Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৭১

    ৭১

    প্রিন্স এন্টিওকাস জেনারেল মোলনকে তলব না করে নিজেই এন্টিগোনাসের সীমান্তের সেলুসিড সেনাছাউনিতে উপস্থিত হলেন। মোলনের প্রস্তুতি ছিল না। তাই কোনো সামরিক আনুষ্ঠানিকতা ছাড়াই এন্টিওকাসকে স্বাগত জানাতে হলো। মোলন এখনো বিশ্বাস করেন, এই প্রিন্সই সেলুসিড সাম্রাজ্যের পরবর্তী সম্রাট। এ বিশ্বাস মাথায় রেখে জেনারেল মোলন সব রকম রাজকীয় আনুষ্ঠানিকতা পালন করেন। আজ ব্যতিক্রম হলো বলে এন্টিওকাসের উদ্দেশে বললেন, মহামান্য প্রিন্স, আপনার আগমনের কথা জানতে পারলে রাজকীয় প্যারেডের ব্যবস্থা করা হতো।

    আমি এভাবেই তোমাদের এখানে আসতে চেয়েছি। তুমি আমাকে সম্রাটের সর্বশেষ অবস্থান জানাও।

    আমার জানা মতে তিনি সম্রাট চন্দ্রগুপ্তের সঙ্গে গান্ধারা প্রাসাদে অবস্থান করছেন। ওই প্রাসাদেই প্রিন্সেসের বিয়ে হবে সম্রাট চন্দ্রগুপ্তের সঙ্গে। সব আয়োজন শেষ করা হয়েছে।

    প্রিন্স এন্টিওকাস মুখমণ্ডলে একটা ঘৃণার ভাব প্রকাশ করে তাচ্ছিল্যভরে কর্কশ কণ্ঠে প্রায় চিৎকার করে বললেন, বিয়ে? কিসের বিয়ে? এ বিয়ে দেখার জন্য সম্রাট সেলুকাস গান্ধারা প্রাসাদে বসে আছেন? বৃদ্ধ হলে মানুষ হিতাহিত জ্ঞান হারায় জানতাম, মর্যাদাবোধও হারিয়ে ফেলে, এই প্রথম শুনলাম।

    যত দূর জানি, বিয়েটা প্রিন্সেসের ইচ্ছাতেই হচ্ছে।

    সে আমার বোন। এ রকম ইচ্ছা তার থাকতেই পারে না। তুমি ভুল শুনেছ, অথবা ভুল বলছ। সে কি ভাবছে তার উপযুক্ত পাত্রের অভাব আছে? সেলুসিড আর্মিতেই তার উপযুক্ত সুদর্শন পাত্র রয়েছে। এ ছাড়া টলেমির আর্মিতে বনেদি গ্রিকদের সন্তানেরা রয়েছে। আমি এ বিয়ে মানি না। তুমি চলো, আমি গান্ধারা প্রাসাদে যাব।

    ক্ষমা করবেন, প্রিন্স। আমি সীমান্ত ছেড়ে কোথাও যেতে পারছি না। এখানে বড় বেশি উত্তেজনা। এ ছাড়া যুদ্ধ-প্রত্যাবর্তনকারী জেনারেলদের এখানে আসার কথা রয়েছে।

    প্রিন্স এন্টিওকাস আগ্রহ প্রকাশ করে বললেন, কখন আসছে এরা?

    আগামীকাল জেনারেল ফিলেকাসসহ অন্যরা সীমান্তগুলো ভিজিট করবেন।

    তাদের সঙ্গে আমারও সাক্ষাৎ হওয়া প্রয়োজন। সীমান্ত ভিজিট করবে কেন?

    জেনারেল ফিলেকাসই তা জানেন।

    তার সঙ্গেই আমি কথা বলব। অবশ্য কাউয়ার্ডটার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না। সে পরাজিত জেনারেল।

    মোলন বলতে যাচ্ছিলেন পরাজিত বলা যায় না। কিন্তু তা বললেন না। প্রিন্সের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। অন্য কথা বললেন, তাহলে আপনার থাকার ব্যবস্থা করি?

    করো।

    প্রিন্সের সঙ্গী তাঁর সচিব বললেন, কাল আপনাকে প্রিন্সেসের জন্মদিনে থাকতে হবে।

    স্ত্রীর কথা মনে করিয়ে দেওয়ায় মোলনকে উদ্দেশ করে বললেন, কাল হবে না, আমি পরে আমার স্ত্রীকে নিয়ে আসব। তখন গান্ধারা প্রাসাদে যাওয়া হবে। বিয়ের তারিখ হয়েছে?

    পরবর্তী শীত পূর্ণিমায়।

    অসভ্য ভারতীয়দের সঙ্গে বিয়ে দিচ্ছে আবার ওসব গ্রিক রীতি-রেওয়াজও মানছে নাকি?

    মোলন এ কথার কোনো জবাব দিলেন না। মনে মনে বললেন, গ্রিক সভ্যতার মুখে তো আপনিই চুনকালি মাখিয়েছেন, প্রিন্স। ভারতীয়দের বলছেন অসভ্য!

    এন্টিওকাস আবার বললেন, যে জন্য তোমার কাছে আসা, বলছি শোনো, সম্রাটের পরবর্তী পরিকল্পনা কী?

    আমি জানি না, প্রিন্স।

    তুমি ভেবে বলো, তোমার ওপর তাঁর অগাধ বিশ্বাস।

    কোনো বিষয় নিয়ে তিনি আমার সঙ্গে কথা বলেন নি 1

    তুমি না বললেও আমি জেনে যাব। আমার লোকজন তোমার পেছনে লাগানো আছে। আমি মনে করি তুমি বুদ্ধিমান। ভবিষ্যৎ দেখতে পাও।

    এবার মোলন হেসে দিয়ে বললেন, আপনার লোকজন নিশ্চয়ই আমার সম্পর্কে আপনাকে জানায়।

    তুমি চৌকস জেনারেল, এ কথাই ওরা আমাকে বলে। আমি তোমার সমর্থন ও সহযোগিতা চাই।

    আমিও আপনাকে যোগ্য প্রিন্স মনে করি। আপনার কাজে আসতে পারলে কৃতার্থ বোধ করব।

    গ্রিকরা গ্রিসের বাইরে একরকম জোর করে রাজ্য চালাচ্ছে। সেলুসিয়ার বড় এক অংশ, এন্টিগোনাসের দখলকৃত এলাকা কিংবা টলেমির মিসর—সর্বত্রই তাদের উপনিবেশ। স্থানীয় অধিবাসীরা এসব শাসককে পছন্দ করে না, নিরুপায় হয়ে অধীনতা মেনে চলে। গ্রিকরা যদি এন্টিওকাসের শাসনাধীনে থাকত, তাহলে সবাই তার বিরুদ্ধে দাঁড়াত। এসব দেশে যেসব গ্রিক ব্যবসা কিংবা অন্য পেশাসূত্রে আছে, এরাও সবচেয়ে অপছন্দ করে এন্টিওকাসকে, কিন্তু প্রকাশ করে না। এরা মনে করে, এসব দেশের লোকদের মতো এরাও দুর্ভাগা, একজন দুর্জনের দুঃশাসন তাদের মাথা পেতে নিতে হচ্ছে। মোলন তার ব্যতিক্রম নন, তাঁর কষ্ট আরও বড়, তিনি এই লোকটিকেই সেলুসিয়ার সাম্রাজ্যের ভবিষ্যৎ সিংহাসনে দেখতে পাচ্ছেন। অনুচ্চ স্বরে বললেনও, কী দুর্ভাগ্য!

    প্রিন্স চলে যাওয়ার পর মোলন আগামীকালের জেনারেলদের আগমনসূচি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। প্রিন্সের মনোভাব নিয়েও ভাবলেন। প্রিন্স সমস্ত সেলুসিড সাম্রাজ্যজুড়ে তাঁর প্রতি ভয় ও ঘৃণার যে পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন, তা সবাইকে চুপ করিয়ে রেখেছে।

    .

    বড় একটা কারুকাজ করা বাক্সে করে আনা মূল্যবান উপহারসামগ্রী এন্টিওকাস তাঁর স্ত্রীর সামনে রেখে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। একজন দাসশ্রেণির মহিলা বাক্সের ডালাটা তুলে ধরলে দেখা গেল, এতে রয়েছে মহামূল্যবান রত্ন বসানো কতগুলো রাজকীয় গয়না। রাক্ষসপত্নীর মতো এই ভদ্রমহিলারও গয়নার খুব শখ। মন্ত্রিপত্নীর অবশ্য গয়না সরবরাহকারী বন্ধু ছিল, যে কিনা গয়না প্রস্তুতকারী সমিতির সভাপতি। কত গয়না রাক্ষসপত্নীকে সরবরাহ করেছিল, তা শুধু চতুর্থ শতকের নাট্যকার বিশাখা দত্তই জানেন, আমরা জানি মহা এক যুদ্ধের খরচের জন্য তিনি গয়নাগুলো সেলুকাসকে দিয়ে দিতে চেয়েছিলেন। এন্টিওকাস-পত্নীর গয়নার স্তূপে একটি রাজকোষ পরিপূর্ণ। তারপরও পৃথিবীর বিভিন্ন দেশের নামীদামি গয়নার প্রতি তাঁর লোভ সীমাহীন। এ কথা মনে রেখে এন্টিওকাস তাঁর বিজনেস মেগনেট ভাইকে দিয়ে এবার মহেঞ্জোদারো সভ্যতা যুগের রত্নখচিত প্রাচীন কিছু গয়না আনিয়ে তাঁকে উপহার দিলেন। ভেবেছিলেন বড় চমক দেওয়া হলো।

    এন্টিওকাস-পত্নী কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কাপড়ে আঁকা একটি ছবি স্বামীর চোখের সামনে মেলে ধরলেন এবং বললেন, আমি ভেবেছিলাম তুমি আমার এই জন্মদিনে এটি উপহার দেবে।

    এন্টিওকাস কাপড়ে আঁকা ছবিটি নিজের হাতে নিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরে বললেন, তুমি আমার সম্রাজ্ঞী হবে, সম্রাজ্ঞীর মুকুট মাথায় পরবে, এই চাওয়া খুবই কাঙ্ক্ষিত।

    কিন্তু তুমি কী করছ? বৃদ্ধটাকে সিংহাসনে বসিয়ে রাখতে হবে? সে এখন পরাজিত, এখনই তাকে ধাক্কা মেরে সিংহাসন থেকে নিচে ফেলে দেওয়া দরকার।

    ধৈর্য ধরো প্রিয়। এ সাম্রাজ্যের তুমিই তো ভবিষ্যৎ সম্রাজ্ঞী।

    আর ধৈর্য ধরা যাবে না। তুমি ব্যবস্থা নাও।

    আমি কালও মোলনের কাছে গেছি। মোলন হচ্ছে সম্রাটের বড় শক্তি। তাকে হাতে নিতে হবে। যুদ্ধ থেকে যেসব জেনারেল ফিরে এসেছে, তাদের সঙ্গে কথা বলে তাদের মনোভাব জানতে হবে। তুমি ভেবো না আমি চুপ করে আছি।

    আমি এসব কিছুই বুঝতে চাই না। আমি সম্রাজ্ঞীর মুকুট চাই, এটাই আমার শেষ চাওয়া তোমার কাছে।

    নিশ্চয়ই তুমি এ মুকুট পাবে। আমাদের সামনে উত্তরাধিকারের সব পথ পরিষ্কার। সম্রাটের বড় ছেলে ব্যবসায়ী, বড় মেয়ে সংসারী, জেনারেলের স্ত্রী, এদের কেউই উচ্চাভিলাষী নয়। কর্নেলিয়া চন্দ্রগুপ্তের সম্রাজ্ঞী হতে যাচ্ছে। তাই ভাবনার কিছু নেই, সম্রাটকে এখন জোর করে সিংহাসনচ্যুত করতে চাইলে প্রায় ছয় লাখ সেনাকে মোকাবিলা করতে হবে। আমাদের সৈন্যসংখ্যা পঞ্চাশ হাজারও নয়। কোনো ভুল হলে মৃত্যুই হবে তার একমাত্র শাস্তি। খুব ভেবেচিন্তে এগোতে হবে।

    বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    কী করবে তুমি?

    সময় হলেই জানতে পারবে, বলে এন্টিওকাস-পত্নী দ্রুত বের হয়ে গেলেন। এন্টিওকাস ভাবলেন অতীতের কথা। এই রমণীই একদিন সম্রাজ্ঞীর মুকুট হাতে বলেছিল, এই মুকুট আমি চাই না, শুধু তোমাকে চাই, তুমিই আমার মুকুট, আর এখন?

    এন্টিওকাস বুঝতে পারেন, নারীর চাহিদার শেষ নেই। কিন্তু এ ক্ষেত্রে তাঁর আকাঙ্ক্ষার সঙ্গে স্ত্রীর উচ্চাভিলাষ একবিন্দুতে এসে মিশে গেছে। তাঁরও অভীপ্সা এবং প্রশ্ন এখন সম্রাট না হলে আর কবে? পাশাপাশি আরেকটি প্রশ্ন তাড়া করছে তাঁকে, সে (স্ত্রী) কী ব্যবস্থা নিতে যাচ্ছে? সবকিছু বুমেরাং হয়ে যাবে না তো? তাঁর ওপর নজর রাখা দরকার। টেনশন বাড়ছে স্ত্রীর চাপে।

    .

    পরদিন দুই জেনারেল ফিলেকাস ও সারিকাস জেনারেল মোলনের সঙ্গে মিলিত হলেন। সারিকাস পরিকল্পনায় পোক্ত। ফিলেকাস সব বিষয়ে সমরবিশেষজ্ঞ। সারিকাস যুদ্ধ পরিকল্পনা জানতে চাইলে মোলন বললেন, মৌর্যদের সঙ্গে যুদ্ধ চলাকালে এখানে আমাদের অবস্থান ছিল প্রতিরক্ষামূলক। দুই রণাঙ্গনে আক্রমণাত্মক যুদ্ধ সম্ভব ছিল না। সম্রাটের এ রকমই নির্দেশ ছিল।

    ফিলেকাস আলেকজান্ডার-পরবর্তী জেনারেলদের অধিকৃত ও শাসনাধীন অন্য রাজ্যগুলো সম্পর্কে জানতে চাইলেন। বললেন, প্রায় তিন বছর মৌর্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকায় পশ্চিমের এসব রাজ্যের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। তাদের অবস্থান ও শক্তি সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন।

    মোলন নিজে এবং গোয়েন্দাদের মাধ্যমে এ অঞ্চলের খোঁজখবর রাখেন। সব তথ্য এই জেনারেলদের বলা যায় না। যুদ্ধনৈতিক বিষয়গুলো শেয়ার করা যায়। তিনি বললেন, এন্টিগোনাস-পুত্র দিমিত্রিয়াস চার বছর আগে মিসরে সালামির নৌযুদ্ধে টলেমিকে পরাজিত করে সাইপ্রাস দখল করে নেয়। এ যুদ্ধে টলেমির প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

    সেটা আমরা জানি।

    এ জয় এন্টিগোনাকে টলেমির সাম্রাজ্য থেকে আলাদা স্বাধীন রাজ্য গঠনে সাহায্য করে এবং উচ্চাভিলাষীও করে তোলে। তিনি বিশাল এক সৈন্যবাহিনী গঠন করেন এবং দিমিত্রিয়াসের অধীনেও আরেকটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। পরের বছর আপনারা যখন সিন্ধু অববাহিকায় যুদ্ধরত দিমিত্রিয়াস রোদেসকে আক্রমণ করে পরাজিত করেন, কারণ, সে টলেমির বিরুদ্ধে যুদ্ধে তাদের সহায়তা করে নি। বছরখানেকের মধ্যে অবশ্য এক শান্তি চুক্তি হয় যে টলেমি ছাড়া আর সবার বিরুদ্ধে যুদ্ধ করতে রোদেস অঙ্গীকারবদ্ধ।

    তাহলে রোদেস এন্টিওকাসের পক্ষে থাকবে, বললেন সারিকাস।

    হিসাবটা অন্য রকমও হতে পারে।

    কী রকম, প্রশ্ন করলেন ফিলেকাস।

    টলেমি যদি যুদ্ধে আমাদের পক্ষে থাকেন, তাহলে রোদেস আমাদের বিপক্ষে থাকবে না। কিছুদিন আগে এন্টিগোনাস ও দিমিত্রিয়াস লাইসিমেকাসকে আক্রমণ করেছেন। এখন লাইসিমেকাস তাঁর বিরুদ্ধে। ফল দাঁড়াল এই, এ অঞ্চলের সবাইকে এন্টিগোনাস শত্রু বানিয়ে ফেলেছেন।

    কাসানদারের সঙ্গে সম্পর্ক ভালো নয়, আগেই শুনেছিলাম। সারিকাসের এ কথার জবাবে মোলন বললেন, শুরু থেকেই তাঁকে নানা সমস্যার মুখে রেখেছেন এন্টিগোনাস।

    তাহলে আমাদের পরিকল্পনাটা সহজ হয়ে গেল।

    ফিলেকাস বললেন, কী বলতে চাও তুমি?

    আমরা সঙ্গে পাচ্ছি কাসানদার, টলেমি ও লাইসিমেকাসকে। সঙ্গে না পেলেও এরা এন্টিগোনাসকে কেউ সাহায্য করতে যাবে না।

    তোমার ধারণা ঠিক। সম্রাটকে ব্যাপারটা জানাতে হবে। তিনি এসব রাজার সঙ্গে যোগাযোগ করবেন। ফিলেকাস মোলনের উদ্দেশে বললেন, তোমার সৈন্যদের অবস্থা বলো।

    সৈন্যরা ঠিক আছে। এদের মধ্যে কোনো বিরোধ নেই। এখান থেকে রাজধানী সেলুসিয়া পর্যন্ত সর্বত্র আইনশৃঙ্খলা বজায় আছে। সর্বত্রই প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে…

    তবে কী?

    প্রিন্স এন্টিওকাসকে বোঝা যাচ্ছে না।

    কী রকম?

    সম্রাট সেলুকাস পরাজিত হওয়ার পর তিনি ভেবেছিলেন সম্রাটকে বন্দী করে রাখা হবে অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে। বর্তমান অবস্থার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি ভেবেছিলেন সম্রাট হয়ে গেছেন। সেলুসিয়ায় পৌঁছে ঘোষণা দেবেন।

    এখন?

    মানসিকভাবে অস্থির আছেন।

    তাঁর অধীনে এখন কত সৈন্য আছে?

    অশ্বারোহী আর পদাতিক মিলে চল্লিশ হাজারের কিছু বেশি।

    আচ্ছা। তুমি প্রিন্সের সঙ্গে কৌশলী আচরণ করবে। আর তাঁর কাছের লোকদের হাত করে নেবে। প্রতিদিনকার সংবাদ রাখবে। প্রয়োজনবোধে সম্রাটকে জানাবে। সম্রাট শীঘ্রই কমান্ড হাতে নেবেন।

    কত সৈন্য ফিরে এসেছে, হিসাবটা এখনো পাই নি।

    ধরো পাঁচ লাখের কিছু কম। সব সৈন্য এখন এখানে পাঠানো যাবে না। অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। ছুটিতে পাঠিয়েছি এক-দশমাংশকে।

    কিন্তু এন্টিগোনাসকে আক্রমণের এটাই উপযুক্ত সময়।

    সম্রাটকে বিষয়গুলো জানাতে হবে। তিনি আক্রমণের আদেশ দেবেন।

    .

    এদিকে সিরিয়ার এককালের প্রিন্সেস স্ট্রেটোনিস এন্টিওকাস-পত্নী রোদেসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর প্রস্তাব শুনে রোদেস অবাক হয়ে বলেন, প্রিন্সেস, এটা কী করে সম্ভব?

    সম্ভব নয় কেন? আপনার মাধ্যমে আমি এন্টিগোনাসের কাছে সাহায্য চাইছি। আপনি কিছু না বলতে চাইলে আমার সঙ্গে তাঁর যোগাযোগ ঘটিয়ে দিন, আমি নিজে তাঁর সঙ্গে কথা বলব।

    দেখুন, টলেমি যে জোটে থাকবেন, আমি তাঁর বিরুদ্ধে যেতে পারব না। টলেমি-বিদ্বেষী এন্টিগোনাস এবং তাঁর পুত্র দিমিত্রিয়াসও তা মেনে নিয়েছেন।

    আপনাকে আমাদের জোটে থাকতে হবে না। আমি শুধু এন্টিগোনাসের সাহায্য চাই। আমি আপনার সঙ্গে দিমিত্রিয়াসের আলাপ করিয়ে দিতে পারি, তার বেশি কিছু নয়।

    বেশ, তাই করুন।

    যা বলার দরকার আপনিই বলবেন।

    ঠিক আছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }