Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – পরিমল ভট্টাচার্য

    পরিমল ভট্টাচার্য এক পাতা গল্প984 Mins Read0
    ⤶ ⤷

    সাতগাঁর হাওয়াতাঁতিরা – ১২.৩

    ১২.৩

    একটা লম্বাটে পাথর, সারা গায়ে আঁশের মতো দাগ। অনেকটা জীবন বিজ্ঞানের বইয়ের পাতায় প্যাঙ্গোলিনের মতো দেখতে। জলের গামলায় ফেলে দিতে প্রথমে ডুবে যায়, তারপরেই ভুস করে ভেসে ওঠে।

    ‘এই দেখুন, শিলাও কেমন জলে ভাসে,’ আলি সাহেব বলেন। রামপ্রাণের দিকে ফিরে জিজ্ঞেস করেন— ‘এবার আমায় বলুন দিকি, মানুষের কলিজা কি শিলার থেকেও ভারি?’

    রামপ্রাণ উত্তর দেন না। বাপ্পা দেখে, নাগকেশরের বেদির নীচে বসে আছেন দুই পুরুষ, দাদু আর আলিসাহেব। আলিসাহেবের সাদা দাড়িতে কয়েক গাছি চুল হলদে, অনেকটা যেন অ্যান্টনির পালকের মতো। চোখের পাতা আগের চেয়েও ভারি আর মোটা হয়েছে দেখে মনে হয় যেন এখনই ঘুমিয়ে পড়বেন, কিংবা এইমাত্র ঘুম থেকে উঠলেন। আলিসাহেব কি দাদুর থেকেও বুড়ো? বাপ্পা ভাবে। ছোটোবেলায় যখন আসতেন মনে হতো দাদুর থেকে অনেক বুড়ো। কিন্তু এখন আলিসাহেবের পাশে দাদুকেই বেশি বুড়ো দেখায়।

    ‘মায়ের চিতার ছাই কোথায় পোঁতা হয়েছিল আমায় একটু বলুন তো ভাইজান?’ বাপ্পাকে একপাশে ডেকে নিয়ে ফিসফিস করে বলেন আলিসাহেব।

    অশোক গাছের পেছনে জায়গাটা দেখিয়ে দিতে উনি হাঁটু মুড়ে বসে আঙুলে মাটি সরিয়ে একটা গাছের চারা পুঁতে দিলেন।

    ‘ফাগুন মাসে ফুল দেবে বেগনি রঙের। ফুলের পাপড়ি বেটে খেলে কলিজার বেদনা সেরে যাবে।’ আলিসাহেব বলেন।

    স্ত্রী ও কন্যার মৃত্যুর পর দাড়ি কামানো বন্ধ করেছেন রামপ্রাণ, সাদা দাড়ি লম্বা হয়ে প্রায় বুক পর্যন্ত নেমেছে। রান্না করা খাদ্য খাওয়া বন্ধ করেছেন। ফলমুল ছাতু আর ভেজানো ছোলা মটর জাতীয় দানাশস্য খেয়ে থাকেন।

     ‘সব রোগের উৎস হল আগুনে রান্না করা খাদ্য।’ রোগীদের বলেন।–‘সব ধরনের প্রাণীর জন্য নানারকম খাদ্যের ভান্ডার সাজিয়ে রেখেছে প্রকৃতি। অথচ মানুষ একমাত্র প্রাণী যে সেই খাবারকে আগুনের তাপে বিকৃত করে।

    ফার্মেসিবাড়িতে আগের মতো সকাল থেকে রোগীদের ভিড় নেই। সম্প্রতি সাতগাঁয়ে নতুন অ্যালোপ্যাথ ডাক্তার এসেছে; কানাঘুষোয় প্রচার, পরাণ ডাক্তার চিনির গুঁড়োর সঙ্গে স্টেরয়েড ট্যাবলেটের চূর্ণ মেশান। দিনকাল বদলাচ্ছে, নতুন প্রজন্মের রোগীরা দেহমনের গোপন অন্তরঙ্গ বিষয়ে খুঁটিনাটি প্রশ্নের উত্তর দিতে সংকোচ বোধ করে।

    প্রথম জীবনে দূরদূরান্তে গ্রামে মরণাপন্ন রুগি দেখতে চলে যেতেন রামপ্রাণ, সারারাত বিনিদ্র কাটিয়ে ফিরে আসতেন নৌকায়। রাতজাগার সেই পুরোনো অভ্যাসটা ফিরে এল শিউলির অসুস্থতার সময়ে। রাতের পর রাত বারান্দায় বার্মাসেগুনের ভারি ইজিচেয়ারটায় বসে কেন্ট সাহেব রচিত মেটেরিয়া মেডিকার মহাগ্রন্থ, ইংরেজিতে লেখা, অভিধান পাশে রেখে পড়ার চেষ্টা করতে লাগলেন। ঠিক এই রকম মনঃসংযোগে তাঁর প্রপিতামহের ভাই রামদেব এগারোটি রহস্যময় পুথি পাঠোদ্ধারের চেষ্টা করেছেন। ঘরের কোণে শায়িত স্ত্রী, অজানা রোগে বিকলাঙ্গ। একদিন অরগানন-এর একটি টীকা পড়ে রামপ্রাণ জানতে পারলেন আদরিণীর সেই রোগটি ছিল এক বিরল স্নায়ুঘটিত ব্যাধি, চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় যার নাম অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, চলতি নাম— ‘লু গেরিগের ব্যাধি’।

    সারারাত আরুন্ডেল সাহেবের গ্র্যান্ডফাদার ক্লকের টিক টিক ধ্বনির সঙ্গে তাল রেখে বাগানে ঝিঁঝি ডাকে, পাঁচিলের ওপাশে কুয়োর ব্যাঙ ডাকে। ভোরের আগে নাগকেশরের উঁচু ডালে রাততাড়ুয়া হাওয়ার শব্দে আরামকেদারা ছেড়ে উঠে পড়েন রামপ্রাণ, ওষধিবাগানের বেড়ার গেট খুলে ভেতরে ঢুকে গাছেদের মাঝে পায়চারি করেন, জড়িবুটির ঝোপে উবু হয়ে বসে শুকনো পাতা সরিয়ে দেন। শেষরাতে খিড়কির পায়খানায় যেতে গিয়ে ভূত দেখে বামুনদি: সাদা দাড়ি, খালি গা, ধুতিটা কোমরে দোপাট্টা করে জড়ানো। খবর ছড়ায়, ছোটো ছেলের মতোই পরাণ ডাক্তারেরও মাথার ব্যামো দেখা দিয়েছে। বসন্তর কানে যেতে একদিন সে বিশুকাকে জিজ্ঞেস করল।

    ‘তুই জানিস না বুঝি? রাতের বেলা ভূতেরা তোর বাবার কাছে এসে ব্যথাবেদার চিকিচ্ছে করায় তো!’ তিক্ততা গিলে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে বিশুকা। ‘পর্তুগীজ গোলাবাজ হার্মাদদের ভূত সব, পুরোনো চোট-লাগা ব্যাথা মরার পরেও যায়নি।’

    আলিসাহেব বলেন ― ‘মানুষটা ক্রমে ক্রমে দিওয়ানা হয়ে যাচ্ছে।’

    দিওয়ানা হলে সবরকমের জাগতিক কর্তব্য পাশ ছিন্ন করে ফেলে বেরিয়ে পড়ে লোকে। এর পরেই রথীনকে চিঠি লিখে বাপ্পাকে সাতগাঁয় আনালো বিশুকা।

    .

    ‘তুমি কি মাঝরাতে উঠে গাছেদের সঙ্গে কথা বল, দাদু?’

    ‘হুম। বলি তো!’

    ‘গাছেরা তোমার সঙ্গে কথা বলে?’

    ‘বলে বোধহয়, কিন্তু আমি ওদের কথা শুনতে পাই না।’

    দিনের আলো পুরোপুরি ফুরিয়ে যায়নি কিন্তু ওষধিবাগানে অন্ধকার গাঢ় হয়েছে। আকাশপ্রদীপের লগিটার মাথায় বাঁকা চাঁদ উঠেছে, জড়িবুটির ঝোপ থেকে সুগন্ধী ভাপ উঠছে। দূর থেকে মার্টিন্‌স রেলের হুইশিল ভেসে আসে, পাঁচটা পঁয়তাল্লিশের বন্দর-হুগলি লোকাল ছেড়ে গেল।

    ‘আচ্ছা দাদু, আত্মার যদি পুনর্জন্মই হবে তাহলে কেন তর্পণের সময়ে তিল গঙ্গাজল দেওয়া হয়?’

    ‘মানুষের আত্মার পুনর্জন্ম হয়, কিন্তু একটা অখন্ড মানব আত্মা থেকে যায়। বলতে পারো সেটা হলো মাদার টিংচার। তার থেকে এক ফোঁটা নিয়ে দ্রবণ তৈরি করে মানুষের জন্ম। প্রতিটি জন্ম এক-একটি নির্দিষ্ট পোটেন্সি। মৃত্যুর পর সেটা আবার মাদার টিংচারে মিশে যায়, আবার একটা নতুন পোটেন্সির জন্ম হয়। তাতে সেই নির্দিষ্ট ওষুধের গুণাগুণ বজায় থাকে।

    ‘কিন্তু যাকে তিল-গঙ্গাজল দেওয়া হচ্ছে, সেই আত্মা তো ততদিনে আবার কোথাও জন্মেও গিয়েছে। তাই না দাদু? তাহলে কীকরে তারা সেই তিলতর্পণ নেবে?’

    বেদির ওপর পাশাপাশি বসে ওরা দুজন। রামপ্রাণের চশমার পুরু কাচে শেষ গোধূলির আলোয় গোলাপি কমলা ফিরোজা সবুজ রঙের প্রতিসরণ। নাগকেশরের গায়ে থোকা থোকা কামানের গোলা। এই গোলা ছোঁড়া যায় না। কাকে লক্ষ করেই বা ছুঁড়বে? দুষ্টু ইংরেজটা দেশে ফিরে যাবার পর কাগজ-কাটা ছুরি দিয়ে নিজের গলা নলি কেটে ফেলেছিল।

    ‘কখনো কোনো কারণ ছাড়াই আমাদের মন হঠাৎ খুশিতে ভরে ওঠে। আমরা কি ঝুঝতে পারি কেন? সন্তুষ্টির একটা ক্ষিদে সর্বক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেটা পাবে বলে লোকে নেশাভাঙ করে। কেউ পাপকাজও করে। আত্মার দোষগুণ অনুসারে, পোটেন্সি অনুসারে করে। কে বলতে পারে, হয়তো এই আচমকা সন্তুষ্টিটা ঘটে যখন আগের জন্মের কোনো বংশধর তোমায় স্মরণ করছে। তিল-গঙ্গাজল হোক বা অন্য কিছু, সেইসব জন্মের আচাররীতি অনুযায়ী তোমায় কিছু দিচ্ছে। হয়তো শুধু মনে মনে প্রার্থনা করছে। এই সন্তুষ্টির কোনো ব্যাখ্যা হ্যানিম্যান সাহেবের কাছেও নেই। মনে করো খুব সাধারণ কোনো খাবার, যেটা তুমি রোজ খাও, কোনো একদিন তোমার খেতে খুব ভালো লাগছে, কিংবা মনে করো জলের স্বাদটা হঠাৎ খুব মিষ্টি লাগল, একটা ছোট্ট ছাগলছানা দেখে, গাছে ফুল ফুটে থাকতে দেখে তোমার মনটা ভরে উঠল, প্রাণটা ঠান্ডা হয়ে জুড়োলো…’

    ফার্মেসিতে শ্রীশ লাহিড়িকে ছুটি করে দেওয়া হয়েছে। বারান্দায় বেঞ্চির ওপর দেয়ালে রুগিদের মাথার তেলচিটে দাগগুলো রয়ে গিয়েছে। হ্যানিম্যান আর গঙ্গারামের পাশাপাশি ছবির কাচে ছাতা পড়ে ঝাপসা হয়েছে, মনে হয় যেন একই পরিবারের দুজন। তার পাশে রামচন্দ্রের ছবিটা আরও টকটকে রঙীন হয়েছে। শেলফে কালো রেক্সিনে বাঁধানো খাতাগুলো দেখিয়ে রামপ্রাণ বলেন–

    ‘বাইরে থেকে দেখলে মনে হয় না একই রকম? কিন্তু প্রতিটি খাতায় আলাদা আলাদা মানুষের ধাত গড়ন ইতিহাস লেখা রয়েছে। শিশির ওষুধগুলোও তাই। প্রত্যেকটির আলাদা গুণাগুণ, আলাদা প্রতিক্রিয়া। দুটো ওষুধ এক সঙ্গে দিলে আবার ভিন্ন প্রতিক্রিয়া।’

    দাদুর সব কথা বাপ্পা বুঝতে পারে না, তবে মাথার মধ্যে একটা ছবি ভেসে ওঠে: কলকাতার রাজপথে অফিস-টাইম ট্রামে বাসে একইরকম শাদা-শার্ট কালো- প্যান্ট পরা সারিবদ্ধ মানুষ, হাইকোর্টগামী বাসগুলোয় কালো-কোট শাদা-প্যান্ট উকিলের দল, মিশনারিজ অফ চ্যারিটিজ-এর নীল বর্ডার দেওয়া সাদা পোশাকের সন্ন্যাসিনীদের দল। নৌকার পেটের মধ্যে নৌকা, তার পেটের মধ্যে নৌকা।

    ‘এমন একদিন আসবে যেদিন পৃথিবীর সব গাছগাছড়া থেকে, সব জীবাংশ থেকেই ওষুধ তৈরি হবে। কোনো রোগেই আর কেউ মরবে না। সেই দিনটা আমি দেখে যেতে পারব না, হয়তো তুমি দেখবে।’

    ‘আমি যদি এই আলমারির সব ওষুধ একসঙ্গে মিশিয়ে খেয়ে নিই, তাহলে কী হবে?’ বাপ্পা জিজ্ঞেস করে। ‘মরে যাব?’

    রামপ্রাণ নাতির চোখের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকেন।

    ‘নাহ্! খুব বেশি হলে হয়তো একটু মাথা যন্ত্রণা, হয়তো একটু পেটখারাপ হবে।’

    চৌকোণা মেহগনির বাক্সটা খুলে একটি ছোটো শিশি তুলে নেন। ‘হাঁ করে জিভ বের কর দেখি?’

    ছিপি খুলে তর্জনির টোকা দিয়ে বাপ্পার জিভের ওপর ছটি গুলি ফেলে দেন।

    ‘ধীরে ধীরে চোষো, ভালো লাগবে। মনটা হালকা লাগবে।’

    এরপর রামপ্রাণ কাগজের টুকরোয় আরও ছটি গুলি নিয়ে নিজের জিভেও ফেলে দেন। এর আগে বাপ্পা কোনোদিন দাদুকে এভাবে ওষুধ খেতে দেখেনি। এর আগে কোনোদিন সে দাদুর মুখে এত স্পষ্টভাবে তাকায়ও নি।

    অনেক বছর আগে তরুণ রথীন তাঁবুর ভেতর জ্বরে পুড়তে পুড়তে লন্ঠনের আলোয় ঝুঁকে-পড়া যে মুখ দেখেছিল, সেরে ওঠার পর যার বর্ণনা দিয়েছিল সে রুপুকে লেখা চিঠিতে, সেই মুখ, রুপোলি চশমার ফ্রেমে গোল চোখ, নাকের ফুটোয় কানের ফুটোয় সাদা রোমের গুচ্ছ, পুরুষ্ট গোঁফ ঠোঁটের দুপাশে ঝুলে নেমেছে। শুধু বুকের নেমে আসা সাদা দাড়ি ছিল না তখন। আর চোখে আলো মরে যায়নি। আর ফতুয়ায় বুকের কাছে নস্যির দাগ লেগে ছিল। রান্না করা খাদ্য ছাড়ার সঙ্গে নস্যির নেশাও ত্যাগ করেছেন রামপ্রাণ

    নিজের হাতে তৈরি ওষুধ নিজে খেয়ে দেয়ালে ছবির নীচে পেরেক থেকে ওষধিবাগানের গেটের চাবি বাপ্পার হাতে দিলেন।

    ‘এই নাও, এটা তোমার কাছে রাখো। যখন মন চাইবে গেট খুলে বাগানে ঢুকবে, গাছেদের যত্ন নেবে।’

    .

    রামপ্রাণ যে আর সাতগাঁয়ে ফিরবেন না ঠিক করেছেন, সেটা বোঝা গেল যেদিন নিজে হাতে কালো রেক্সিনে বাঁধানো ৮৫৩টি কেস হিস্ট্রির খাতা ফার্মেসির ভাঁটিতে পুড়িয়ে দিলেন। এবারে তাঁর রোগীরা নিশ্চিন্ত হতে পারবে, তাদের শারীরবৃত্তীয় অন্তরঙ্গ খুঁটিনাটি অন্য কারো হাতে গিয়ে পড়বে না।

    ‘তুমি কি তাহলে এবার ডাক্তারিটা ছেড়েই দেবে?’ বিশু বলল।

    ‘একটা জীবনে ঢের রোগব্যাধির কথা শোনা হল রে! ঢের ব্যথাবেদনার কথা, গু-মুতের রঙের ব্যাখ্যান, কফের স্বাদের ব্যাখ্যান…’

    ঠিক এই কথাগুলো তিনি একবার বলেছিলেন শিউলিকে, শেষবার যখন সে এসে ছিল।

    ‘কিন্তু মা যে বলত তুমি রোগব্যাধি ছাড়া আর কোনো জগৎ চেনো না?’

    রামপ্রাণ উত্তর দেননি, নীরবে হেসেছিলেন।

    অন্য আরেকটি জগতের খবর তাঁর কাছে এসে পৌঁছত। ঝোলায় ভরে যেসব অচেনা গাছের চারা, বীজ, শিকড় ও বাকল আনেন আলিসাহেব, সেসব তিনি সংগ্রহ করেন হিমালয়ের দুর্গম উপত্যকায়। সেখানে বছরে তিনমাস অবিরাম বৃষ্টি পড়ে আর আশ্চর্য ফুলের গালিচায় মুহুর্মুহু রং বদলে যায়। পাহাড়ি নালাগুলো ফুলে উঠে নীচে নামার সব পথ বন্ধ হয়ে যায়। তিনটে মাস পাথরের গুহায় বুনো ছত্রাক খেয়ে প্রাণধারণ করেন আলিসাহেব। এমন সব আশ্চর্য ছত্রাক যার একটি ডাটি চিবিয়ে খেয়ে এক সপ্তাহ দিব্যি টিকে থাকা যায়। এইসময়ে তিনি উপত্যকা ছেনে জড়িবুটি সংগ্রহের নেশায় মাতেন, সকাল-সন্ধ্যা গুহার মুখে বসে অবিরাম ধারাপাত দেখেন, দেখেন কীভাবে আস্ত উপত্যকা ক্যালাইডোস্কোপের মতো বিবিধ বর্ণচ্ছটায় ছেয়ে আসে। তারপর একদিন বৃষ্টি থামে। পাহাড়ের গায়ে রঙের ফুলঝুরি মরে এসে সবুজ মখমলে ঢেকে যায় বুগিয়ালগুলো, নালার পথ ফের সুগম হয়ে ওঠে। এই সময় নীচের গ্রাম থেকে পশুপালকেরা তাদের মাদি ঘোড়াগুলোকে নিয়ে আসে। নির্মল শরতে চাঁদনি রাতে পাহাড়ের ওপারে ঢালে আদিম অরণ্য থেকে বুনো রুপোলি পুরুষ গাধারা এসে উপগত হয়, খচ্চরের জন্ম হয়।

    কালবৈশাখীর রাতে বিদ্যুতের তার ছিঁড়ে গেলে গুমোট অনিদ্রায় ভিজে শীতলপাটিতে শুয়ে রামপ্রাণ আলিসাহেবের মুখে শোনা সেইসব গুপ্ত উপত্যকার বর্ণনা দিতেন স্ত্রীকে। পাশ ফিরে শুয়ে হাতপাখা নাড়তে নাড়তে ঘুম জড়ানো গলায় সরোজা বলতেন–

    ‘এসব তোমার আলিসাহেবের বানানো গল্পকথা। এসব জিনিস কেবল মরার পরেই মানুষ দেখতে পায়।’

    ‘বানানো কেন হবে? আলিসাহেবের জড়িবুটির গুণাগুণ তো আর মিথ্যে নয়। চোখ বন্ধ করলে রামপ্রাণের মনশ্চক্ষে ভেসে ওঠে সেই আশ্চর্য উপত্যকা। সেখানে এমন সব গাছগাছড়া রয়েছে যাদের গুণাগুণ পৃথিবীর কোনো মেটেরিয়া মেডিকা লেখা হয়নি। সেসব লেখার জন্য মানুষের আয়ু অন্তত আরও তিনগুণ বেশি হতে হবে, যেমনটা নাকি হয় সেইসব সাধুসন্তদের, যাঁরা হিমালয়ের গুপ্ত গুহায় ধ্যানে বসে কাটিয়ে দেন শতাব্দীর পর শতাব্দী।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশিমুলগাছা জায়গা সুবিধের না – নির্বাণ রায়
    Next Article জীবন স্রোতের আঁকেবাঁকে – অর্পিতা সরকার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }