Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026

    শিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়

    July 2, 2026

    ডঃ ডেথ – সায়ন্তনী পূততুণ্ড

    July 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    পরিমল ভট্টাচার্য এক পাতা গল্প984 Mins Read0
    ⤶ ⤷

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – ১.৩

    ১.৩

    A.C. Ghoshal, T.C.-র চোখে সেদিন ওই বিচিত্র ঝিলিকের রসায়ন বুঝে উঠতে বাপ্পার অনেক বছর লেগে যাবে। এ হলো কাতর বিরহ আর নিষ্ঠুরতার এক দুর্লভ ককটেল, যা কেবলমাত্র ব্যর্থ ভগ্ন প্রেমিক হৃদয়ে উৎপন্ন হয়। বাপ্পা এও জানবে, এন্টামিবা হিস্টোলিটিকা নামে এক ক্রান্তীয় প্রোটোজোয়ান পরজীবী শিশুকাল থেকে মানব দেহের অন্ত্রাশয়ে বাসা বেঁধে থাকলে চেহারাটা অমন হাড়গিলে পাখির মতো হয়ে যায়।

    অভয়চরণ ঘোষালের বাবা ছিলেন ওলন্দাজডাঙার বড়ো কাছারিতে নোটারি ক্লার্কের সহকারী। যক্ষ্মা রোগে তাঁর অকালমৃত্যু হলে চার বোন ও মাকে নিয়ে সংসারের দায়দায়িত্ব এসে পড়ে সদ্যযুবক অভয়চরণের ঘাড়ে। কলেজের পড়া মাঝপথে চুকিয়ে কাছারিতে গিয়ে বাবার টুলে বসতে শুরু করে সে। কলমচির সামান্য আয়ে চারটি বিবাহযোগ্যা বোন নিয়ে সংসার; দুশ্চিন্তায় অভয়চরণের আন্ত্রিক পোষ্যেরা বংশবৃদ্ধি করে, চুলগুলো পেকে যায়, দেহে অকাল বার্ধক্যের ছাপ পড়ে। বিধবা মায়ের হাতের থানকুনি, জামপাতা, আদাশুট, ডালিমগাছের ছাল থেকে শুরু করে সব ধরনের টোটকা ব্যর্থ হয়। অভয়চরণ সাতগাঁর প্রসিদ্ধ বৈদ্যরাজ রামপ্রাণ চক্রবর্তী, ওরফে পরাণ ডাক্তারের শরণাপন্ন হয়।

    হোমিওপ্যাথি ও আয়ুর্বেদের মেলবন্ধন ঘটিয়ে এক অভিনব পদ্ধতিতে চিকিৎসা করতেন পরাণ ডাক্তার। তাঁর খ্যাতি সর্বাপেক্ষা নাছোড় অদম্য রোগ সারানোয় সেইসব রোগ, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে এবং নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেলেও উত্তরাধিকারীর দেহে পুনর্জন্ম লাভ করে। ডাক্তারের ফি ও ওষুধ মিলিয়ে চিকিৎসার ব্যয় নামমাত্র, কিন্তু দীর্ঘমেয়াদী। তার কারণ, পরাণ ডাক্তার বলেন–‘আমি রোগ সারাই না, রোগীর দেহ সারাই করি!’

    দীর্ঘসূত্রিতা নিয়ে অবশ্য তাঁর রোগীদের কোনো সমস্যা নেই। এলাকার যেসব গরীবগুর্বো মানুষ তাঁর চেম্বারে ভিড় জমায় তাদের একটি জিনিসই অঢেল আছে– সময়।

    এক শনিবার কাছারি ছুটির দিন সকালে অভয়চরণ হাজির হলো ব্রাহ্মণপাড়ায়, আদিরামবাটি মন্দির সংলগ্ন ফার্মেসিতে। বাগানের ধারে নীচু একটেরে বাড়ি, বারান্দায় বেঞ্চি পাতা। বেঞ্চিতে মেঝেয় হত্যে-দেওয়া রোগীদের ভিড়। ঘন্টা দুই অপেক্ষার পর চেম্বারে ঢুকে ডাক্তারবাবুর রুপোলি চশমায় ফ্রেমবন্দি উজ্জ্বল গোল চোখ, নাকের নীচে কানের ফাঁকে কাশফুলের মতো সুপক্ক কেশরাজি ও পরনে সাদা ফতুয়ার ওপর নস্যির ছোপ দেখে ভক্তির উদ্রেক হলো অভয়চরণের। সেটা গাঢ় হলো যখন তিনি একে একে নাড়ি, চোখ, জিভ, ফুসফুস পরীক্ষা করলেন, নিবিষ্ট হয়ে রোগের উপসর্গ ও ইতিহাস শুনলেন, এবং একটি ছোটো কালো রেক্সিন-বাঁধানো খাতায় জরুরি তথ্যগুলি টুকে নিলেন। চেম্বারের দেয়ালে ফ্রেমে বাঁধানো তিনটি ছবি ক্যালেন্ডারের প্রিন্টে আদিরামচন্দ্র, ডাক্তারবাবুর কুলদেবতা, দ্বিতীয়টি তাঁর ইষ্টদেবতা হোমিওপ্যাথির স্রষ্টা স্যামুয়েল হ্যানিম্যান, তৃতীয় ছবিটি তাঁর খুল্লপিতামহ সেকালের প্রখ্যাত বৈদ্যরাজ গঙ্গারাম চক্রবর্তীর, যাঁর কাছ থেকে এই ফার্মেসি ও বেশ কিছু রোগী রামপ্রাণ উত্তরাধিকার সূত্রে পান। গঙ্গারামের নাম এ তল্লাটে কে না জানে। অগ্নিযুগের বিপ্লবীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, যে কারণে ব্রিটিশ সরকারের পুলিশ তাঁকে গ্রেপ্তারও করে।

    ডানদিকে দেয়ালজোড়া কাঠের শেফে প্রত্যেক রোগীর জন্য একেকটি কালো খাতা, বর্ণানুক্রমে সাজানো। নামের কল্যাণে অভয়চরণের ঠাঁই হলো ওপরের তাকে। এক টুকরো কাগজে সাংকেতিক ভাষায় লেখা ওষুধ আর পথ্যাবলীর নির্দেশ হাতে নিয়ে চেম্বারের লাগোয়া লম্বাটে ফার্মেসিঘরে ঢুকে চোখ ধাঁধিয়ে গেল তার। মেঝে থেকে ছাত পর্যন্ত কাঠের শেলফে বিচিত্র আকারের বয়াম বোতল বিকার, তাতে নানান রঙের ভেষজ আরক ও তেল, গুচ্ছ গুচ্ছ শেকড় বীজ বাকল, বিবিধ পাথর প্রবাল খনিজ আকরিকখন্ড, অচেনা পশুপাখির হাড় নখ চঞ্চু ইত্যাদি। যেন আস্ত মিউজিয়াম, যার কিছু কিছু গঙ্গা কবিরাজেরও আগের আমলের। সাতগাঁ যখন বিখ্যাত বন্দর ছিল সেই কালের, দূরদূরান্তের দেশ থেকে এসেছে। ফার্মেসির পেছন দিকে সেকালের মেটে উনুন ও তামার পাতনপাত্র রয়ে গিয়েছে এখনও।

    সামনে তিনটি কাচের আলমারির ভেতর সারিবদ্ধ কর্ক-আঁটা গালা রঙের শিশিতে হোমিওপ্যাথির মাদার টিংচার। ধুতির ওপর কলারতোলা পাঞ্জাবি, চোখে পুরু চশমা এক প্রবীণ কম্পাউন্ডার, যাঁর ঠোঁটে শ্বেতীর দাগ, আলমারি হাতড়ে চলেছেন। এক ফার্মাসিস্ট কাউন্টারের পেছনে উঁচু টুলে বসে তাকে নির্দেশ দিচ্ছেন, রোগীদের হাত থেকে প্রেস্ক্রিপশন নিচ্ছেন, সাদা কাগজের টুকরোয় চিনির গ্লোবিউলের ওপর শিশির মুখে কর্ক ধরে বিশেষ দক্ষতায় নির্দিষ্ট সংখ্যক ফোঁটা ফেলছেন, পুরিয়া বানিয়ে খামে ভরছেন, মাদার টিংচারে নির্দিষ্ট পরিমাণ জল মিশিয়ে হাতের তালুতে আঘাত করে করে পরমানু বিভাজন ঘটাচ্ছেন, কোন পুরিয়া কখন কীভাবে খেতে হবে বলে দিচ্ছেন, খামের গায়ে দাগ কেটে দিচ্ছেন, কী কী খাদ্যদ্রব্য খাওয়া চলবে না, গায়ে কী কী গন্ধদ্রব্য মাখা চলবে না সেসবের নির্দেশিকা দিচ্ছেন, মাঝে মাঝে অধৈর্য হয়ে ধমকও দিচ্ছেন রোগীদের।

    ফার্মাসিস্টটি এক নারী, প্রায় বালিকাই বলা যায়। তাঁর পরনে নীল পাড় সাদা শাড়ি, ঊর্ধ্বাঙ্গে গলা ঢাকা ফুলহাতা শাদা ব্লাউজ, এক মাথা কোঁকড়ানো চুল একটিমাত্র নীল ব্যান্ডে বাঁধা, নাকে রুপোর ছোট্ট নাকছাবিটি ছাড়া সম্পূর্ণ নিরাভরণ (যদিও দুই কানে ফুটো আছে)। তাঁর ডিম্বাকৃতি মুখে উজ্জ্বল গোল চোখদুটো দেখলে কার মেয়ে বলে দিতে হয় না।

    সেদিনের পর থেকে প্রত্যেক শনিবার নিয়ম করে রোদ-ঝড়-জল উপেক্ষা করে ডাক্তারখানায় গিয়ে ফার্মেসিতে রোগীদের লাইনে দাঁড়িয়ে অভয়চরণ ফার্মাসিস্টটি সম্পর্কে আরও কয়েকটি তথ্য সংগ্রহ করল।

    ১ – পরনের নীলপাড় সাদা শাড়ি আর ফুলহাতা ব্লাউজ সাতগাঁ আদর্শ বালিকা বিদ্যালয়ের ইউনিফর্ম, যেখান থেকে তিনি সদ্য ম্যাট্রিক পাশ দিয়েছেন।

    ২ – তিনি ডাক্তারের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ও একমাত্র কন্যা।

    ৩ – তাঁর তিনটি পোষা বেড়াল আছে, যার মধ্যে একটির নাম গঙ্গা, যে সম্পূর্ণ নিরামিশাষী, এবং পাকা কুমড়ো খেতে ভালোবাসে।

    এসবই অভয়চরণ জানল প্রবীণ আত্মীয়প্রতিম রোগীদের সঙ্গে ফার্মাসিস্টের টুকরো আলাপচারিতায় কান পেতে, যারা তার জন্মেরও ঢের আগে থেকে, এমনকি কেউ কেউ গঙ্গারাম চক্রবর্তীর আমল থেকে আসছে। এমনিতে অবশ্য তিনি প্রয়োজনীয় নির্দেশাবলী ছাড়া রোগীদের সঙ্গে একটিও বাড়তি বাক্য বিনিময় করেন না। এবং এতটাই গম্ভীর মনোযোগে ওষুধ মেশান, পুরিয়া বানান, খামের গায়ে পেন্সিলে দাগ কেটে দেন যে মনে হবে যেন খেলনাবাটি খেলছেন। কেউ লাইন ভাঙার চেষ্টা করলে, বা গোলমাল করলে বিরক্ত হয়ে যেকোনো বয়সের রোগীকে, এমনকি কম্পাউন্ডারবাবুকেও যাকে তিনি লাহিড়িজ্যাঠা বলে ডাকেন, পরাণ ডাক্তার ডাকেন ‘শ্রীশবাবু’ বলে, আর রুগিরা ডাকে ‘শিরিষ-বাবু’ বলে (তাঁর খরখরে মেজাজের জন্য) ধমক দিতে ছাড়েন না। তখন তার নাকের চারপাশে রুপোর নাক ছাবিটির সহোদরার মতো ঘামের বিন্দু চিকচিক করে, যা তিনি ব্লাউজের হাতায় মুখ নামিয়ে মুছে নেন, এবং বিরক্তির মাত্রা খুব বেশি হলে ঠোঁট কামড়ে অস্ফুটে বলে ওঠেন–‘কচুপোড়া!’

    ফার্মেসিতে স্পিরিট ও বিবিধ কটু মিঠে ভেষজ প্রাণীজ গন্ধের ভেতরে প্রেসক্রিপশন হাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে, কখনো পেছনের রোগীকে সামনে এগিয়ে দিয়ে, পরের পর শনিবার অভয়চরণ ফার্মাসিস্টটিকে অবলোকন করতে লাগল মোহগ্রস্তের মতো। সপ্তাহের বাকি দিনগুলোয় তাঁর প্রতিটি নির্দেশ পালন করতে লাগল অক্ষরে অক্ষরে কড়া গন্ধযুক্ত সাবান (লাইফবয়) মাখা ছেড়ে দিল, অবরে সবরে মাথায় সুগন্ধী তেল (জবাকুসুম) মাখা ছেড়ে দিল, এমনকি পেঁয়াজ ভক্ষণও ছেড়ে দিল। শেষেরটি খুবই কঠিন ত্যাগ, কারণ রোজ কাছারি যাবার সময় অভয়চরণের মা টিফিনবাক্সে চারটে রুটির সঙ্গে একটি কাঁচা পেঁয়াজ আর দুটি কাঁচা লঙ্কা দিতেন, দিতে পারতেন। তবে পেঁয়াজবিহীন রুটি সামান্য নুন দিয়েই খেতে বড়ো ভালো লাগতে লাগল অভয়চরণের, এবং কয়েকঘন্টা অন্তর জিভে ওষুধের নির্দিষ্ট সংখ্যক দানা ফেলে চোষার সময়ে প্রতিবার কানে বাজতে লাগল ফার্মাসিস্টের রিনরিনে কন্ঠস্বর। এভাবে তিনটি মাস পরাণ ডাক্তারের চিকিৎসাধীন থাকার পর এন্টামিবা হিস্টোলিটিকার প্রকোপ নিয়ন্ত্রণে এল, তবে অভয়চরণ টের পেতে লাগল এক ভিন্ন ধরনের অনুভূতি–মলত্যাগের পরেও তলপেটে মৃদু অথচ নাছোড় সেই চিরচেনা চাপটার পাশাপাশি বুকে এক অচেনা ভার।

    এক ভাদ্রের শনিবার সেই ভার চারটি লাইনটানা ফুলস্কেপ কাগজে উগরে দিল অভয়চরণ। ভাঁজ করে ছোট্ট পুরিয়া বানিয়ে সেটি ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের সঙ্গে সকলের অলক্ষ্যে ধরিয়ে দিল ফার্মাসিস্টের হাতে। তিনি হাতে নিয়ে নির্ধারিত ওষুধের শিশি খুঁজতে চলে গেলেন হোমিওপ্যাথি শেলফের আড়ালে, ফিরে এলেন কয়েকটি অনন্ত সেকেন্ড পরে – ভাবলেশহীন মুখ, শুধু নাকের চারপাশে ঘামের বিন্দু ফুটে উঠেছে। স্থির নিবিষ্ট ভঙ্গিতে অভয়চরণের জন্য এক সপ্তাহের বরাদ্দ ওষুধ প্রস্তুত করলেন, পুরিয়া ভাঁজ করলেন, নির্দিষ্ট খামে ভরে পেনসিলের দাগ দিলেন, এবং প্রেসক্রিপশনে যা লেখা আছে সেই মতো ওষুধ বুঝিয়ে দিলেন। এছাড়াও দিলেন কালমেঘের সিরাপ এক শিশি, যা প্রেসক্রিপশনে লেখা নেই। স্থির শীতল কন্ঠে বললেন–

    ‘পুরিয়ার গুলি ছটা করে খাবার আগে, আগের মতোই চারঘন্টা অন্তর। আর এই সিরাপটা সকালে খালি পেটে দুচামচ। পেটের মধ্যে ক্রিমি থেকে গ্যাস হয়ে মাথায় উঠে উলটোপালটা স্বপ্ন দেখা সেরে যাবে।’

    এই বলে ভাঁজকরা চিঠিটি তর্জনী ও মধ্যমায় সন্নার মতো ধরে বাড়িয়ে দিলেন। আচমকা গোদের মতো ভারি পা টেনে দরজার দিকে যেতে যেতে অভয়চরণ শুনল সেই অনুচ্চ রিনরিনে কন্ঠস্বর ‘কচুপোড়া!’

    আর কোনোদিন ডাক্তারখানার পথ মাড়ায়নি সে। পরের ফাল্গুনে এক কলকাতা নিবাসী পূর্ববঙ্গীয় সরকারি অফিসারের সঙ্গে ডাক্তার রামপ্রাণ চক্রবর্তীর কন্যার বিবাহের অব্যবহিত পরেই অভয়চরণ মার্টিন্‌স লাইট রেলওয়ে কোম্পানির চাকরি নিয়ে সাতগাঁ ছাড়ল। বিহার শরীফ-বখতিয়ারপুর লাইনে কোম্পানির ট্রেন চলত, সেখানেই পোস্টিং নিল সে।

    .

    বিবাহের পর প্রথম কয়েক মাস নিবিড় অন্তরঙ্গতার পর্বে, যখন দুটি মানুষ একে অপরের বর্তমান এতটাই জেনে যায় যে নব পরিচয়ের মাদকতা প্রলম্বিত করার বাসনায় তারা পরস্পরের অতীত বিনিময় করতে থাকে, এক নিশীথে ডাক্তারকন্যা স্বামীর বুকে থুতনি রেখে অভয়চরণের গল্প বলেছিল।

    ‘ইশ্! প্রস্তাবটা গ্রহণ করলে না?’ অন্ধকারে স্বামী জিভে চুকচুক শব্দ করেছিল। ‘তাহলে এখন রেলের ফ্রি পাস নিয়ে যত ইচ্ছে দুনিয়া দেখে বেড়াতে পারতে।’

    ‘কচুপোড়া!’ স্বামীর বুকের রোম খামচে ধরে মুখ ডুবিয়ে খিল খিল করে হেসে উঠেছিল সে। ‘ফ্রি পাস কেবল ওই ছোটো রেলকোম্পানির লাইনের জন্য। ওই বাঁশবন আর মাঠঘাটের দুনিয়া আমার ঢের দেখা হয়েছে।’

    পাঁচ-পাঁচটি বছর বিশ্বের নির্জনতম রেলস্টেশনগুলিতে কাটিয়ে অভয়চরণেরও ঢের বাঁশবন আর মাঠঘাটের দুনিয়া দেখা হলো, ঢের জোনাকি-মিটমিটে অন্ধকারে ঝিঁঝিপোকার কনসার্ট শোনা হলো। অবশেষে ঘরে ফেরার টান অনুভব করল সে, সাতগাঁয় বদলি চেয়ে দরখাস্ত দিল। ততদিনে তার মা মারা গিয়েছেন, একে একে চার বোনেরই বিবাহ দিয়েছে সে, কিন্তু নিজে অকৃতদার। তার প্রেমিক হৃদয় চেকারের হাতের টিকিট-পাঞ্চের মতো হয়ে গিয়েছে ধাতব, কঠিন, সদা কামড় দিতে উদগ্রীব। অন্ত্রাশয়ে প্রোটোজোয়ারা বংশবিস্তার ঘটিয়ে চেহারায় ফুটিয়েছে হাড়গিলের ছাপ বিষণ্ণ লুপ্তপ্রায় পাখি, যে আর উড়তে পারে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026
    Our Picks

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    July 2, 2026

    শিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়

    July 2, 2026

    ডঃ ডেথ – সায়ন্তনী পূততুণ্ড

    July 2, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }