Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৪৪

    ৪৪

    সম্রাটকে বিদায় জানিয়ে চাণক্য ভদ্রবাহুর তাঁবুতে গেলেন। সুবন্ধু সাথে সাথেই আছেন। ভদ্ৰবাহু চাণক্যকে স্বাগত জানিয়ে বললেন, আসুন, আসুন।

    সম্রাট গান্ধারা রাজপ্রাসাদে গেলেন। তাঁকে বিদায় জানিয়ে এলাম, বললেন চাণক্য।

    সঙ্গে যান নি কেন?

    আমি গিয়ে কী করব?

    আপনার এমনিতেও যেতে হবে।

    কেন?

    সে কথা পরে বলব। সম্রাট নিজেই দেখা করে বলে গেছেন তিনি গান্ধারা প্রাসাদে যাচ্ছেন।

    সম্রাটের সাজসজ্জা দেখেছেন? এত সাজসজ্জা করতে কখনো দেখি নি।

    সম্রাজ্ঞীর কাছে যাবেন, সাজসজ্জা তো করতেই হবে।

    আপনি বলছেন, আচার্য? তা কী করছিলেন?

    লিখছিলাম। কল্পসূত্রের একটা অংশ শেষ করেছি, শুনবেন?

    শাস্ত্রকথা শুনলে পুণ্য হয়। কিন্তু কোনো পুণ্যই যে আমাকে রক্ষা করতে পারবে না।

    পুণ্যকথা নয়, স্বপ্নের কথা। এ কথা শুনতে আপনার ক্লান্তি থাকার কথা নয়।

    তাহলে শোনান, আচার্য, বলে পদ্মাসনে বসলেন চাণক্য। সুবন্ধু তাঁকে অনুসরণ করলেন।

    রানি ক্ষত্রিয়াণী ত্রিশূলা স্বপ্ন দেখছেন। চৌদ্দটি স্বপ্ন। তার একটি এ রকম: সৌন্দর্যের দেবী হিমাবত পর্বতের শৃঙ্গে অবস্থিত পদ্মসরোবরের বিশাল এক পদ্মের ওপর শান্তভাবে বসে আছেন। হাতির শুঁড় থেকে যেন শক্তিশালী একটি জলধারা নেমে আসছে। দেবী সে জলধারা উপেক্ষা করে অভিজাত একটি আসনে উপবেশনরত। তাঁর পায়ের দুটি পাতা যেন দুটি স্বর্ণের কচ্ছপ, সাজিয়ে স্থাপন করে রাখা। রঙিন, মাংসল, উত্তল, পাতলা, লাল ও মসৃণ নখগুলো স্ফীত গোল যেন মাসুলে বসিয়ে দিয়েছেন দুষ্টু কোনো অলংকারশিল্পী। পদ্মের ডাঁটার মতো দুটি হাত, পদ্মপাপড়ির মতো কোমল মসৃণ। হস্ত ও পদ অঙ্গুলি নিটোল তুলতুলে। শৈল্পিকভাবে আঁকা যেন ‘কুরুবিন্দবার্তা’, সৌন্দর্যময়। হাঁটুতে পরা টোল অভাবনীয় দৃষ্টিনন্দন। মাংসল ঊরু, পেলব হস্তীশুঁড় কিংবা কদলীবৃক্ষ যেন। বিস্তীর্ণ কটিদেশ সুবর্ণ অঞ্চল, হেমপ্রভা হেমময় কোমরবন্ধনী। তাঁর শুভ্র-সুন্দর বক্ষনিম্ন প্রদেশ নাভিকুণ্ডকে আশ্রয় করে বৃত্তাকার সৌন্দর্য প্রকাশ করছে এবং অনাকাঙ্ক্ষিত পশমের নিম্নগামী একটি সরু রেখা মৌমাছি কিংবা মেঘেদের মতো উড়ে যাচ্ছে নিরুদ্দেশ দেশে। কটিদেশে তিনটি ভাঁজ প্রস্ফুটিত, এক হাত দ্বারাই বেষ্টন করা সম্ভব। বৃত্তাকারে শোভমান কুন্দফুলের মালায় ঢেকে থাকা পবিত্র বাটির মতো একজোড়া আদিম পাথর হলুদ আর লাল সুবর্ণ আলোকে উঁকিঝুঁকি মারছে। তাঁর শরীর অলংকারের মুক্ত আকাশ, ফুটে আছে নক্ষত্ররত্ন দামি পাথর সুবর্ণলাল হলুদ, রুপালি, সবুজ কিংবা মিশ্র তুলিতে আঁকা। গলদেশে শোভা পাচ্ছে মুক্তোর মালা। চতুর কোনো মতলববাজ শিল্পীর বোনা মুক্তো, মণি বসানো সাদা পাতলা বসন পরিধান করেছেন দেবী, দৃশ্যমান দেহের ঔজ্জ্বল্য ছড়িয়ে পড়ছে সর্বত্র। রত্নহার গলদেশ এবং কর্ণফুল স্কন্ধদেশ স্পর্শ করে আছে, যেন একে অন্যের সাক্ষাৎ প্রতিদ্বন্দ্বী। একে অন্যের প্রতি প্রভা বিস্তার করছে। কিন্তু সবটা মিলিয়ে এমন এক সৌন্দর্যমণ্ডল তৈরি হয়েছে, মনে হবে এসব অলংকার দেবীর সৌন্দর্য এবং আকর্ষণের অনুষঙ্গ মাত্র, আসল সৌন্দর্যটা দেবীর চোখ ও ঠোঁটে। তাঁর আকর্ষণীয় ডাগর ডাগর চোখ এত নিষ্পাপ যে মনে হবে পবিত্র জলে এইমাত্র ডুব দিয়ে উঠে মুক্তোঝরা হাসি হাসছে সদ্য ফোটা পদ্মফুল। দুহাতে দুটি শাপলা ছড়িয়ে রেখে দেবী মধুর ভণিতায় অঙ্গবিভঙ্গে নিজের সঙ্গে যেন মজা করছেন। মসৃণ কালো চিকন পেলব চুল ঝুলে আছে। স্কন্ধ ছুঁয়ে যেন খুঁজে পেয়েছে পুরোনো ঠিকানা। আবার, একদিন অন্ধকারে যে পথ হারিয়েছিল।

    চাণক্য কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই কাব্যাংশ আপনি লিখেছেন, আচার্য?

    কেন?

    অবিশ্বাস্য। কী অসাধারণ, বলে শেষ করা যাবে না। একজন মহামুনি এতটা বাস্তব সৌন্দর্য মনে ধারণ করতে পারেন…হা ঈশ্বর, একেবারেই অবিশ্বাস্য। তারপর কী আছে?

    শূন্য থেকে নেমে আসছে একটি ফুলবৃত্ত। নানা ফুলে সাজানো। এতে আছে সদ্য ফোটা তাজা মান্দার, চম্পা, অশোক, নাগ, পুন্নাসা, প্রিয়াংশু, শিরীষ, মদগরা, মল্লিকা, জাতি, যূথিকা, আনকোলা, কুরানতাতাক পত্র, ধর্মানকা, নবমল্লিকা, বকুল, তিলকা, বসন্তিকা, কুন্দ, অতিমুক্তা ও আম্রমুকুল। বিশ্বমণ্ডলের দশ দিকে দুর্লভ সৌরভ ছড়াচ্ছে ফুলগুলো। সে মনোমুগ্ধকর সৌরভে ছুটে আসছে নানা রকম মৌমাছি, মৌপাখি। তাদের কণ্ঠে মধুর সংগীত। কোন ফুলে ছুটে যাবে দিশা পাচ্ছে না, যেন মত্তপ্রায়। ফুলের বিচিত্র রংও প্রবলভাবে আকর্ষণ করছে, তাই এরা বেসামাল, সংঘর্ষপ্রবণ হয়ে উঠেছে।

    নিজের লেখা পাঠ করে ভদ্রবাহু চাণক্যের দিকে তাকালেন। চাণক্য বললেন, এত সুন্দর ফুলবৃত্ত শূন্যে ঝুলিয়ে রাখলেন, আচার্য? অথচ নিচে সৌন্দর্যের দেবী—শূন্য মাথায় বসে আছেন। আমি তাঁর মাথায় পরিয়ে দিলাম এই ফুলবৃত্ত।

    অসাধারণ কাজ করেছেন, আচার্য। এবারেই দেবীর সাজ পরিপূর্ণতা পেল।

    কিন্তু কী অসাধারণ কাজ আপনি করেছেন, আপনি বোধ হয় তা জানেন না। এত দিন আমি আপনাকে সংসারবিরাগী সন্ন্যাসীই ভেবেছি, কিন্তু আপনি কতটা বাস্তববাদী ও বস্তুনিষ্ঠ, এককথায় জীবনবাদী, এ কল্পসূত্র থেকে বুঝতে পারলাম।

    ধন্যবাদ আপনাকে এ রকম মন্তব্য করার জন্য। সুবন্ধু, তুমি একটু ঘুরে এসো, আমরা কিছুক্ষণ আলাপ করি।

    সুবন্ধু চলে গেলে চাণক্য বললেন, সম্রাটের মানসিকতার এত বড় পরিবর্তন ঘটিয়ে দিলেন?

    ব্যাপারটা সহজ ছিল না।

    কেন?

    আগে বলুন বিচ্ছেদের ভাব কেন হলো তাঁর?

    বিষণ্ণভাবের কথা জানি, বিচ্ছেদের ভাব হবে কেন?

    কোনো সমস্যা হয়েছে, তা স্পষ্ট। আপনি খোঁজ নিন। আমি ভেবেছিলাম তা আপনার জানা আছে।

    ঠিক এ সময়ই সুবন্ধু হন্তদন্ত হয়ে ফিরে এলেন। চাণক্যকে উদ্দেশ করে বললেন, মহামন্ত্রী, আপনাকে এখনই যেতে হবে।

    দুর্ঘটনা কোনো?

    সুবন্ধু বললেন, গেলেই দেখবেন, আচার্য।

    চাণক্য ফিরে গিয়ে বিস্ময়ে হতবাক। দুজন গ্রিককে ধরে এনে বেঁধে রাখা হয়েছে। একজনকে তিনি চেনেন। প্রহরীকে বললেন, ওদের বাঁধন ছেড়ে দাও

    প্রহরী তাই করল। চাণক্য বললেন, প্রিন্সেস, আপনি এখানে কী করে?

    আপনি আমাকে চেনেন? আপনাকেও কোথায় যেন দেখেছি। আমরা আপনাদের সম্রাটের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। ওরা ধরে নিয়ে এল।

    যুদ্ধাবস্থা চলছে, তাই ওরা ভুল করে নি, বলে হাসলেন চাণক্য। আপনার পরিচয় দেন নি এখনো, বললেন কর্নেলিয়া।

    সুবন্ধু বললেন, তিনি মৌর্য সাম্রাজ্যের মহামন্ত্রী আচার্য চাণক্য।

    প্রিন্সেস, আপনার পরিচয় আমি জানি, আপনার সঙ্গে যিনি এসেছেন, তিনি…

    তিনি আমার কাজিন, নিকোমেডেস।

    নিকোমেডেস এতক্ষণ দাঁড়িয়েছিলেন। চাণক্য তাঁকে খাতির করে বসালেন। এবারে সুবন্ধু অন্য সবাইকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বললেন এবং কক্ষে তাঁদের দুজনের সঙ্গে একান্তে কথা বলতে চাইলেন।

    নিকোমেডেস বসে এদিক-সেদিক তাকাচ্ছিল। সে আসলে বুঝতে দিতে চাচ্ছিল না যে সে একজন সামরিক অফিসার। চাণক্য ভাবলেন, সে-ও একজন সাধারণ কৌতূহলী প্রিন্স ছাড়া আর কিছু নয়।

    কর্নেলিয়া বললেন, আমি বোধ হয় ঠিক জায়গায় এসেছি। আমার এখন সম্রাটের সঙ্গে

    সাক্ষাৎ সহজ হবে।

    নিশ্চয়ই হবে। তবে আপনারা অনেক বড় ঝুঁকি নিয়েছেন। আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত।

    আমরা তো যুদ্ধ করতে আসি নি। এখানে ব্যবসারত গ্রিকরা নেই, এমনও তো নয়, বলল নিকোমেডেস।

    চাণক্য বললেন, অনেক গ্রিক এখানে আছে। তাদের পরিচয়ও আছে। অপরিচিত কেউ এলে তাকে বন্দী করা হয়। এ ছাড়া এখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

    প্রিন্সেস কর্নেলিয়া বললেন, তা ঠিক। নিকো, তুই ঝুঁকি নিয়ে ফেলেছিস, বলে হাসলেন। আবার বললেন, যা-ই হোক, বিপদ কেটে গেছে। এখন মহামন্ত্রী, আপনি সাক্ষাতের ব্যবস্থা করুন।

    আমি ব্যবস্থা করছি। আপনারা বিশ্রাম নিন। তার আগে হালকা আহার্য গ্রহণ করুন। সম্রাট জানতে চাইতে পারেন কী নিয়ে আলাপ করতে চান। তখন কী বলব?

    বলবেন, আমরা সেলুসিড সম্রাটের দূত। যুদ্ধ পরিস্থিতি নিয়ে সম্রাটের বার্তা পৌঁছে দিতে চাই।

    কারণটা যৌক্তিক, বলে হাসলেন চাণক্য। সম্রাট কি যুদ্ধবিরতি চাইছেন?

    আলোচনার ওপর নির্ভর করছে।

    তা ঠিক, তা ঠিক। তবে আলোচনায় আমার সম্পৃক্ততা থাকতে পারে।

    বেশ তো, মানসিক প্রস্তুতি নিন, বলে আবার হাসলেন প্রিন্সেস। আপনার বুদ্ধিমত্তার প্রচুর প্রশংসা শুনেছি।

    কে করল এই প্রশংসা?

    অনেকেই। নাম বলতে চাই না, কারণ, আপনার যারা শত্রু, এরা ওদের ক্ষতি করতে পারে।

    সে-ই ভালো।

    আমার জন্য কি আপনার কোনো পরামর্শ আছে?

    কী রকম পরামর্শ?

    এই ধরুন, সম্রাটের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কোন দিক রক্ষা করে বলতে হবে, কী বললে তিনি খুশি হবেন, আমি সুবিধা পাব—এসব আরকি। আবার ক্ষুব্ধ হয়ে যান, এ রকম কিছু বলবেন না যেন।

    না, তা বলব না, আপনার পক্ষে যায়, এমন কথাই বলব। তবে এখানে নয়, আলোচনা অনুষ্ঠানে।

    তার অর্থ আপনি আমাকে প্রস্তুতির সুযোগ দিচ্ছেন না।

    না না, আমি আপনাকের প্রচুর সুযোগ দিচ্ছি। বিভ্রান্ত করছি না। কারণ, পরিস্থিতি কোন দিকে যাবে, তার নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, এখনই তা বলা সম্ভব নয়। আন্দাজ করে কিছু বললে আপনি বিভ্রান্ত হবেন।

    আচ্ছা। বেশ, এখন আহার্য আনুন, খেয়ে বিশ্রাম করব। তারপর সম্রাট সন্দর্শনে যাব।

    চাণক্য সুবন্ধুকে ডাকলেন। বললেন, এঁরা আমাদের রাজকীয় অতিথি। সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এঁদের সবচেয়ে অভিজাত অতিথিশালায় রাখতে হবে। সেবায় যেন কোনো ত্রুটি না হয়। যেন যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়।

    যুদ্ধক্ষেত্রের অতিথিশালা। এর আভিজাত্য সে রকমই। তবে পাহাড়ের ওপর বলে সিন্ধু নদীটা দেখা যায় স্পষ্টভাবে। উদার আকাশ যত দূর দৃষ্টি যায়। বাতাসটা শুধু শরীর নয়, হৃদয়টাও স্পর্শ করে। কর্নেলিয়ার জায়গাটা পছন্দ হলো। দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে, চোখ-মুখ বন্ধ করে দুরন্ত বাতাসে প্রবলভাবে নিঃশ্বাস নিলেন।

    এতক্ষণ নিকোমেডেস কোনো কথা বলে নি। এখানে এসে বলল, তোর কি মনে হয় পেছনে চুলে টিকলি বাঁধা টাকওয়ালা মন্ত্রীটা তোকে সাহায্য করবে?

    না, করবে না।

    তাহলে?

    যেটুকু সুবিধে পাওয়া গেছে, তাকে তুচ্ছ করে দেখিসনে। সে যে আমার সঙ্গে মজা করছিল, তা আমি বুঝে গেছি। পথটা আমাদেরই বের করতে হবে। প্রথমে জানতে হবে সম্রাটের অবস্থান কোথায়?

    তুই ঠিক ধরেছিস।

    কী সুন্দর জায়গা দেখেছিস। তুই যদি আমার প্রেমিক হতি না, এখন হৃদয়টা উজাড় করে দিতাম।

    তোর হৃদয় উজাড় হয়ে গেছে। আমি তোর আচরণে সে রকম বিজয় আনন্দই দেখতে পাচ্ছি।

    ইশ্, তুই যদি ফাওলিনকে এখানে নিয়ে আসতিস।

    আমি তোর পাগলামিই এখন দেখছি।

    তুই বুঝবিনে…আমার ভেতর কেন এত সমারোহ, আমিও বুঝতে পারছি না।

    নিকোমেডেস তার কারণ হয়তো কিছুটা অনুধাবন করতে পারছে। কিন্তু বলছে না। তার আশঙ্কা, কর্নেলিয়া সম্রাটের সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়ে যে অবস্থার সৃষ্টি করবেন, তা সামাল দেওয়া তার পক্ষে সম্ভব হবে কি না।

    আহার্যের ব্যবস্থা হয়েছে, তাঁদের আহার্য গ্রহণের ডাক পড়েছে। হাতমুখ ধৌত করে আহারে বসতে হবে কি না।

    তাদের আলাদা আলাদা টেবিলে খাবার খেতে বসানোর ব্যবস্থা হয়েছে। এখানে এটাই রীতি। পরবর্তী সময়ে মেগাস্থিনিসও সে কথা বলেছেন। কর্নেলিয়া বললেন, আমরা মুখোমুখি বসে খাবার খেতে অভ্যস্ত, সেভাবে টেবিল বসানোর ব্যবস্থা করুন।

    সেভাবে টেবিল সাজানো হলো। খেতে খেতে কর্নেলিয়া বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।

    কী সিদ্ধান্ত?

    এখন বলা যাবে না, সময়-সুযোগ হলে জানাব।

    সুবন্ধু ফিরে এলেন। চাণক্য বললেন, বসো, কথা আছে। ঠিকমতো প্রিন্সেস অতিথিশালায় পৌছে গেছে তো?

    আচার্য, কোনো সমস্যা হয় নি।

    বেশ, সেখানেই থাকুক।

    গান্ধারা প্রাসাদে নিয়ে যাবেন না?

    তোমার কী মনে হয়?

    বুঝতে পারছি না।

    সুবন্ধু, এখন যা বলব, কান দিয়ে শুনবে, কিন্তু অন্য কানে যাবে না এ কথা, হজম করে ফেলতে হবে। আমি যদি প্রিন্সেসকে সম্রাটের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিই, তাহলে দুটি ব্যাপার ঘটতে পারে। এক. সম্রাটের সঙ্গে গ্রিকদের একটি সমঝোতা হয়ে যেতে পারে সিন্ধু এলাকা গ্রিকদের দখলে রেখেই। দুই. সম্রাট প্রিন্সেসকে পেয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন। দুটিই অগ্রহণযোগ্য। তাই কোনো অবস্থায়ই সম্রাটকে প্রিন্সেসের উপস্থিতির কথা জানানো যাবে না।

    তাহলে এদের হত্যা করার আদেশ দিই।

    সর্বনাশ, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই নাকি? প্রিন্সেসের মৃত্যু আমাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা একবার ভেবেছ?

    তাহলে বুঝিয়ে-সুজিয়ে গ্রিক এলাকায় পৌঁছে দিই।

    না, তা-ও হবে না। সেলুকাসকে জব্দ করার জন্য প্রিন্সেস হবে তুরুপের কার্ড। আমরা এ সুযোগ কেন হারাতে যাব? তোমার এখন দায়িত্ব হচ্ছে প্রিন্সেসকে সবার অগোচরে এখানে আরাম-আয়েশে রাখা। বাকিটা আমি দেখছি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }