Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৮২

    ৮২

    হেলেনকে নিয়ে চন্দ্রগুপ্ত রাজধানী পাটালিপুত্রে যাচ্ছেন। বিরাট এক লটবহর সঙ্গে। সম্রাট আর সম্রাজ্ঞীর জন্য মোটরকেটে চৌষট্টি সুসজ্জিত হস্তী, অজস্র অশ্বযান, রথ, বৃষযান পদাতিক সৈন্য, পতাকাবাহী রেজিমেন্ট, যন্ত্রীদল ও নারী-পুরুষের মিলিত নিরাপত্তা বাহিনী রয়েছে। সবাইকে উত্তমরূপে সাজসজ্জা করতে বলা হয়েছে।

    প্রাচীন ইতিহাসে তক্ষশীলা থেকে প্রাচ-প্রতীচ্যে যে সিল্করোডের কথা রয়েছে, তা পাটালিপুত্রকে স্পর্শ করে আরও পূর্ব দিকে গেছে, তা অবশ্য বাণিজ্যিক কারণে নির্মাণ করা হলেও মৌর্যদের বিশাল সাম্রাজ্যের যোগাযোগব্যবস্থায় বড় রকমের ভূমিকা রেখেছে।

    এই সিল্করোড ধরেই চন্দ্রগুপ্তের বহর এগিয়ে চলেছে। পথে পথে অবশ্য বিশ্রামের ব্যবস্থা আছে। মহামাত্যরা তাঁদের এলাকায় আরামদায়ক সব বিশ্রামাগার নির্মাণ করে সম্রাট আর নতুন সম্রাজ্ঞীকে স্বাগত জানানোর বিপুল আয়োজন করে রেখেছেন।

    একটি অত্যন্ত সুসজ্জিত হস্তীর ওপর আরামদায়ক আসন বসানো হয়েছে। এতে সম্রাট আর সম্রাজ্ঞী বসেছেন। বহর এগিয়ে যাচ্ছে। একসময় হেলেন বললেন, শ্বশুরবাড়ি যাচ্ছি অথচ বাবা- মা, আত্মীয়স্বজন কোনো গ্রিক বিদায় জানাতে এল না।

    চন্দ্রগুপ্ত হেসে দিয়ে বললেন, আমাদের ভারতবর্ষে বাবা-মা কাঁদতে কাঁদতে কন্যাকে বিদায় দেয়। কন্যাও খুব কান্নাকাটি করে। দুঃখ হয়, আমি এ রকম কান্নাকাটির দৃশ্য দেখতে পেলাম না।

    মজা করছেন, সম্রাট?

    আপনার সঙ্গে পিসি, বোন ও ভাইয়ের সাক্ষাৎ হবে পাটালিপুত্রে।

    তা হবে। কিন্তু বিদায় বেলায় তাদের নয়, মা-বাবাকেই বেশি মনে পড়ে। এত দিন মনে হয় নি, আজ মনে হচ্ছে, এদের সবাইকে সত্যিই ছেড়ে যাচ্ছি আমি। সেলুসিট সাম্রাজ্য ছেড়ে যাচ্ছি। ছোটবেলার সে ব্যাবিলন, আজকের সেলুসিয়া ছেড়ে যাচ্ছি আমি। জন্মস্থান ছেড়ে যাচ্ছি আমি। ছেড়ে যাচ্ছি।

    যে ব্যথা এত দিন মনে আসে নি, যে কথা এত দিন মনের ভেতর উদয় হয় নি, আজ যেন কোথা থেকে অজস্র ধারায় এসে প্লাবিত করে যাচ্ছে হেলেনের হৃদয়কে। হেলেনের দুচোখ বেয়ে অশ্রু ঝরছে।

    চন্দ্রগুপ্ত তাঁকে জড়িয়ে ধরলেন। কী বলে সান্ত্বনা দেবেন, বুঝে উঠতে পারছেন না। হেলেন বললেন, গান্ধারা প্রাসাদে মনে হচ্ছিল বিয়ে নয়, স্বপ্নে পুতুল খেলছি আমরা। আজ মনে হচ্ছে সত্যিই সবকিছু ছেড়েছুড়ে যাচ্ছি। অথচ এই গ্রিস, এই সেলুসিয়া কত কষ্টই না আমাকে দিয়েছে। একটা গ্রিকবিরোধী মনোভাব তৈরি হয়েছিল আমার। অথচ আজ সে গ্রিকদের ছেড়ে যেতেই যেন হৃদয় বিদীর্ণ হচ্ছে। আমি আমার ভাইয়ের দেওয়া কষ্টটা মনে করতে পারলে ভালো হতো, মায়ের দেওয়া কষ্টটা মনে করতে পারলে ভালো হতো। মনে করতে পারছি না চন্দ্র, আমার হৃদয় ভেঙেচুড়ে যাচ্ছে।

    হেলেন, এ রকমটা সব মেয়েরই হয়। বাবা-মা ও মাতৃভূমির সঙ্গে হৃদয়ের বন্ধন রয়েছে। ছেড়ে যেতে সে বন্ধনে টান পড়বেই। আপনি যদি চান, আমি আপনার জন্মভূমি, মাতৃভূমি দখল করে আপনাকে উপহার দিতে পারি।

    না না সম্রাট, তা আপনি করবেন না। তাহলে পিতৃরাজ্য তো হারিয়ে যাবেই, আমার শৈশব- কৈশোরের স্মৃতিও হারাব। সেটি আমি আমার বুকের ভেতর ধারণ করে রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই।

    মাতৃভূমি, মাতা-পিতা, শৈশব-কৈশোরকে হয়তো আপনি ফিরে পাবেন না, হেলেন, কিন্তু নতুন এক সাম্রাজ্যের সম্রাজ্ঞী হিসেবে বিশাল সাম্রাজ্য পাবেন, স্বামী পাবেন, নতুন করে এমন অনেককে পাবেন, যা জীবনের নানা বাঁক বদলালে পাওয়া যায়। মানুষের জীবন তো সবটা এক রকম নয়, শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, প্রৌঢ়ত্ব আছে, বার্ধক্য আছে—এক একটা সময়ে এক একটা অধ্যায় তৈরি, এক এক অধ্যায়ের চিত্র থাকে এক এক রকম, ধরন আলাদা, দায়িত্ব আলাদা, ভালো লাগা-মন্দ লাগা আলাদা—সবকিছু বদলে যায়, সময় বদল করে দেয়, আপনি-আমিও বদলে যাব, হয়তো অগোচরে অথবা দেখতে দেখতে–এই তো নিয়ম। একসময় আজকের অনুভূতি-আবেগও স্তিমিত হয়ে যাবে, নতুনভাবে আমরা আবার জীবন শুরু করব।

    ঠিক বলেছেন, সম্রাট। আমি নিজেই তো অনেক বদলে গেছি। হয়তো আরও বদলে যাব।

    .

    এঁদের বহরটি তক্ষশীলা পার হয়ে চলে এসেছে বেশ কিছুটা দূরে। এখানে পুরু ও আশপাশের রাজাদের রাজ্য থেকে বিতাড়িত উদ্বাস্তুরা বসতি পেয়েছে। গ্রিকদের আক্রমণে এরা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে আসে।

    এই উদ্বাস্তু পল্লিটা চন্দ্ৰগুপ্ত চেনেন। এদের পুনর্বাসনের জন্য আর্থিক অনুদান দিয়েছেন। তিনি তাঁর বহরকে থামতে বললেন। নিজে নামলেন। সম্রাজ্ঞীকে নামতে সাহায্য করলেন। নারী নিরাপত্তাকর্মীরা দ্রুত এলাকাটা ঘিরে ফেলল। সম্রাট উদ্বাস্তু পল্লিতে প্রবেশ করলেন।

    সম্রাটের বহর দেখে রাস্তাঘাট থেকে পালাচ্ছিল লোকজন। অভয় পেয়ে সবাই আবার উদ্বাস্তু পল্লিতে ফিরে এল। একটা জটলা তৈরি হলো। সম্রাট তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিলেন। একজন বলল, মহামান্য সম্রাট, আমরা কৃতজ্ঞ নিজ চোখে আমাদের দেখতে এসেছেন।

    সম্রাট বললেন, তোমাদের সামনে দুটি বিকল্প। এখন যদি নিজের ভিটেতে ফিরে যেতে চাও, সে ব্যবস্থা করব, আর যদি মনে করো এখানেই থাকবে, তাহলে বসতবাটি এবং চাষের জমি, ব্যবসার পুঁজি দেব। আমি অনেকগুলো গ্রাম বসতি সৃজন করেছি, তোমাদের জন্যও সে রকম গ্রামের পত্তন ঘটবে।

    উদ্বাস্তুদের মধ্যে মতামতের দিক থেকে দুটি ভাগ হয়ে গেল। কেউ বলল, বসতবাড়িতে ফিরে যাবে, কেউ বলল, এখানেই এরা থাকবে।

    সম্রাট হেসে দিয়ে বললেন, বেশ, সবার ইচ্ছেমতো ব্যবস্থা হবে–যারা যেতে চায় যাবে, যারা থাকতে চায়, থাকবে। সবার জন্যই সম্রাটের সহায়তা থাকবে।

    কিছুদূর যাওয়ার পর হেলেন জিজ্ঞেস করলেন, এরা উদ্বাস্তু কী কারণে?

    আলেকজান্ডারের আক্রমণ ও সেলুসিড আর্মি বিনোদন প্রাসাদ নির্মাণ করাকালে সেখানকার অধিবাসীরা বাস্তুচ্যুত হয়। এদের স্থানীয় রাজারা পুনর্বাসন করেন। কিন্তু তা অনিশ্চয়তার মধ্যে ও সাময়িকভাবে।

    ঝিলামের বিনোদন প্রাসাদ নির্মাণকালে?

    ওই সব এলাকাসহ আশপাশের সবাইকে উচ্ছেদ করা হয়।

    বিনোদন প্রাসাদ বানানোর জন্য উচ্ছেদ?

    ঘনবসতিপূর্ণ ছিল বলে নিরাপত্তার জন্য তাদের সেনাবাহিনী সরিয়ে দেয়। যুদ্ধ মানবভাগ্যে নানা বিপর্যয় আনে। যুদ্ধকালে এসবের প্রতি দয়ার্দ্রভাব দেখানো চলে না।

    আপনারা যুদ্ধকালে এভাবে মানবভাগ্যের পরিবর্তন ঘটান?

    এভাবে হয়তো হয় না, কিন্তু সেনাছাউনি নির্মাণকালে কারও কারও ভাগ্যবিপর্যয় ঘটে যায়। অবশ্য আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি।

    যদি শত্রুরাজ্যের প্রজা হয়?

    আমরা সে রাজ্য জয় করলে এরা তো আমাদের প্রজাই হয়ে যায়। তখন আমরা এদের নতুন গ্রাম সৃজন করে পুনর্বাসন করি।

    এ উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব আমি নিতে চাই।

    সম্রাট শুধু হাসলেন। এ নিয়ে কিছু বললেন না। পরে বললেন, আমরা প্রথম যাত্রাবিরতি করব পুণ্ড্রনগরে। এখানে রাত্রি যাপন করা হবে।

    পুণ্ড্রনগর?

    পবিত্র নগরী। এই পুণ্ড্রবর্ধনেই আচার্য ভদ্রবাহুর জন্ম। ঐশ্বর্যনগরী পুণ্ড্রনগর। আপনার গায়ে যেসব অলংকার, এগুলোয় ব্যবহার করা সব হিরে ও দামি পাথর আচার্য ভদ্রবাহু পুণ্ড্রবর্ধন থেকে সংগ্রহ করেছেন। আচার্য কৌটিল্যের অর্থশাস্ত্রেও এখানকার দামি হিরের কথা বলা হয়েছে। এখানে আমাদের একজন মহামাত্য আছে। সে এখানকার নগরপ্রধান।

    আচার্য ভদ্রবাহুর জন্মভূমি এটা? আপনি সত্যিই আমাকে পুণ্যস্থানে নিয়ে এসেছেন।

    এখানে সম্রাটকে অভ্যর্থনা জানানোর জন্য বিশাল আয়োজন। পাহাড়পুর বৌদ্ধমন্দির এলাকায় হয়তো মন্দিরস্থানেই একটি চতুর্মুখ জৈন মন্দির ছিল। এই মন্দিরের পাশে পুণ্ড্রনগরের অতিথিশালা। তার পাশে দক্ষিণমুখী এক বিরাট প্রাসাদ। এই প্রাসাদের সামনে বিশাল চত্বর সম্রাটকে অভ্যর্থনা জানানোর জন্য পুণ্ড্রবর্ধনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন অন্তপাল, অন্তর ভীমসক ও দৌবারিক।

    মহা-অমাত্য সবাইকে পরিচয় করিয়ে দিলেন।

    চন্দ্রগুপ্ত বললেন, দেবকোট থেকে কে এসেছেন?

    একজন বৃদ্ধমতো লোক এগিয়ে এসে বললেন, মহামান্য সম্রাট, আপনি বোধ হয় আমাকেই খুঁজছেন।

    আপনি?

    আমি পোংডবর্ধনীয়ার গোদাসগনীয় ভিক্ষুপ্রধান

    হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছি। আচার্য আমাকে আপনার কথাই বলেছেন। আপনি আমার ভক্তি গ্রহণ করুন, বলে ভক্তি জানালেন।

    আমার বড় ইচ্ছা ছিল গোদাসগনীয় ভিক্ষুগণের অপর তিন শাখার সঙ্গেও সাক্ষাৎ করার। কিন্তু এ যাত্রায় সম্ভব নয়। আপনি তাম্রলিপ্তিয়া, কোডিবর্ষিয়া ও খব্বতিয়াদের কাছে আমার ভক্তি পৌঁছে দেবেন।

    এ সময় ষড়বর্গীয় সম্প্রদায়ের ভিক্ষুগণ রাজদর্শনে এগিয়ে এলেন। এঁরা বৌদ্ধ হলেও বৌদ্ধের বিনয়শাসন মানেন না। সম্রাট চন্দ্রগুপ্ত তাঁদের রাজদর্শনের উচ্ছ্বাস দেখে অভিভূত হলেন। বহুসংখ্যক ষড়বর্গীয় ভিক্ষু চন্দ্রগুপ্তের আগমনকে উৎসবে রূপ দিলেন। কাছেই ছিল আজীবিক ভিক্ষুদের সমাবেশ। এঁরাও সম্রাটকে উষ্ণ অভিনন্দন জানালেন।

    সম্রাজ্ঞী হেলেন সমভাবে অভ্যর্থনা পেলেন। সম্রাট বললেন, আমি যাদের ভক্তি করেছি, এরা আচার্য ভদ্রবাহুর শিষ্য। এখানে বৌদ্ধদের নানা সম্প্রদায় রয়েছে। রয়েছে আজীবিকরা। আমাদের মহামন্ত্রী আচার্য চাণক্য এ ধর্মে দীক্ষা নিয়েছেন।

    ভারতবর্ষ এক বিচিত্র দেশ, সম্রাট। আমি যতই দেখছি, ততই মুগ্ধ হচ্ছি, বললেন হেলেন।

    এরপর সম্রাট পৌঁছে গেলেন নগরের বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানালেন মহামাত্য, পৌরব্যবাহারিক, কর্মান্তক গোপ, করণিক, অধ্যক্ষ, ব্যবসায়ী প্রতিনিধি, নাগরিক, সামনিধরত প্রমুখ। এঁরা জানেন, চন্দ্রগুপ্ত ভদ্রবাহুর ভক্ত। তাই সবাই সম্রাট-সম্রাজ্ঞীর পাশাপাশি আচার্য ভদ্রবাহুর স্তুতিগান করলেন।

    জবাবে চন্দ্রগুপ্ত বললেন, এটি সাধারণ কোনো স্থান নয়, মহাস্থান। আজ থেকে এ স্থানকে মহাস্থান বলে জানবে লোকজন। আচার্যের জন্মস্থান মহাস্থান না হয়ে পারে না। আমি শুনেছি, পুরি আখের দেবতা পৌণ্ড্রর নামানুসারে এ স্থানের নামকরণ করা হয়েছে। পুণ্ড্রবর্ধন নামের পাশে তাই একে মহাস্থানও বলবে লোকজন। মৌর্য সাম্রাজ্যের আলোকিত নগর হয়ে থাকবে এটি। সব ধর্মের মানুষের জন্য অবাধ স্বাধীন বসবাসের জায়গা মৌর্য সাম্রাজ্য, এ মহাস্থানও তার ব্যতিক্রম নয়। আমি রাজা পৌণ্ড্রক বাসুদেবের কথা জানি। তিনি এ ঐশ্বর্যময় নগরীকে সাজিয়েছিলেন অনিন্দ্যসুন্দর এক নগরীরূপে। সে স্মৃতিচিহ্ন এখনো রয়েছে। বিশ্বাসঘাতকেরা তাঁকে হত্যা করেছে। মহাভারতের এই অধ্যায় গৌরবের নয়। বীর যুদ্ধ করবে সামনাসামনি, পেছনে ছুরি মারবে না, বুকে আঘাত করবে।

    এই মহাস্থান মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর আমরা এখানে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য উপযুক্ত লোক ও প্রশাসক নিয়োজিত করেছি। মৌর্য সাম্রাজ্যের সুশাসন প্রতিটি প্রত্যন্ত অঞ্চলেও যাবে। প্রজাগণের নিরাপত্তা ও সুখে-শান্তিতে বসবাসের জন্য আমরা জনকল্যাণমূলক শাসন কায়েম করেছি। আমার বিশ্বাস এই মহাস্থানের প্রজাগণও সুখ-শান্তি ও সমৃদ্ধির সঙ্গে এখানে বসবাস করছে।

    অভ্যর্থনার পর চন্দ্রগুপ্ত একটি পত্র পেলেন। পত্রটি নিয়ে এসেছে সেলুকাসের এক দূত। হেলেনের উদ্দেশে বললেন, সম্রাট সেলুকাসের পত্র। এন্টিগোনাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধক্ষেত্র থেকে লিখেছেন। আপনার জন্য এ চিঠি। আমার জন্য চিরকুট।

    চিঠিতে সম্রাট লিখেছেন, সৈনিকের ব্রত হচ্ছে যুদ্ধ। সম্রাট হলেও তিনি যুদ্ধের বলয় থেকে বের হয়ে আসতে পারেন না। কারণ, যুদ্ধজয়ের মধ্যেই গৌরব নিহিত। আর সৈনিক বীরের মতো যুদ্ধ করে মরবে, তা-ও গৌরবের। কর্নেলিয়া, তুমি তেমন একজন সৈনিকরাজের কন্যা। আমি বিশ্বাস করি, আমার যুদ্ধজয়ে কিংবা যুদ্ধ করে মৃত্যুবরণ করলে গৌরববোধ করবে। অ্যাপোলো যুদ্ধদেবতা নন, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা তাঁরই ঔরসজাত। তাই আমাদের পরাজয় নেই। এই অ্যাপোলো ট্রয়ের যুদ্ধে গ্রিকদের পক্ষ নিয়ে একিলিস হত্যায় প্যারিসকে সাহায্য করেছিলেন। আমরাও এ যুদ্ধে তাঁর সহায়তা পাব। আমার হাতে রয়েছে তির-ধনুক। অ্যাপোলো লক্ষভেদী তির ছুড়তে অপ্রতিদ্বন্দ্বী। আমি তাঁকে অনুসরণ করে সেরা তিরন্দাজের মুকুট পরতে চাই। তুমি, লাউডিস ও দিদাইমেইয়া অ্যাপোলোর কাছে যাবে উপাসনা ও যুদ্ধজয়ের বর চাইতে। আমি শুনেছি, চন্দ্রগুপ্ত তোমাদের জন্য একটা চমৎকার অ্যাপোলো মন্দির নির্মাণ করে দিয়েছে। ভেবো না অ্যাপোলো সহায় থাকলে আমাদের জয় অনিবার্য।

    চন্দ্রগুপ্তের চিরকুটে লিখেছেন, আপনি চারশ যুদ্ধহস্তী পাঠিয়ে আমাকে মিত্রদের কাছে সম্মানিত করেছেন। তবে আপনাকে স্মরণ করছি এ জন্য যে যুদ্ধযাত্রাকালে বিজয়ী বীরদের স্মরণ করলে তার ফল খুব ভালো হয়।

    চিরকুট পাঠ করে চন্দ্রগুপ্ত বললেন, সম্রাট চাইলে আমি সৈন্য দিয়েও তাঁকে সহায়তা করতে পারি।

    মনে হয় তার প্রয়োজন হবে না। বাবা জয়ের মুডে আছেন।

    তবু আমি প্রস্তুতি নিয়ে রাখছি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }