শোনান!

    শিল্পী বাজালেন। পরে বললেন, তাঁর সময়ে তত্ত্বটিতে ‘ভালো-মন্দে’র নৈতিক ভাবনা যুক্ত হয়েছে। মন্তব্য করলেন, শিল্পকে প্রাত্যহিক প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ করলে তার উপযোগিতা খাটো হয়, বিশ্বজনীন সত্য মিথ্যে হয়ে যায় না বটে, প্রকৃতির মহাবিশ্বকে সীমার মধ্যে টেনে আনা হয়। তাই আমি তাঁর আগের তাত্ত্বিক সুরটাই বাজাই।

    এ রকম একটি ব্যাপার জৈন দর্শনেও আছে। বলে থামলেন বিন্দুসার। আবার বললেন, ভারতীয় প্রায় সব দার্শনিক আর তাত্ত্বিকদেরও আলো-অন্ধকারের মধ্যে ভালো-মন্দ শুভ-অশুভর তাত্ত্বিক বিষয়গুলো অনুসন্ধানে তৎপর হতে দেখা যায়। কিন্তু সংগীতের মধ্যে তত্ত্বের বিস্তার দেখা যায় না। তক্ষশীলার শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দর্শনের পাশাপাশি তাত্ত্বিক বিষয় সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়। তবে রাষ্ট্রচিন্তার বলয়ের বাইরে নয়। চৌষট্টি কলার এক কলাসংগীত। সংগীত শিক্ষা দেওয়া হয় গাইবার জন্য নয়, জানবার জন্য। সে জানায় বহু ঘাটতি আছে। পৃথিবীতে কত কিছু যে ঘটছে, মানুষে মানুষে, দেশে দেশে যোগসূত্র তৈরি না হলে তা জানার উপায় নেই।

    হেলেন মন দিয়ে শুনছিলেন বিন্দুসারের কথা। বিন্দুসার খুব কম বয়সে অনেক ব্যুৎপত্তি অর্জন করেছেন। তাঁর (হেলেন) কথা বলার মতো ধীশক্তির একজন মানুষ পাওয়া গেল।

    রাবণহাথা সংগীতযন্ত্রটা পছন্দ হয়েছে বিন্দুসারের। হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলেন। টুংটাং শব্দ করলেন। এ যন্ত্রের জন্মবৃত্তান্ত শুনলেন। আক্ষেপ করে বললেন, তক্ষশীলায় এ সংগীতযন্ত্র নেই, কারণ, সেখানকার শিক্ষা এখনো ব্রাহ্মণ্য ভাবনায় আচ্ছন্ন। ভারতীয় অন্য ধর্মদর্শন যতটা উদার, ব্রাহ্মণ্য ধর্মদর্শন ততটা নয়।

    আমার মনে হয় পরিবর্তন আসবে। তক্ষশীলা অধিকারের পর গ্রিকরা জেনেছিল, প্রায় চারশ বছর আগে থেকে এখানে শিক্ষাদানের কাজ চলছে (খ্রিষ্টজন্মের আট শ বছর আগে) সব সময় তো এক রকম যায় নি।

    হেলেনের কথার জবাবে বিন্দুসার বললেন, তা যায় নি। কিন্তু এখনো ব্রাহ্মণ্য প্রভাব অপ্রতিরোধ্য।

    হেলেন বললেন, আমি শুনেছি এখানে বেদ, ভাষা, ব্যাকরণ, দর্শন, চিকিৎসা, রাজনীতি, তির নিক্ষেপ, যুদ্ধবিদ্যা, জোতিষী, জোতির্বিদ্যা, হিসাববিজ্ঞান, ব্যবসাবাণিজ্য, নৃত্যকলা…আরও অনেক বিষয়ে শিক্ষা দেওয়া হয় এবং বহু দূর দেশ থেকে শিক্ষার্থী পড়তে আসে।

    ঠিকই শুনেছেন আপনি। ব্যাবিলন, গ্রিস, সিরিয়া, আরব, ফোয়েনোশিয়া, চীন, তুরস্ক—সব জায়গা থেকেই শিক্ষার্থীরা আসে। এখন শিক্ষার্থীর সংখ্যা দশ হাজারের বেশি। আর বিষয়, যা বলেছেন, তার চেয়ে অনেক বেশি। তবে রাজপুত্রদের বেশ গুরুত্ব দেওয়া হয়। মৌর্য সম্রাটের পুত্র বলে আমি একটু বেশি গুরুত্ব পেয়েছি, বলে হাসলেন বিন্দুসার। পরে বললেন, আমাদের বেশি পড়ানো হয় রাজনীতিবিদ্যা, বলে হাসলেন। মানুষ কাটাছেঁড়ার বিদ্যা পড়ে রাজপুত্ররা কী করবে, বলুন। তবু এক-আধটু ধারণা রাখতে হয়। সংগীতের ধারণাটাও সে রকম। আচার্য কৌটিল্য বলেছেন, রাজপুত্র যদি রাজকর্মের অযোগ্য হন, তাঁর কলাচর্চা করাই শ্রেয়, বলে উচ্চ স্বরে হাসলেন বিন্দুসার।

    হেলেন দেখলেন, বিন্দুসারের দারুণ কৌতুকবোধও আছে। বললেন, আচার্য ঠিক বলেন নি যোগ্য মানুষেরাই সবদিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

    মা, গ্রিকরা কি সংগীতপ্রিয় জাতি?

    হেলেন সংগীতদেবতা মিউজ ও অ্যাপোলোর বৃত্তান্ত বললেন এবং নিজেরা যে দেবতা অ্যাপোলোর বংশধর, তা-ও জানাতে ভুললেন না। অবশ্য ফুফু বা পিসির বরাতে কথাগুলো বললেন তিনি।

    বিন্দুসার বিস্ময় নিয়ে বললেন, আমাদের দেশেও এমন অনেক রাজবংশ আছে, যারা দেবতার বংশধর দাবি করে। ব্যাপারটা কি আসলে তাই?

    ভারতবর্ষের কথা বলতে পারব না, কিন্তু আমাদের পরিবারের বিশ্বাসের সঙ্গে ব্যাপারটা মিশে আছে। বিশ্বাস করতে দোষ কী বলো, যদি তা ইতিবাচক ফল দেয়, বলে হাসলেন হেলেন।

    বিন্দুসার লক্ষ করলেন, হেলেনের হাসিটা কোনো বিদেশিনীর ভারতীয় সংস্করণ। কৃত্রিম বলবেন, না আন্তরিক, বুঝতে পারলেন না। ভাবলেন তাঁকে বুঝবার জন্য আরও সময়ের প্রয়োজন।

    হেলেন আবার বললেন, আমার বাবা এবং ভাই এ নিয়ে মোটেও উৎসাহী নয়। কিন্তু আমার দাদা জেনারেল এন্টিওকাস এ নিয়ে খুব সিরিয়াস ছিলেন। তিনি আমার ফুফু দিদাইমেইয়ার নাম রেখেছিলেন অ্যাপোলোর এক মন্দিরের নামে।

    আপনার দাদাও জেনারেল ছিলেন?

    রাজা ফিলিপের জেনারেল।

    আপনার পরিবারে যে সামরিকায়ন ঘটেছে, আপনাকে দেখে তা মনে হয় না।

    ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হেলেন বললেন, সবাই তো এক রকম হয় না।

    বিন্দুসার দেখলেন, এখানে হেলেনের ছোট্ট একটা ব্যথা আছে। তিনি এদিকে আর গেলেন না, সংগীতের প্রসঙ্গে চলে গিয়ে বললেন, ভারতীয় উচ্চাঙ্গসংগীতের প্রতি আপনার আগ্রহের কারণ কী?

    এককথায় ভালো লাগা। কী অসাধারণ মনে হয় বলে বোঝাতে পারব না।

    আমার ক্ষুদ্র জ্ঞানবুদ্ধিতে মনে হয় আপনিও এক অসাধারণ মহিলা, যার বিবেচনাশক্তি অন্য কারও মতো নয়। কথাটা বলতে গিয়েও বললেন না বিন্দুসার। বললেন, আপনি সবকিছুর সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছেন।

    তাই?

    মা, সেলুসিয়ার কথা মনে হয় না আপনার?

    হয়।

    ওসবের গল্প শুনব আপনার কাছে।

    আজই?

    না, আজ না, আরেক দিন।

    অবশ্যই শুনবে। অদ্ভুত দেশ গ্রিস, মেসডোনিয়া আর সেলুসিয়া। তার চেয়েও অদ্ভুত এবং বিচিত্র ওসব দেশের মানুষ। হঠাৎ করে বললেন, আমাকে তোমার অদ্ভুত মনে হয় না?

    হেসে হেসে বিন্দুসার বললেন, মনে হয়, তবে যে জন্য আপনি আপনার লোকদের অদ্ভুত বলেছেন, সে জন্য নয়, আমাদের যেভাবে আপন করে নিয়েছেন এবং যেভাবে আমরাও আপনাকে আপন করে পেয়েছি, সে জন্য। এখানে প্রত্যেকে আপনার কথা বলে।

    বলে নাকি, বলে হাসলেন হেলেন।

    আপনি এত তাড়াতাড়ি এখানকার ভাষাটা শিখলেন কী করে?

    ওই যে বললে প্রত্যেকে আমার কথা বলে। আমি তাদের কাছে পৌঁছে যেতে চেয়েছি। আর তার প্রধান উপায় হলো তাদের ভাষাটা জানা। তোমার বাবা মন্দাকিনীকে দিয়ে গ্রিক ভাষায় পত্ৰ লেখাত আমার কাছে। যুদ্ধ জয় করবার আগেই চন্দ্র আমার হৃদয় জয় করে নিয়েছিল। বুঝলে বিন্দু। তুমিও ভালো গ্রিক জানো দেখছি।

    গ্রিক শেখার হাতেখড়ি আপনার হাতে। গ্রিক ভাষাটা আমাদের তক্ষশীলায়ও শেখানো হয়, বিশেষ করে রাজপুত্রদের। এরই মধ্যে খবর এল সম্রাট বিন্দুসারকে প্রাসাদে ডেকেছেন। সেখানে মহামন্ত্রী, আচার্য ভদ্ৰবাহু, মহা অমাত্য এবং সেনাপ্রধান উপস্থিত হয়েছেন। আসন্ন যুদ্ধপ্রস্তুতি এবং যুদ্ধ অভিযানের খুঁটিনাটি দিক নিয়ে কথা হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }